home top banner

খবর

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা চাই আত্মবিশ্বাস
২৯ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  medical news   Posted By:   Healthprior21
  Viewed#:   61

৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা। সারা দেশে একসঙ্গে অনুষ্ঠেয় এই পরীক্ষাই দেশের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হিসেবে বিবেচিত। পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির কথা জানাচ্ছেন ২০১১ সালে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শরাফত করিম

মেডিকেল কলেজে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করি ডাক্তার হওয়ার আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা সাধ্যমতো প্রস্তুতি নিচ্ছ। ভর্তি পরীক্ষার জন্য হাতে আছে মাত্র কয়েকটি দিন। আমার অভিজ্ঞতায় আমি বলব, এই সময়ে তোমাদের নতুন করে পড়ার কিছুই নেই। এখন সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। আগে যা পড়েছ, সেগুলোই শেষবারের মতো ভালোভাবে ঝালাই করে নাও।
তোমরা পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের ক্ষেত্রে যেসব পাঠ্যবই পড়েছ, সেগুলোই শেষবারের মতো ভালো করে চোখ বুলিয়ে নাও। আরেকটি কাজ তোমাদের করতে হবে, তা হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্রের ওপর বাসায় পরীক্ষা দাও। এতে প্রশ্নপত্রের ওপর একটা ভালো ধারণা সৃষ্টি হবে, যা পরীক্ষার কক্ষে তোমাকে অনেক সাহায্য করবে।
পরীক্ষার এক ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই তোমাকে অবশ্যই তোমার পরীক্ষার এক ঘণ্টা নিরাপদ রাখতে হবে। পরীক্ষার কক্ষে তোমাকে যা যা নিয়ে যেতে হবে, পরীক্ষার আগের দিন সেগুলো গুছিয়ে নেবে। কোনো কিছুই যেন বাদ না যায়, সে বিষয়ে খুব সচেতন থাকা দরকার। অনেকে পরীক্ষার আগের রাতে না ঘুমিয়ে পরীক্ষা দিতে যায়, এটাও ঠিক নয়। অবশ্যই তুমি পরীক্ষার আগের রাতে ঠিকমতো ঘুমাবে। এতে তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। আর পরীক্ষার কক্ষে অবশ্যই কমপক্ষে আধা ঘণ্টা আগে যাওয়া উচিত। পরীক্ষার কক্ষের প্রাথমিক কাজগুলো (নাম, রোল, স্বাক্ষর) খুব সচেতনভাবে করবে। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়েই তাড়াহুড়া করার কিছু নেই। অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে তুমি শুধু তোমার প্রশ্নপত্রের মধ্যে এক ঘণ্টা ডুবে থাকবে। এই একটা ঘণ্টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। জীবন গড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা তোমরা ভালোভাবে দাও—এই আশা করি। মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে তোমাদের স্বাগত।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: রোববার বিশ্ব হার্ট দিবস
Previous Health News: হূদেরাগ প্রতিরোধে সচেতনতা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')