home top banner

Health Tip

ওজন কমায় আপেল
25 September,13
View in English
Tagged In:  weight loss  

প্রতিদিন ১টি করে আপেল আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে। হ্যাঁ, আপেলের অনেক গুন। আপেলে ক্যালরি কম, ফ্যাট কম, সোডিয়ামের মাত্রা কম। অন্যদিকে ভিটামিন, খনিজ আর আঁশে ভরপুর। আর এই সবগুলিই বিভিন্নভাবে ওজন কমাতে সাহায্য করে। আঁশ অনেক্ষন পর্যন্ত পেটকে ক্ষুধামুক্ত রাখে। ফলে খুব সহজেই আপনাকে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখবে। যেহেতু আপেল কম সোডিয়াম সম্মৃদ্ধ, তাই এটি স্বাস্থ্যকর খাবারের একটি অংশ। সোডিয়াম কম থাকায় শরীরে অতিরিক্ত পানি ধরে রাখা প্রতিরোধ করে। আর ভিটামিনতো শরীরের প্রান শক্তি। তবে মনে রাখতে হবে শুধু আপেল খেলেই ওজন কমবে তা-ই নয়, সাথে অন্যান্য শারীরিক এ্যাক্টিভিটিও থাকা চাই। তাহলে ওজন কমানোর গতি ত্বরান্বিত হবে। এছাড়া আপেলে কিছু এনজাইম আছে যা অন্যান্য খাদ্য পরিপাকে কার্যকর ভূমিকা পালন করে।

যারা আজ থেকেই নিয়মিত আপেল খাওয়া শুরু করতে চান তাদের জন্য জানা ভাল যে,  আপেল ভিটামিন ‘সি’ এর ভাল উৎস – এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং গবেষণায় প্রমানিত যে এন্টি-অক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধ করে। কিছু কিছু ক্যানসার এর প্রাথমিক গঠন প্রক্রিয়াও নস্যাৎ করে দেয়। আপেলে প্রচুর ‘পেকটিন’ থাকে যা রক্তের কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আপেলের আঁশ যখন পানিতে মিশে, তখন একধরনের আঁঠালো জেল এর মত পদার্থ তৈরী করে এবং পিত্ত এসিডের সাথে বন্ড গঠন করে রক্ত থেকে কোলেস্টেরলকে বের করে দেয়। দ্রবনীয় আঁশ এর আঁঠালো বৈশিষ্ট্য কার্বোহাইড্রেট বা শর্করার আত্তীকরনকে ধীরগতির করে দেয়, রক্তে সুগারের মাত্রা বাড়তে দেয় না বা স্থির রাখে। আপেলের আরো একটি গুন হল মুখের দূর্গন্ধ দূর করে আপনার হাসিকে করে সুন্দর মোহনীয়। আপেল মাড়ির সমস্যা দূর করে এবং লালার উৎপাদন বাড়ায়।

কিভাবে খাবেন

আপেল খাওয়ার আগে অবশ্যই ভাল করে ডলে ধুয়ে খাবেন। কারন বাজার থেকে যে আপেল আমরা কিনে খাই, তার উপরিভাগে অনেক সময় মোমের পাতলা আবরন থাকে যাতে পেস্টিসাইড বা কীটনাশক অনেকদিন পর্যন্ত থাকে এবং পচে না যায়।

অন্যদিকে খোসা ছাড়িয়ে খেলে খোসার সাথে প্রচুর আঁশ চলে যাবে। ফলে আপেল খাওয়ার আসল উদ্দেশ্য ব্যাহত হবে। আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলে বাদামী রঙ চলে আসে। তাই কাটার পর কাটা স্থানে একটু লেবুর রস ছিঁটিয়ে দিতে পারেন।

আপনার ক্ষুধার লাগামকে বেঁধে রাখতে হলে খাবারের পূর্বে আপেল খান। এটিকে অবশ্য নাস্তা হিসাবে গ্রহণ করতে পারেন, বিশেষ করে যখন আপনি ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করেন।

