home top banner

Health Tip

যে ১০ টি কারণে আমি আমার সন্তানদের হ্যান্ড হেল্ড ডিভাইস (হাতে ধরার যন্ত্র) দিতে চাই
30 March,14
Tagged In:  child care  
  Viewed#:   92

children-of-hand-held-deviceহাফিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধ থেকে হেলথপ্রায়র২১ শিশুদের হ্যান্ড হেল্ড ডিভাইস দেয়ার ১০ টি কারণ তুলে ধরেছে। একজন এডভোকেট মা তুলে ধরেছেন কেন শিশুদেরও এই যন্ত্র ব্যবহারে স্বাধীনতা দেয়া উচিৎ।


১) নিষিদ্ধ করা কোন সমাধান নয়
মনে করে দেখুন যখন আপনার পিতা মাতা আপনাকে টিভিতে বড়দের বিষয়ের কোন জিনিস দেখতে বাঁধা দিত, তখন আপনি বন্ধুর বাড়িতে গিয়ে হলেও বিষয়টি দেখতেন কিংবা জানতে চাইতেন। আমার চাইব, আমার শিশুরা আমার পাশে বসেই এই হ্যান্ড হেল্ড টেকনোলজি ব্যবহার করুক। তাহলে আমি ওদের প্রশ্নের উত্তর দিতে পারব এবং কোন জিনিসে বাঁধা দিতে হলে তাও দিতে পারব।

২) সমস্যার সমাধান করতে পারা
আমার শিশুরা যখন  কিছু করার থাকে না তখন হাল ছেড়ে দেয় না। বরঞ্চ তারা ছবি আঁকে এবং অন্যান্য স্রজনশিল কাজে ব্যস্ত থাকে। একদিন আমার বড় মেয়ে বুঝতে পারছিল না কিভাবে বিড়ালের ছবি আঁকতে হয়। আমি আই প্যাড নিয়ে তাকে ইউটিউবে দেখালাম কিভাবে বিড়ালের ছবি আঁকতে হয়।

৩) প্রযুক্তির জ্ঞান
এটা আমরা অবশ্যই স্বীকার করবো যে প্রযুক্তির জ্ঞান ছাড়া আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি। তাই শিশু বয়স থেকেই প্রযুক্তি এবং এর ব্যবহার সম্বন্ধে জ্ঞান থাকা উচিৎ।

৪) প্রয়োজন স্কুলের শিক্ষায়
আমার চাকুরির স্বার্থে আমাকে অনেকটা সময় স্কুলের ক্লাসে কাটাতে হয়। একুশ শতকের শিশুরা তাদের জ্ঞান শুধু বই থেকেই নই বরং নানা রকম টেকনোলজি ব্যবহার করেও নিয়মিত শিখছে।

৫) নিজের উদ্দেশ্য বুঝতে পারা children-playing
অনেক শিশুই টেকনোলজি নিয়ে পড়তে আগ্রহ প্রকাশ করে। যদি আমরা তাদের সঠিক টেকনোলজি ব্যবহারের সুযোগ না দেই তাহলে ওরা ওদের জীবনের উদ্দেশ্য কিভাবে  বের করবে? অনেক শিশুই বড় হয়ে ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার হতে চায়। যত বেশি তারা টেকনোলজি ব্যবহার করে জানবে এবং শিখবে ততই তাদের বুঝতে সুবিধা হবে জানতে যেতারা তাদের জীবনে বড় হয়ে আসলে কি হতে চায়।

৬) প্রয়োজন তাদের মস্তিষ্ককে বিকশিত হওয়ার সুযোগ দেয়ার
গবেষণায় দেখা গেছে ভিডিও গেম এবং মস্তিষ্ক বিকাশের মাঝে সম্পর্ক রয়েছে। সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা ভার্চুয়াল জগতের নানা পদ্ধতি ব্যবহার করে আরও ভালোভাবে বিকশিত হয়।

৭) মেয়ে শিশু
আমার দুটি দস্যি মেয়ে আছে। আমি চাই ওরা আরও টেকনোলজির দুনিয়া সম্বন্ধে জানুক এবং নিজেরাই ঠিক করুক তারা জীবনে আসলে কি হতে চায়। বর্তমানে ১২% কম্পিউটার সায়েন্স ডিগ্রী মেয়েরা অর্জন করছে।

৮) জীবনে ভারসাম্য রক্ষা
অনেক মানুষকেই টেকনোলজি এবং স্বাভাবিক জীবনযাত্রায় ভারসাম্য রক্ষা করতে বেগ পেতে হয়। কখন ই মেইল চেক করা দরকার, কিংবা কখন পরিবারকে সময় দেয়া দরকার - টেকনোলজির সঠিক ব্যবহারই পারে এই সমস্যার সমাধান করতে। আমি এবং আমার শিশুরা বাস্কেটবল বা খেলাধুলার সময় আমাদের আই প্যাড বন্ধ করে রাখি, যেন খেলার মাঝে এটি কোন বাঁধা সৃষ্টি করতে না পারে।

৯) স্বাক্ষরতা
আমি একজন লাইব্রেরিয়ান হওয়ার কারণে আমি দেখেছি কিভাবে শিশুরা তাদের জ্ঞানার্জনের জন্য বইয়ের পাশাপাশি ই বুক, ফ্ল্যাশ কার্ড, অ্যাপ্লিকেশান ইত্যাদি ব্যবহার করছে। তাই হ্যান্ড হেল্ড ডিভাইস ও হতে পারে জ্ঞানার্জনের একটি হাতিয়ার।

১০) বাস্তবতা
এটা ২০১৪ সাল, আই ফোন বাজারে এসেছে সাত বছর আগে। আমাদের উচিৎ পুরোনো পদ্ধতি বাদ দিয়ে নতুন প্রযুক্তির ভালো দিকগুলিকে আলিঙ্গন করা। 

সূত্র - হাফিংটন পোস্ট

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: অবসাদ দূর করার কয়েকটি পরামর্শ
Previous Health Tips: এই গরমে যে পাঁচ খাবার এড়িয়ে চলবেন

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')