home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৯
২৩ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  Mysterious Pain  pelvic pain  

সঙ্গমকালীন পেলভিক অঞ্চলে ব্যাথা

নিতম্ব বা শ্রোনী অঞ্চলে (ইংরেজিতে যাকে পেলভিক অঞ্চল বলে) প্রদাহের কারনে সঙ্গমকালীন ব্যাথা হতে পারে। পেলভিক অঞ্চলের প্রদাহ বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সংক্ষেপে পিআইডি সাধারনত মাসিকের সময় অপরিচ্ছন্ন কাপড় বা তুলা ব্যবহার করার ফলে কিংবা খুব বেশি সময় ধরে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার আক্রমনে হয়ে থাকে।

পিআইডি’র প্রধান লক্ষনগুলোর অন্যতম হল সঙ্গমের সময় পেলভিক অঞ্চলে ব্যাথা। ব্যাকটেরিয়ার আক্রমন শুধু জরায়ুতেই নয় ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে। যার ফলে যোনীদ্বার থেকে শুরু করে ফ্যালোপিয়ান টিউব ও এর আশেপাশের এলাকা ব্যাথাসহ লাল হয়ে ফুলে যেতে পারে। দীর্ঘদিন এরকম ব্যাথায় ভুগলে এক পর্যায়ে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি দেখা দিতে পারে। পিআইডি’র কারনে পুঁজযুক্ত ফোঁড়া হতে পারে, ব্যাথা রুপ লাভ করতে পারে দীর্ঘমেয়াদি।

পিআইডি’ হওয়ার অন্য কারনগুলোর মধ্যে আছে বিভিন্ন যৌনরোগ যেমন ক্লামাইডিয়া, গনরিয়া ইত্যাদি। এছাড়া যে কোন উপায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে সেই ব্যাকটেরিয়া যৌনাঙ্গের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে এবং সংক্রমিত করে।

যথাযথ চিকিৎসা না করালে কিংবা লজ্জা-সংকোচে রোগ পুষে রাখলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেমন রক্ত পড়া, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ইত্যাদি। ফ্যালোপিয়ান টিউব আক্রান্ত হলে এবং সময়মত চিকিৎসা না করালে তা ফেটে যেতে পারে।

সিডিসি’র রিপোর্ট মতে পিআইডি’র কারনে প্রতি বছর প্রতি ১০ জনে এক জন বন্ধ্যাত্বের শিকার হন। আক্রান্ত হন লক্ষ লক্ষ মহিলা। কখনো কখনো ব্যাথা তেমন তীব্র হয় না, তবে ঘন ঘন প্রস্রাব হওয়া বা পেট ব্যাথা হতে পারে। প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত হলে এবং যথাযথ এন্টি-বায়োটিক দিয়ে চিকিৎসা করালে জটিলতার ভয় থাকে না। তা না হলে কখনো কখনো সার্জারি করা লাগতে পারে।

ওভারিয়ান সিস্ট হলেও পেলভিক পেইন হতে পারে। আর সিস্ট বড় হয়ে গেলে শল্য চিকিৎসা জরুরী হয়ে পড়ে।         

 

(শেষ পর্বে দেখুন অবিরাম গিঁটে ব্যাথা) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Last Part
Previous Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Part 8

আরও স্বাস্থ্য টিপ

রক্তচাপ কমানোর ১৭ টি পদক্ষেপ

উচ্চ রক্তচাপ আপনার রক্তনালী, হৃদপিণ্ড এবং চোখকে ক্ষতিগ্রস্থ করে এবং এর সাথে সাথে আপনার হৃদরোগ, স্ট্রোক, dementia এবং কিডনি রোগেরও ঝুঁকি বাড়িয়ে দেয়। নীচের টিপস্ গুলি উচ্চ রক্তচাপকে কমাতে, বা এটাকে ঝুঁকিবিহীন মাত্রায় বজায় রাখতে সহায়তা করবে।   আপনি এটি দেখতে পাবেন না, আপনি এটি অনুভব করতে... আরও দেখুন

যে ১০ টি কারণে আমি আমার সন্তানদের হ্যান্ড হেল্ড ডিভাইস (হাতে ধরার যন্ত্র) দিতে চাই

হাফিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধ থেকে হেলথপ্রায়র২১ শিশুদের হ্যান্ড হেল্ড ডিভাইস দেয়ার ১০ টি কারণ তুলে ধরেছে। একজন এডভোকেট মা তুলে ধরেছেন কেন শিশুদেরও এই যন্ত্র ব্যবহারে স্বাধীনতা দেয়া উচিৎ। ১) নিষিদ্ধ করা কোন সমাধান নয় মনে করে দেখুন যখন আপনার পিতা মাতা আপনাকে টিভিতে বড়দের বিষয়ের কোন জিনিস... আরও দেখুন

২০ মিনিটেই স্মৃতিশক্তি বাড়ান

যোগ ব্যায়াম মনোবল ও স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে যোগ ব্যায়াম শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতার জন্য অনেক বেশি কার্যকর। গবেষণা অনুযায়ী ২০ মিনিট ব্যায়াম করেই একজন মানুষের মানসিক শক্তি বেড়ে যেতে পারে। ৩০ জন শিক্ষার্থীদের উপর এক গবেষণায় দেখা গেছে নিজের... আরও দেখুন

কানের শোঁ শোঁ শব্দ

অনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। কারও কারও ক্ষেত্রে এটি স্থায়ী হয়ে যায়। যা বেশ যন্ত্রণাদায়ক। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান খবিরউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন... আরও দেখুন

ক্ষতিকর ১০ অভ্যাস

আমাদের দৈনন্দিন আচার-অভ্যাসের মধ্যে কিছু কিছু এমন কাজ আছে যা ক্ষতিকর। একটু চেষ্টা করলেই স্বাস্থ্যের জন্য হানিকর এসব বদভ্যাস থেকে মুক্ত হতে পারি আমরা।  দেখে নিন এই অভ্যাসগুলো আপনার মধ্যে আছে কি না। ১. দেরিতে ঘুম থেকে ওঠার কারণে বা অন্য ব্যস্ততার কারণে সকালে ঘুম থেকে উঠে প্রায়শই মুখ... আরও দেখুন

পায়ের গোড়ালির ব্যথা চিকিত্সা ও পুনর্বাসন

পা মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যার পা নেই সেই বোঝে পায়ের মর্মকথা। আর যাদের পা থেকেও সঠিকভাবে হাঁটা-চলাফেরা করতে পারছেন না বা ভুগছেন পায়ের গোড়ালির ব্যথায় তাদের পায়ের গোড়ালির নানাবিধ সমস্যা চিকিত্সা ও পুনর্বাসন নিয়ে আলোকপাত করা হলো : সোহেলী রহমান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')