home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৮
২৩ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  headache problem  sinus headache  

থান্ডারক্ল্যাপ হেডেক

মাথাব্যাথার ধরাবাধা নিয়ম না থাকলেও কিছু কিছু মাথাব্যাথা হঠাৎ হঠাৎ শুরু হয়। কখনো কখনো অবিশ্বাস্য দ্রুতগতিতে, মনে হয় যেন বজ্রাঘাত হচ্ছে বা কোন বিস্ফোরনের শব্দের মত মনে হয়। অন্যান্য মাথাব্যাথার মত এ ব্যাথাও আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের দুর্বোধ্য ও রহস্যময় ব্যাথা আসলে ভয়ংকর কিছুর নির্দেশ করে যা থেকে সতর্ক হওয়া জরুরী।

যদি এ ধরনের ব্যাথা খুবই অসহ্য হয়ে ওঠে, তাহলে এটা হতে পারে স্ট্রোকের লক্ষণ যা সাধারনভাবে ট্রাঞ্জিয়েন্ট ইশকেমিক এ্যাটাক বা টিআইএ নামে পরিচিত।

শরীরে কোথাও যদি রক্ত জমে গিয়ে টুকরায় পরিনত হয় অথবা ধমনীর গাত্রে জমা প্লাক টুকরা টুকরা হয়ে রক্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে এক পর্যায় কিছু টুকরা মস্তিষ্কে গিয়ে জমা হয়, তখন মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহে সাময়িক ও আংশিক বাধার সৃষ্টি হয়। ফলে ট্রাঞ্জিয়েন্ট ইশকেমিক এ্যাটাক বা টিআইএ দেখা দেয়। আর ধমনী যদি সম্পুর্ন বন্ধ হয়ে যায়, তাহলে স্ট্রোক করে।

হঠাৎ মাথাব্যাথায় টিআইএ কিংবা স্ট্রোক ছাড়াও নিউরোলজিক্যাল ডিফিকাল্টিজ দেখা দিতে পারে, দেখা দিতে পারে কোগনিটিভ ডিফিকাল্টিজ যাতে চলাফেরা, কথা বলায় অসুবিধা হওয়াসহ শরীরের কোন অংশ বা এক পার্শ্ব অবশ হয়ে যেতে পারে। হঠাৎ দাঁড়ানো বা হাটারত অবস্থা থেকে পড়ে যেতে পারে।

টিআইএ – যাকে কি না অনেক সময় মিনি স্ট্রোক হিসাবে ধরা হয় -  এতে মাথা ঘোরা, চোখে ঝাঁপসা দেখা বা সাময়িক অন্ধ হয়ে যাওয়া, হাত দিয়ে কোন কিছু ধরতে না পারা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

এরকম অবস্থা হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। রক্ত জমাট ভাঙ্গার ঔষধ দিতে হবে যাতে মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহ দ্রুত শুরু হতে পারে।

টিআইএ – আসলে পূর্ন স্ট্রোকের আগের পর্ব বা লক্ষণ। আর থান্ডারক্ল্যাপ হেডেক আপনাকে জানিয়ে দিচ্ছে যে কোন একটা গন্ডগোল হয়ে গেছে বা হতে যাচ্ছে যা এখুনি সমাধান করা জরুরী। সুতরাং দেরী না করে ডাক্তারের শরণাপন্ন হোন।   

 

(পরের পর্বে দেখুন ‘সঙ্গমের সময় পেলভিক পেইন’) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains You shouldn’t Ignore Part - 9
Previous Health Tips: জন্মগত ত্রুটি এবং করণীয়

আরও স্বাস্থ্য টিপ

Anemia — not alwaysa simple condition

Arnanb’s mother works at a bank. She remains in office till 7 pm and thus gets less time to take care of her child. However, recently she noticed that her five years old son is getting gradually pallor and often suffers from fever, cough, bowel problem etc. Recently, she... আরও দেখুন

থাকুন স্বস্তিতে

আবহাওয়ার চরম ভাব ও লোডশেডিংয়ে স্বস্তি নেই কারো। গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, হিটস্টোক, ঘামাচি সহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন অনেকেই। একটু সচেতন হলেই আরামে ও স্বস্তিতে থাকতে পারেন এগরমেও। এ জন্য মেনে চলতে হবে কিছু টিপস। গরমে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও... আরও দেখুন

ধূমপান ছাড়ার ১০ জরুরি টিপস

আপনি কি কয়েকবার ধূমপান ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন? এখনই সময় সঠিক সিদ্ধান্তটি বাস্তবে রূপ দেওয়ার। কারণ, ধূমপান সর্ব অর্থেই আপনার জন্য অকল্যাণকর। আপনার কাজটি একটু সহজ করতে রইল ১০টি জরুরি টিপস : * আপনার ধূমপানের পক্ষের এবং বিপক্ষের যুক্তিগুলোর তালিকা তৈরি করুন। তালিকাটি পরিবার... আরও দেখুন

শীতে পায়ের যত্ন

ঠাণ্ডা মৌসুমে পা ফাটা, ত্বক খসখসে ওরুক্ষ হয়ে যাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। পায়ের যত্নে রইল কিছু টিপস।দিয়েছেন আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডয়ের কর্ণধার ও রূপবিশেষজ্ঞ জুলিয়া আজাদ। কিছু সাধারণ সমস্যা * পা ফাটা। * পায়ের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হ্রাস। * অল্পতেই পায়ের ত্বক ওনখ নোংরা... আরও দেখুন

বয়স হলে যেসব খাবারকে না

আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাবারে অনেক পরিবর্তন আসে। সেই সাথে দেহে অনেক সমস্যাও দেখা যায়। অনেক সময় প্রতি নিয়ত ওষুধ খেতেও হয়। ফলে আমাদের মধ্যে যাদের বয়স বাড়ছে, শারীরিক শক্তিমত্তার ও আরো নানা কারণে তাদের কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলতে হয়। যেমন বড় লেবু, মোসাম্বি বা এর রস ওষুধের সঙ্গে ক্রিয়া... আরও দেখুন

রিবন্ডিং চুল

নারীর সৌন্দর্য প্রকাশের অন্যতম উপাদান সুন্দর চুল। আজকাল ফ্যাশন সচেতন তরুণীরা চুল রিবন্ডিং করছেন। তবে অনেকেই অভিযোগ করেন রিবন্ডিং করার পর চুল ঙেভে যাচ্ছে, রুক্ষ হয়ে পড়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে সঠিক যত্ন না নেওয়ায় জন্য। সবারই চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তবে রিবন্ডিং করা চুলের চাই বাড়তি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')