home top banner

খবর

ট্যাটুতে ক্যান্সারের ঝুঁকি
২৪ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  medical news  health news   Posted By:   Healthprior21
  Viewed#:   44

দুনিয়াজুড়েই বিভিন্ন দেশে ট্যাটুর প্রচলন রয়েছে। জাপান, উত্তর আফ্রিকা, নিউজিল্যান্ড, তুরস্ক, তাইওয়ান, ফিলিপিন্স এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষদের মধ্যে শরীরে ট্যাটু আকার প্রচলন রয়েছে। কিন্তু এই ট্যাটু ডেকে আনতে পারে মৃত্যুকে।  বিজ্ঞানীদের শাশঙ্কা ট্যাটুতে ব্যবহৃত কালি রক্তের সাথে মিশে ক্যান্সারের জন্ম দিতে। ট্যাটুর কালিতে থাকা বিষাক্ত পদার্থ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্যান্সারের কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন রক্তপ্রবাহের মধ্যে মিশে যাওয়া কালির বিষাক্ততা মানবদেহে কিডনির স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত করে। ইংল্যান্ডের পাবলিক হেল্থ জানিয়েছে কোন কোন কালিতে কোবাল্ট ও পারদের মত ধাতু পাওয়া গেছে।
 
ব্রাডফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর স্কিন সাইন্সের পরিচালক ডেসমন্ড টোবিন সানডে টাইমসকে বলেন, ট্যাটুর কালির ব্যাপারে কোন নিয়মকানুন নেই জেনে তিনি রীতিমতো স্তম্ভিত। প্রাপ্তবয়স্ক ২০ শতাংশ বৃটিশদের শরীরে ট্যাটু রয়েছে। গত মাসে ট্যাটু ইন্ডাস্ট্রির জন্য পাবলিক হেলথ ইংল্যান্ড নতুন নিয়ম কানুন প্রকাশ করেছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ট্যাটু কাজে ব্যবহৃত যেসব কালি বেচাকেনা হয় যেগুলোতে অনেক সময় দেখা যায় ওই প্রডাক্ট সম্পর্কে কোন তথ্যই উল্লেখ থাকে না। গবেষকরা লাল কালির মধ্যে পারদ এবং নীল ও সবুজ কালির মধ্যে কোবাল্ট শনাক্ত করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 
সুত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this News
Next Health News: স্মৃতি লোপ পেতে পারে অনলাইনে বেশি সময় দিলে
Previous Health News: কমছে এইচআইভি সংক্রমণের হার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')