home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৮
২৩ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  headache problem  sinus headache  

থান্ডারক্ল্যাপ হেডেক

মাথাব্যাথার ধরাবাধা নিয়ম না থাকলেও কিছু কিছু মাথাব্যাথা হঠাৎ হঠাৎ শুরু হয়। কখনো কখনো অবিশ্বাস্য দ্রুতগতিতে, মনে হয় যেন বজ্রাঘাত হচ্ছে বা কোন বিস্ফোরনের শব্দের মত মনে হয়। অন্যান্য মাথাব্যাথার মত এ ব্যাথাও আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের দুর্বোধ্য ও রহস্যময় ব্যাথা আসলে ভয়ংকর কিছুর নির্দেশ করে যা থেকে সতর্ক হওয়া জরুরী।

যদি এ ধরনের ব্যাথা খুবই অসহ্য হয়ে ওঠে, তাহলে এটা হতে পারে স্ট্রোকের লক্ষণ যা সাধারনভাবে ট্রাঞ্জিয়েন্ট ইশকেমিক এ্যাটাক বা টিআইএ নামে পরিচিত।

শরীরে কোথাও যদি রক্ত জমে গিয়ে টুকরায় পরিনত হয় অথবা ধমনীর গাত্রে জমা প্লাক টুকরা টুকরা হয়ে রক্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে এক পর্যায় কিছু টুকরা মস্তিষ্কে গিয়ে জমা হয়, তখন মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহে সাময়িক ও আংশিক বাধার সৃষ্টি হয়। ফলে ট্রাঞ্জিয়েন্ট ইশকেমিক এ্যাটাক বা টিআইএ দেখা দেয়। আর ধমনী যদি সম্পুর্ন বন্ধ হয়ে যায়, তাহলে স্ট্রোক করে।

হঠাৎ মাথাব্যাথায় টিআইএ কিংবা স্ট্রোক ছাড়াও নিউরোলজিক্যাল ডিফিকাল্টিজ দেখা দিতে পারে, দেখা দিতে পারে কোগনিটিভ ডিফিকাল্টিজ যাতে চলাফেরা, কথা বলায় অসুবিধা হওয়াসহ শরীরের কোন অংশ বা এক পার্শ্ব অবশ হয়ে যেতে পারে। হঠাৎ দাঁড়ানো বা হাটারত অবস্থা থেকে পড়ে যেতে পারে।

টিআইএ – যাকে কি না অনেক সময় মিনি স্ট্রোক হিসাবে ধরা হয় -  এতে মাথা ঘোরা, চোখে ঝাঁপসা দেখা বা সাময়িক অন্ধ হয়ে যাওয়া, হাত দিয়ে কোন কিছু ধরতে না পারা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

এরকম অবস্থা হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। রক্ত জমাট ভাঙ্গার ঔষধ দিতে হবে যাতে মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহ দ্রুত শুরু হতে পারে।

টিআইএ – আসলে পূর্ন স্ট্রোকের আগের পর্ব বা লক্ষণ। আর থান্ডারক্ল্যাপ হেডেক আপনাকে জানিয়ে দিচ্ছে যে কোন একটা গন্ডগোল হয়ে গেছে বা হতে যাচ্ছে যা এখুনি সমাধান করা জরুরী। সুতরাং দেরী না করে ডাক্তারের শরণাপন্ন হোন।   

 

(পরের পর্বে দেখুন ‘সঙ্গমের সময় পেলভিক পেইন’) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains You shouldn’t Ignore Part - 9
Previous Health Tips: জন্মগত ত্রুটি এবং করণীয়

আরও স্বাস্থ্য টিপ

নতুন প্রেমে পরেছেন? সফল করতে রইলো ৭টি পরামর্শ

সদ্য কারো প্রেমে পড়েছেন? আপনি নিশ্চিতভাবেই এই সম্পর্ককে স্থায়িত্ব দিতে চাইছেন। কিন্তু কীভাবে এগোবেন বুঝতে পারছেন না। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে আপনি নিশ্চয়ই বিচক্ষণ থাকতে চান এবং ভুল করে এমন কিছু করতে চান না যা অপরজনকে ভয় বা কষ্ট পাইয়ে দেয়। এখানে বিশেষজ্ঞের সাতটি পরামর্শ দেওয়া... আরও দেখুন

হঠাৎ মাথা ঝিমঝিম

হঠাৎ মাথা ঝিমঝিম করে উঠল। মনে হলো মাথার ভেতরটা হালকা বা শূন্য হয়ে গেছে। এরপর অনেকে মাথা ঘুরে বা ভারসাম্য হারিয়ে অচেতনও হয়ে যেতে পারেন। একে বলে ব্ল্যাক আউট। প্রায় ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবনে এক বা একাধিকবার এই সমস্যায় ভুগতে পারেন। এদের মধ্যে ৪০ শতাংশ অন্তঃকর্ণ, ১০... আরও দেখুন

পিঠে ব্যাথা দূর করে মেরুদণ্ড সুস্থ রাখুন

অনেকেই আছেন যারা বেশ অল্প বয়সেই মেরুদন্ডে ব্যথার শিকার হন। হাড়ের দুর্বলতা জনিত কারণে অথবা নিজের অসতর্কতামূলক কাজে বেশীরভাগ মানুষ মেরুদণ্ড ব্যথায় ভুগে থাকেন। কিন্তু এই মেরুদণ্ডের ব্যথা অনেক মারাত্মক পর্যায়ে না যাওয়া পর্যন্ত অনেকেই একে গুরুত্ব সহকারে দেখেন না। অল্প সময়ের ব্যথা ভেবে চুপচাপ থাকেন... আরও দেখুন

বিউটি টিপস

ত্বক ফর্সা বা কালো হওয়ার বিষয়টি নির্ভর করে মেলানিনের উপর । এর আধিক্য বেশি হলে গায়ের রঙ কালো আর কম হলে ফর্সা হয়ে থাকে । তবে প্রাকৃতিক কিছু উপাদানে রয়েছে এনজাইম ও হরমোন যা ত্বকের কোষ সুস্থ করে ত্বককে করে তলে উজ্জ্বল । ত্বকের রঙ ফর্সা করতে মখে নিয়মিত ব্যাবহার করতে হবে । * মুখে দই লাগাতে... আরও দেখুন

বাদাম নিয়ে সাতটি অজানা তথ্য

অনেকের কাছেই পৃথিবীর  অন্যতম আকর্ষণীয় খাবার বাদাম। এতে প্রচুর আঁশ, পুষ্টিকর উপাদান ও হৃৎপিণ্ডের জন্য উপকারি উপাদান রয়েছে। এটি চিনি ও কার্বহাইড্রেট মুক্ত। সবচেয়ে ভালো বিষয় হলো এর স্বাদ অসাধারণ। গত দুই বছরে বাদাম বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা প্রকাশিত হয়েছে। এতে জানা গেছে, যারা... আরও দেখুন

শশার পুষ্টিগুণ

* শসার মাল্টি ভিটামিনস ও মাল্টি মিনারেলস প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এবং ভিটামিন ও মিনারেলসের অভাবজনিত সমস্যা থেকে রক্ষা করে। * শসার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।  *এর ম্যাগনেসিয়াম রক্ত চলাচল সচল করে।    * শসার আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ এবং কোষ্ঠকাঠিন্য... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')