home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৯
২৩ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  Mysterious Pain  pelvic pain  

সঙ্গমকালীন পেলভিক অঞ্চলে ব্যাথা

নিতম্ব বা শ্রোনী অঞ্চলে (ইংরেজিতে যাকে পেলভিক অঞ্চল বলে) প্রদাহের কারনে সঙ্গমকালীন ব্যাথা হতে পারে। পেলভিক অঞ্চলের প্রদাহ বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সংক্ষেপে পিআইডি সাধারনত মাসিকের সময় অপরিচ্ছন্ন কাপড় বা তুলা ব্যবহার করার ফলে কিংবা খুব বেশি সময় ধরে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার আক্রমনে হয়ে থাকে।

পিআইডি’র প্রধান লক্ষনগুলোর অন্যতম হল সঙ্গমের সময় পেলভিক অঞ্চলে ব্যাথা। ব্যাকটেরিয়ার আক্রমন শুধু জরায়ুতেই নয় ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে। যার ফলে যোনীদ্বার থেকে শুরু করে ফ্যালোপিয়ান টিউব ও এর আশেপাশের এলাকা ব্যাথাসহ লাল হয়ে ফুলে যেতে পারে। দীর্ঘদিন এরকম ব্যাথায় ভুগলে এক পর্যায়ে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি দেখা দিতে পারে। পিআইডি’র কারনে পুঁজযুক্ত ফোঁড়া হতে পারে, ব্যাথা রুপ লাভ করতে পারে দীর্ঘমেয়াদি।

পিআইডি’ হওয়ার অন্য কারনগুলোর মধ্যে আছে বিভিন্ন যৌনরোগ যেমন ক্লামাইডিয়া, গনরিয়া ইত্যাদি। এছাড়া যে কোন উপায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে সেই ব্যাকটেরিয়া যৌনাঙ্গের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে এবং সংক্রমিত করে।

যথাযথ চিকিৎসা না করালে কিংবা লজ্জা-সংকোচে রোগ পুষে রাখলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেমন রক্ত পড়া, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ইত্যাদি। ফ্যালোপিয়ান টিউব আক্রান্ত হলে এবং সময়মত চিকিৎসা না করালে তা ফেটে যেতে পারে।

সিডিসি’র রিপোর্ট মতে পিআইডি’র কারনে প্রতি বছর প্রতি ১০ জনে এক জন বন্ধ্যাত্বের শিকার হন। আক্রান্ত হন লক্ষ লক্ষ মহিলা। কখনো কখনো ব্যাথা তেমন তীব্র হয় না, তবে ঘন ঘন প্রস্রাব হওয়া বা পেট ব্যাথা হতে পারে। প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত হলে এবং যথাযথ এন্টি-বায়োটিক দিয়ে চিকিৎসা করালে জটিলতার ভয় থাকে না। তা না হলে কখনো কখনো সার্জারি করা লাগতে পারে।

ওভারিয়ান সিস্ট হলেও পেলভিক পেইন হতে পারে। আর সিস্ট বড় হয়ে গেলে শল্য চিকিৎসা জরুরী হয়ে পড়ে।         

 

(শেষ পর্বে দেখুন অবিরাম গিঁটে ব্যাথা) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Last Part
Previous Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Part 8

আরও স্বাস্থ্য টিপ

হঠাৎ পায়ে টান?

ঘুমের মধ্যে বা বসা থেকে উঠতে হঠাৎ পায়ের মাংসপেশিতে টান লাগার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।  পেশির অতি ব্যবহারে ক্লান্তি, দীর্ঘ সময় ধরে বেকায়দায় বসা বা শোয়া, পানি বা লবণশূন্যতা, গর্ভাবস্থা, ঠান্ডা আবহাওয়া হঠাৎ পায়ে টান পড়ার জন্য দায়ী হতে পারে। কিছু ওষুধ যেমন ডাইউরেটিক, এনটিসাইকোটিক,... আরও দেখুন

দ্রুত জ্বর সারাতে সাহায্য করে যে খাবারগুলো

জ্বর হয়েছে? মুখে একদম রুচি নেই? এই মৌসুমে জ্বর অসুখটা চারদিকে খুব ছড়িয়ে পড়েছে। অনেকেই জ্বরকে খুব একটা পাত্তা দিতে চান না। কিন্তু জেনে রাখুন, জ্বর নিজে অসুখ না হলেও আসলে কিন্তু অসুখের লক্ষণ। তাই জ্বর হলে হেলাফেলা মোটেও চলবে না। অনেকে ঠাট্টা করে বলেন- "ওষুধ খেলে জ্বর সারে ৭ দিনে, না... আরও দেখুন

লেবু কচলালে লাভ আছে!

লেবু ভিটামিন ‘সি’তে ভরা। এই সাদাসিধে তথ্যটা তো আমরা সবাই জানি।অতিপরিচিত এই লেবুর আছে অনন্য সব রোগপ্রতিরোধী গুণ। কী সেই গুণ? কেনই বালেবুকে যত্ন করে খেতে হবে? আদ্যোপান্ত জানতে কথা বলেছিলাম পুষ্টি ওখাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আলেয়া মাওলার সঙ্গে। তিনি জানালেন, প্রতিদিনই নিয়ম করে... আরও দেখুন

The Detailed Way To Lose Weight Quickly And Easily:

Are you tired of looking at yourself in front of the mirror only to see the over-sized version of you? Do you miss the time when wearing your pants wad not yet a “fitting ordeal”? If this the case, then you certainly have some love handle problems there and you need to... আরও দেখুন

টেনশন তোমায় দিলাম ছুটি

ঘড়ির এলার্ম বাজতেই প্রচণ্ড মাথাব্যাথা নিয়ে ঘুম থেকে উঠল অথৈ। ঘুম না হলেও অফিসে যাওয়ার সময় ছুঁইছুঁই, তাই না উঠে উপায় নেই। কিন্তু গত কয়েক রাত ধরে অথৈর ঠিকমত ঘুম হচ্ছে না, কারণ একটাই টেনশন(দুশ্চিন্তা)।  অথৈর মত এরকম অনেকেই আছি যারা টেনশনের কারণে ঠিকমত কাজ-কর্ম, অধ্যাবসায়,... আরও দেখুন

শিশুর কানপাকা নিয়ে ভাবছেন?

শিশুদের কান থেকে পুঁজ বা পানি পড়াকে প্রচলিত কথায় বলা হয় কানপাকা।কান থেকে পুঁজ পড়ার প্রধান কারণ হলো মধ্যকর্ণের প্রদাহ। কানের পর্দা যারঅন্য নাম টিমপানিক মেমব্রেন, তার পেছনে পুঁজ জড়ো হয়। এরপর তা চোখের জলনামার মতো ফেটে বেরিয়ে আসে। এতে তীব্র ব্যথা হয়। অস্থায়ী বধিরতাও সৃষ্টিহতে পারে।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')