টাটকা আপেলের খাদ্য মান

একটি ছোট সাইজের আপেলে যা যা থাকেঃ

ক্যালরি             - ৫৫

ফ্যাট              - ১ গ্রাম

স্যাচ্যুরেটেড ফ্যাট      - ১ গ্রাম

কোলেস্টেরল              - ০ গ্রাম

কার্বোহাইড্রেট         - ১৫ গ্রাম

প্রোটিন             - ১ গ্রাম

ডায়েটারি ফাইবার      - ৩ গ্রাম

সোডিয়াম           - ১ গ্রাম

ভিটামিন ‘সি’        - ৫ গ্রাম

ক্যারোটিনয়েড        - ৭২ মাইক্রোগ্রাম

(ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে সংক্ষেপিত)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হঠাৎ পা মচকালে
Previous Health Tips: কৃমি প্রতিরোধে পরিচ্ছন্নতা জরুরি

More in Health Tip

প্রতিদিন ১ গ্লাস অ্যালোভেরার রস পানে আপনি যেভাবে সুস্থ থাকবেন

অ্যালোভেরা বা ঘৃতকুমারীকে আমরা একটি ভেষজ ঔষধি গাছ বলেই চিনে থাকি। তবে সবাই এই গাছটির সাথে খুব বেশি পরিচিত নন। অ্যালোভেরা গাছের গোঁড়া থেকেই সবুজ রঙের পাতা হয় এবং পাতাগুলো পুরু ধরণের হয় যার দুই পাশেই করাতের মত ছোট ছোট কাঁটা থাকে। পাতার ভেতরে স্বচ্ছ পিচ্ছিল ধরণের শাঁস থাকে যাকে অ্যালোভেরা জেল বলা... See details

কানের সমস্যা

কানে বিভিন্ন ধরনের রোগদেখা দেয়। যেমন- কানে কম শোনা, কান দিয়ে পুঁজ পড়া, কানে ব্যথা, ইনফেকশন, কোনো কিছু ঢোকা, রক্ত জমা, কানের পর্দা ফাটা ইত্যাদি। এই রোগ গুলো কখনো কখনো খুবই মারাত্দক পর্যায়ে যেতে পারে, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না হয়। শিশুদের মধ্যে কানে পুঁজ প্রায়শই দেখা দেয়। হাম জ্বরে ভোগার... See details

শীতে সজীব সবজি

শীত শেষাবধি চলেই এল। এ সময় সবকিছুতেই শুষ্কতা আলিঙ্গন করে বসে। মানুষের ত্বক থেকে শুরু করে জীবন যাপন এমনকি খাবার দাবারেও প্রভাব ফেলে কুয়াশা সম্পন্ন এ ঋতু। তাই এই সময়ে কিছু বিষয় মেনে চললে সহজেই ফলমূল ও শাক-সবজির সতেজতা রক্ষা করতে পারবেন... ♦ বাঁধাকপি ও ফুলকপির তাজা ভাব বজায় রাখার জন্য... See details

স্মৃতিশক্তি কম? বাড়িয়ে নিন!!!

- সকালের নাশতা সময় মত খাবেন, কোন ভাবেই যেন বাদ না পারে। সকালে নাশতা না করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত হ্রাস পায় এবং পুষ্টির অভাবে মাথার কার্যকারিতা মন্থর হয়ে পড়ে। - গোলাপ ফুলের সুগন্ধি নিন। গোলাপ ফুলের সুগন্ধ সেলিব্রাল কর্টেক্সের তত্পরতা আরো সক্রিয় করে তোলে, যা স্মৃতিশক্তি বাড়াতে... See details

10 Mysterious Pain you shouldn’t Ignore Part 4

Calf Pain Sore calves often mark the day after a good run (or a long climb up steep stairs). But sometimes calf pain -- especially when not linked to any type of injury -- may mean something else is amiss, and it's something you definitely don't want to ignore. Your leg has a network of... See details

অনিদ্রায় একমাত্র ভরসা ঘুমের ওষুধ?

ঘুমের ওষুধের খুব একটা সুনাম নেই৷ বলা হয় এসব বিপজ্জনক ও আসক্ত করে৷ কিন্তু অনিদ্রা যাঁদের নিত্যসঙ্গী তাঁদের কাছে ঘুমের ওষুধের দিকে হাত বাড়ানো ছাড়া আর কোনো গতি থাকে না৷ আর এরকম ঘটনা ঘটছে হামেশাই৷ আনে-মারিও একজন ভুক্ত ভোগী৷ ১৯ বছর আগে দেখা দেয় এই যন্ত্রণা৷ আনা মারির ভাষায়, ‘‘তা ছিল... See details

healthprior21 (one stop 'Portal Hospital')