home top banner

Health Tip

প্রতিদিন সকালে এক কাপ কফির ৫টি স্বাস্থ্য উপকারিতা!
10 April,14
Tagged In:  health benefits of coffee  Health Care  
  Viewed#:   172

caffeine-coffee-cup

আমাদের দেশে কফির পরিবর্তে চায়ের প্রচলন অনেক বেশি। সকালে ঘুম থেকে উঠে, কিংবা বিকেলের জড়তা কাটাতে অথবা আড্ডায় আমাদের চা ছাড়া চলে না। অনেকের আবার কফি পানেরও অভ্যাস রয়েছে। আমরা অনেকেই মনে করে থাকি সকালে চায়ের বদলে কফি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এটি অনেক বড় একটি ভুল ধারণা। চায়ের তুলনায় কফির ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। প্রতিদিন ১ কাপ কফি পান করলে আমরা মুক্ত থাকতে পারি অনেক ধরণের শারীরিক সমস্যা। চলুন তবে দেখে নেয়া যাক প্রতিদিন ১ কাপ কফি পানের স্বাস্থ্য উপকারিতা।


লিভার সুস্থ রাখে
কফি লিভারের জন্য অনেক ভালো একটি পানীয়। কফির ক্যাফেইনের অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে পরিস্কার করতে সাহায্য করে। যারা মদ্যপান করেন তাদের লিভারের কর্মক্ষমতা অনেক কমে যায়। তারা নিয়মিত মদ্যপানের পরিবর্তে সকালে কফি পান করা শুরু করলে লিভারের কর্মক্ষমতা ফিরে আসবে।

মানসিক চাপ মুক্ত রাখে
কফির ক্যাফেইন আমাদের মস্তিস্কের চাপ অনেকটা দূর করে। যারা প্রতিদিন সকালে ১ কাপ কফি পান করেন তারা অন্যান্যদের তুলনায় বেশ কম মানসিক চাপে ভুগে থাকেন। এছাড়াও মানসিক চাপে থাকলে এক কাপ কফি আপনার মস্তিষ্ককে রিলাক্স হতে অনেক বেশি সাহায্য করবে।

ক্যান্সারের হাত থেকে রক্ষা করে health-benefits-of-coffee!
গবেষণায় দেখা গিয়েছে কফির ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ করতে বেশ সহায়ক। যারা মনে করেন কফি স্বাস্থ্যের জন্য খারাপ তাদের ভুল ধারনা ভেঙে দিনে অন্তত এক কাপ কফি খাওয়ার অভ্যাস করা উচিৎ।

ডায়বেটিস প্রতিরোধ করে
কফি পান করতে চাইলে ব্ল্যাক কফি পান করাটাই স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। ব্ল্যাক কফি দেহের সুগারের মাত্রা কমাতে বেশ সহায়তা করে এবং ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখে। যারা প্রতিদিন ১ কাপ ব্ল্যাক কফি পান করেন তাদের ডায়বেটিসে আক্রান্তের ঝুকি কম। ডায়াবেটিস রোগী হলে সকালেই পান করুন, অধুক উপকৃত হবেন।

স্মৃতিশক্তি লোপ বা অ্যালঝেইমার্স প্রতিরোধ করে
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং ইউনিভার্সিটি অব মিয়ামি এর গবেষকদের মতে, কফির ক্যাফেইন স্মৃতিভ্রষ্টতা বা অ্যালজেইমার্স প্রতিরোধ করে। ৬৫ বা তার বেশি বয়সী ব্যক্তিদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, প্রতিদিন অন্তত ১ কাপ কফি খাওয়ার কারণে তাদের স্মৃতিশক্তি উন্নত হয়েছে। তাই দিনে ১ কাপ কফি পান করে আলঝেইমার্স হওয়ার আশংকা থেকে মুক্ত থাকুন।

সূত্র - প্রিয়.কম 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: পুরুষের প্রজনন ক্ষমতা অটুট রাখতে ৭টি জরুরী টিপস
Previous Health Tips: ক্ষতিকর রোদের হাত থেকে ত্বকের সুরক্ষায়

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')