home top banner

Health Tip

ক্ষতিকর রোদের হাত থেকে ত্বকের সুরক্ষায়
10 April,14
Tagged In:  sunburn protection  skin care  
  Viewed#:   191

skin-protect-from-sunআমাদের ত্বকের জন্য এই সময়ের আবহাওয়া সব চাইতে বেশি খারাপ। এই সময় রোদের তীব্রতা অনেক বেশি থাকে। আবহাওয়ায় আর্দ্রতা কম থাকে। ত্বকের আদ্রতা কমে গিয়ে ত্বক একেবারে রুক্ষ হয়ে যায়। রোদে পোড়া দাগ পড়ে ত্বকে। একেক ধরণের ত্বকের অধিকারী প্রায় প্রত্যেকেই বিভিন্ন সমস্যায় পড়েন এই সময়টাতে। এই সময় ত্বকের দরকার বাড়তি কিছু যত্নের। তাই আজকে আপনাদের জন্য রইল ত্বকের সুরক্ষার জন্য সহজ ৫ টি কাজ। নিয়ম মেনে এই কাজ গুলো করতে পারলে ত্বক থাকবে সুস্থ।


রোদ এড়িয়ে চলুন
কাজের জন্য ঘরের বাইরে বের তো হতেই হয়। কিন্তু এরই মাঝে চেষ্টা করতে হবে যতোটা সম্ভব রোদ এড়িয়ে চলার। চেষ্টা করুন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রোদের হাত থেকে বাঁচতে। এর জন্য ভালো সময় নির্বাচন করে বাসা থেকে বের হোন।

ত্বকে লাগান সানস্ক্রিন
বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টায় ত্বকে সানস্ক্রিন লাগানো অত্যন্ত জরুরী। সানস্ক্রিন ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী এসপিএফ ৪০ এর সানস্ক্রিন বেছে নেয়া ভালো।

ত্বক বুঝে সানস্ক্রিন লাগান
আপনার নিজের ত্বকের জন্য উপযোগী সানস্ক্রিন লাগান। তৈলাক্ত ত্বকের জন্য এসপিএফ ২০ এর ওপরের মাত্রার সানস্ক্রিন লাগানো উচিৎ নয়। এতে তৈলাক্ত ত্বকে ব্রনের উপদ্রব বাড়তে পারে। অন্যান্য ত্বকে যেকোনো এসপিএফ মাত্রার সানস্ক্রিন লাগাতে পারেন। তবে তা অবশ্যই ত্বকের উপযোগী হতে হবে।

ত্বকের আর্দ্রতা বজার রাখুন
এই সময় ত্বকের আর্দ্রতা একেবারে কমে যায় এবং ত্বক অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায়। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণে পানি, পানি জাতীয় খাবার ও পানি সমৃদ্ধ ফলমূল খান। এতে ত্বকের আর্দ্রতার মাত্রা ঠিক থাকবে। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বজায় থাকবে।

প্রতিদিন ব্যবহার করুন এই ফেইস মাস্কটি
২ টেবিল চামচ ঠাণ্ডা টকদই, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু একটি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ত্বক ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেইস মাস্কটি প্রতিদিন ব্যবহার করুন বাসায় ফিরে। দেখবেন সারাদিনে ত্বকের যে ক্ষতি হয়েছে তা পূরণ হয়ে যাবে।

সূত্র - প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: প্রতিদিন সকালে এক কাপ কফির ৫টি স্বাস্থ্য উপকারিতা!
Previous Health Tips: সবুজ চায়ে স্মৃতি বাড়ে

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')