home top banner

স্বাস্থ্য টিপ

ওজন কমায় আপেল
২৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  weight loss  

প্রতিদিন ১টি করে আপেল আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে। হ্যাঁ, আপেলের অনেক গুন। আপেলে ক্যালরি কম, ফ্যাট কম, সোডিয়ামের মাত্রা কম। অন্যদিকে ভিটামিন, খনিজ আর আঁশে ভরপুর। আর এই সবগুলিই বিভিন্নভাবে ওজন কমাতে সাহায্য করে। আঁশ অনেক্ষন পর্যন্ত পেটকে ক্ষুধামুক্ত রাখে। ফলে খুব সহজেই আপনাকে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখবে। যেহেতু আপেল কম সোডিয়াম সম্মৃদ্ধ, তাই এটি স্বাস্থ্যকর খাবারের একটি অংশ। সোডিয়াম কম থাকায় শরীরে অতিরিক্ত পানি ধরে রাখা প্রতিরোধ করে। আর ভিটামিনতো শরীরের প্রান শক্তি। তবে মনে রাখতে হবে শুধু আপেল খেলেই ওজন কমবে তা-ই নয়, সাথে অন্যান্য শারীরিক এ্যাক্টিভিটিও থাকা চাই। তাহলে ওজন কমানোর গতি ত্বরান্বিত হবে। এছাড়া আপেলে কিছু এনজাইম আছে যা অন্যান্য খাদ্য পরিপাকে কার্যকর ভূমিকা পালন করে।

যারা আজ থেকেই নিয়মিত আপেল খাওয়া শুরু করতে চান তাদের জন্য জানা ভাল যে,  আপেল ভিটামিন ‘সি’ এর ভাল উৎস – এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং গবেষণায় প্রমানিত যে এন্টি-অক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধ করে। কিছু কিছু ক্যানসার এর প্রাথমিক গঠন প্রক্রিয়াও নস্যাৎ করে দেয়। আপেলে প্রচুর ‘পেকটিন’ থাকে যা রক্তের কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আপেলের আঁশ যখন পানিতে মিশে, তখন একধরনের আঁঠালো জেল এর মত পদার্থ তৈরী করে এবং পিত্ত এসিডের সাথে বন্ড গঠন করে রক্ত থেকে কোলেস্টেরলকে বের করে দেয়। দ্রবনীয় আঁশ এর আঁঠালো বৈশিষ্ট্য কার্বোহাইড্রেট বা শর্করার আত্তীকরনকে ধীরগতির করে দেয়, রক্তে সুগারের মাত্রা বাড়তে দেয় না বা স্থির রাখে। আপেলের আরো একটি গুন হল মুখের দূর্গন্ধ দূর করে আপনার হাসিকে করে সুন্দর মোহনীয়। আপেল মাড়ির সমস্যা দূর করে এবং লালার উৎপাদন বাড়ায়।

কিভাবে খাবেন

আপেল খাওয়ার আগে অবশ্যই ভাল করে ডলে ধুয়ে খাবেন। কারন বাজার থেকে যে আপেল আমরা কিনে খাই, তার উপরিভাগে অনেক সময় মোমের পাতলা আবরন থাকে যাতে পেস্টিসাইড বা কীটনাশক অনেকদিন পর্যন্ত থাকে এবং পচে না যায়।

অন্যদিকে খোসা ছাড়িয়ে খেলে খোসার সাথে প্রচুর আঁশ চলে যাবে। ফলে আপেল খাওয়ার আসল উদ্দেশ্য ব্যাহত হবে। আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলে বাদামী রঙ চলে আসে। তাই কাটার পর কাটা স্থানে একটু লেবুর রস ছিঁটিয়ে দিতে পারেন।

আপনার ক্ষুধার লাগামকে বেঁধে রাখতে হলে খাবারের পূর্বে আপেল খান। এটিকে অবশ্য নাস্তা হিসাবে গ্রহণ করতে পারেন, বিশেষ করে যখন আপনি ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করেন।

