home top banner

Health Tip

চটজলদি মন-মেজাজ ভালো করার সহজ যত কার্যকরী কৌশল
09 April,14
Tagged In:  mind refreshing  smile %26 be happy  
  Viewed#:   222

improve moodজীবনে খুশী থাকা পুরোপুরি মানসিক একটি ব্যাপার। অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের জীবনে খুশী ছোট ছোট অনেক কিছুর মধ্য থেকে খুঁজে নেন। আবার অনেকে এমন রয়েছেন যারা কোনো কিছুতেই তেমন খুশী খুঁজে পান না। অনেকে ভাবেন অনেক টাকা পয়সা থাকলে খুশী হওয়া যায়। কিন্তু এটি অনেক বড় একটি ভুল ধারণা। কারণ টাকা পয়সা দিয়ে হাসি, খুশী, সুখ কোনটাই কিনতে পাওয়া যায় না।

 
প্রতিদিন নানা কারনেই আমাদের মন মেজাজ খারাপ হতে পারে। কিন্তু খারাপ মন-মেজাজ ঠিক করা আমাদের ওপরেই নির্ভর করে। আমরা আমাদের মন ভালো রাখবো না খারাপ সম্পূর্ণ আমাদের ওপর নির্ভরশীল। তাই আজকে জেনে নিন মন ভালো করার সহজ ছোট্ট কিছু কাজের একটি তালিকা।

হাসুন
মন খারাপ কিংবা চড়ে আছে মেজাজ? কিছুই ভালো লাগছে না? কোনো কাজই ঠিক মতো হচ্ছে না? তাহলে হাসুন। মন মেজাজ এক মিনিটে ঠিক করার সব চাইতে সহজ উপায় হচ্ছে হাসা। কোনো মজার কথা বা ঘটনা মনে করুন। কিংবা টিভি বা কম্পিউটারে হাসির কোনো ভিডিও দেখুন। দেখবেন মন মেজাজ ঠিক হয়ে যাবে।


ভালো কোনো কাজ করুন
মানুষ যখন ভালো কোনো কাজ করেন তখন তিনি নিজের ভেতরে একটি সুখ অনুভব করেন। কাউকে সাহায্য করা কিংবা কারো কোন উপকারে আসলে মানুষের মন মেজাজ আপনা আপনি ভালো হতে শুরু করে। তাই মন মেজাজ ঠিক করতে চাইলে কোনো মানুষকে সাহায্য করে দেখতে পারেন। বাইরের মানুষকে সাহায্য করতে না পারলে ঘরের কাজে মাকে যেয়ে সাহায্য করুন কিংবা ছোট ভাইবোন গুলোকে সাহায্য করুন।

হাঁটতে চলে যান
আপন মনে শান্ত কোনো পরিবেশে হাঁটলে মনের অনুভূতি আপনা আপনি সাধারণ হয়ে যায়। মন মেজাজ খারাপ হলে ঘর থেকে বেরিয়ে পড়ুন। নিজের এলাকার ভেতর কিংবা কোনো পার্কের মনোরম পরিবেশে খানিকক্ষণ হাঁটতে থাকুন। দেখবেন মনের কষ্ট কিংবা রাগের অনুভূতি দূর হয়ে ভালোলাগার অনুভূতি ফিরে আসছে।

ঘর গোছান
একটি গোছানো ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যায়। তাই নিজের মন মেজাজ ঠিক রাখার ও করার জন্য নিজের ঘরেরে অগোছালো ভাবটা দূর করুন। নিজের ঘরের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে আনতে আনতে দেখবেন মন খারাপের অনুভূতি কোথায় পালিয়েছে।

 
পুরোনো কোনো বন্ধুকে ফোন করুন
ফেইসবুকের মতো একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরি হওয়ার পড়ে আমরা বন্ধুবান্ধবের সাথে ফোনে কথা বলা প্রায় ভুলতে বসেছি। কথা বলা, ম্যাসেজ করা সবই আমরা ফেইসবুকে করে থাকি। কিন্তু এতে কথা বলার মতো অনুভূতি পাওয়া যায় না। মন মেজাজ খারাপ থাকলে কোনো পুরোনো বন্ধুকে ফোন দিয়ে খানিকক্ষণ কথা বলে নিন। দেখবেন কথা বলার সাথে সাথে আস্তে আস্তে মন ভালো হওয়া শুরু হয়েছে।

সূত্র - priyo.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ঘুম দরকার মগজেরও!
Previous Health Tips: যে খাদ্যাভ্যাস হরমোনের দুশমন

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')