home top banner

স্বাস্থ্য টিপ

বেলের আছে নানা গুন
১২ এপ্রিল, ১৪
Tagged In:  aegle marmelos  fruits vitamin  
  Viewed#:   311

aegle-marmelosবেলন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়। তবে বেলতলায় একবার গেলেও বেল কিন্তু একবার খাবেন না। আর এখন তো বেল খেতে আর বেলতলায় যেতে হয় না, দিব্যি বাজারেই পাওয়া যায়। এখন বেলের মৌসুম। সম্ভব হলে নিয়মিত বেল খাবেন। এত ঘটা করে কেন বেল খেতে হবে জানতে চাইলে বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদ বললেন, পাকা বেলে ভিটামিন ‘সি’ এবং ‘এ’ প্রচুর পরিমাণে থাকে। এর ভিটামিন ‘সি’ দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকে যেমন শক্তিশালী করে তেমনি ছোঁয়াচে রোগগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা তৈরি করে শরীরে।

 
বেলের অন্য গুণাগুণগুলোও জেনে নেওয়া যাক:

অন্ত্রের কৃমিসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে বেলের। ডায়রিয়া এবং আমাশয় প্রতিরোধে বেল অনন্য।
বেল নিয়মিত খেলে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর হয়। এতে আঁশের পরিমাণও বেশি। আঁশযুক্ত শাকসবজি বা ফল হজমশক্তি বাড়ায়।
ত্বকের ব্রণ ভালো করে বেল। তবে শুধু বেল খেলে চলবে না, ব্রণ ভালো হওয়ার জন্য খেতে হবে প্রচুর পানি, পুষ্টিকর খাবার, সেই সঙ্গে প্রয়োজন ত্বকের পরিচর্যা।
বেল প্রজেস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি কমায়।
এটি বিটাক্যারোটিনের ভালো উৎস। ফলে দৃষ্টিশক্তি ভালো থাকে।
বেলে থাকা উপাদানগুলো সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। ত্বকের স্বাভাবিক রং ঠিক রাখে।
এই ফল পাকস্থলীর আলসার নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
বেলের উপাদান মিউকাস মেমব্রেনের গঠনে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
এটি শক্তিবর্ধক হিসেবে কাজ করে, শারীরিক সক্ষমতা বাড়ায়।
শরীরে পানিজমা রোগপ্রতিরোধেও বেলের ভূমিকা অপরিসীম।
বেলের থায়ামিন ও রিবোফ্লাভিন হূৎপিণ্ড এবং লিভার ভালো রাখতে সাহায্য করে।
নিয়মিতভাবে বেল খেলে স্তন ক্যানসার ও ইউটেরাস ক্যানসারের ঝুঁকি কমবে নারীদের। এ ছাড়া কোলন ক্যানসার হওয়ার ঝুঁকিও কমায়।
বেলের ভিটামিন ‘এ’ চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোকে পুষ্টি জোগায়। যারা নিয়মিত বেল খায়, তাদের চোখের বিভিন্ন অসুখ গ্লুকোমা, জেরোসিস, জেরোপথ্যালমিয়া হওয়ার প্রবণতা থাকে তুলনামূলকভাবে কম।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: অতিরিক্ত গরম ও স্বাস্থ্য সতর্কতা
Previous Health Tips: ওজন কমানোর সহজ ৫ উপায়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')