টাটকা আপেলের খাদ্য মান

একটি ছোট সাইজের আপেলে যা যা থাকেঃ

ক্যালরি             - ৫৫

ফ্যাট              - ১ গ্রাম

স্যাচ্যুরেটেড ফ্যাট      - ১ গ্রাম

কোলেস্টেরল              - ০ গ্রাম

কার্বোহাইড্রেট         - ১৫ গ্রাম

প্রোটিন             - ১ গ্রাম

ডায়েটারি ফাইবার      - ৩ গ্রাম

সোডিয়াম           - ১ গ্রাম

ভিটামিন ‘সি’        - ৫ গ্রাম

ক্যারোটিনয়েড        - ৭২ মাইক্রোগ্রাম

(ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে সংক্ষেপিত)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হঠাৎ পা মচকালে
Previous Health Tips: কৃমি প্রতিরোধে পরিচ্ছন্নতা জরুরি

আরও স্বাস্থ্য টিপ

ব্রণের বিশ্রী দাগ থেকে মুক্তি পান খুব সহজ প্রাকৃতিক উপায়ে

ব্রণের সমস্যা হয়নি এমন মানুষ অনেক কম খুঁজে পাওয়া যাবে। নারী এবং পুরুষ উভয়েই ব্রণের সমস্যায় পরে থাকেন। হরমোনের সমস্যা, বিরূপ আবহাওয়া, ধুলোবালি, রোদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান ইত্যাদির কারণে ব্রণের সমস্যা শুরু হয়। সমস্যা হলো ব্রণের হাত থেকে মুক্তি পেলেও ত্বকে রয়ে যায় ব্রণের... আরও দেখুন

ডায়াবেটিস থেকে মাড়ির রোগ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মাড়ির রোগের প্রকোপ বৃদ্ধি পায়। টাইপ-২ ডায়াবেটিকরোগীর ক্ষেত্রে জটিলতা বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস নেইএমন ব্যক্তির চেয়ে ডায়াবেটিক রোগীর দাঁত হারানোর আশংকা থাকে প্রায় পাঁচগুণ বেশি। ডায়াবেটিক রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় জীবাণু আক্রমণ দ্রুত... আরও দেখুন

একটু ব্যায়াম একটু নিয়ম

বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। আর গাড়ি থেকে নেমে অফিস। বাড়ির গৃহিণী দিনের একটা বড় সময় কাটান টেলিভিশনে সিরিয়াল দেখে। বাইরে থেকে কেনা পেস্ট্রি, পিৎজা, পনির, পরোটা খান আর টিভি দেখেন। রাতটা কাটে কম্পিউটারে, সারা রাত চলে চ্যাটিং আর ফেসবুকিং। কেউ কেউ লেখাপড়া শুরু করেন রাত ১২টার পর। সকাল বেলা... আরও দেখুন

গ্যাস্ট্রিক কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে।

গ্যাস্ট্রিক আমাদের দেশের একটা কমন রোগ। আসলে এটা কোন রোগ না। এটা সাধারণত কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে। অন্য যেকোন রোগের চেয়েও এটা মাঝে মাঝে খারাপ আকার ধারণ করতে পারে। কিছু নিয়ম কানুন মেনে চললে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। একদিনে হয়তো পুরোপুরি নিরাময় হবেনা। কিন্তু ক্রমাগত... আরও দেখুন

ত্বকের ভাঁজ দূর করবেন কিভাবে?

মহিলাদের জন্য অতীতকে পিছনে ফেলে এগিয়ে যান সামনে মহিলাদের সবচেয়ে বড় শত্রু - ত্বকের ভাঁজ। ইস! ছোটবেলায় কি সুন্দর ছিলাম! কি কিউট লাগত! আহ! আবার যদি অমন হতে পারতাম! কে না চায় বলুন? যারা আক্ষেপ করেন তাদের জন্য সুখবর হলঃ গবেষনায় ত্বকের যত্নে আরো ভাল এবং কার্যকরী পদ্ধতির কথা বলা হয়েছে। জাস্ট... আরও দেখুন

গরমের স্বাস্থ্য-সমস্যা ও সমাধান !

গরমের স্বাস্থ্য-সমস্যা: ১. ডিহাইড্রেশন বা পানিশূন্যতা ২. হিট স্ট্রোক ৩. ডায়রিয়া ৪. গ্যাস্ট্রিক-সমস্যা ৫. হজমে গোলমাল ৬. গরমজনিত ঠান্ডাজ্বর ৭. সামার বয়েল বা র্যাশ এসব সমস্যার সমাধান: ১. এই গরমে পানি, তরলজাতীয় ও ঠান্ডা খাবার যেমন ডাব, লেবুর শরবত, খাবার স্যালাইন, তরমুজ, ঠান্ডা দুধ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')