home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৬
19 September,13
View in English
Tagged In:  pain problem  vague random  

Vague-Randomঅস্পষ্ট, যখন-তখন, ব্যাখ্যাতীত পেইন

 

সচারচর শরীরের কোথাও ব্যাথা মানেই হচ্ছে সেই স্থানের প্রতি বিশেষ নজর দিতে হবে তা’ জানান দেয়া। সত্যি কথা বলতে, এভাবে ব্যাথা আমাদের উপকারই করে। সচেতন ব্যক্তি মাত্রেই ব্যাথাকে উপেক্ষা না করে সতর্ক থাকেন, সময়মত ডাক্তারের পরামর্শ নেন। আর ডাক্তারগন অনেক সময় বিভিন্ন রকমের পরীক্ষা-নীরিক্ষা করেও রহস্যময় ব্যাথার কুল-কিনার করতে গলদঘর্ম হন।

এরকম রহস্যময় ব্যাথা হওয়ার অনেক কারনের মধ্যে একটা হতে পারে ‘ফাইব্রোমায়ালজিয়া’। পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। ফাইব্রোমায়ালজিয়া’তে শরীরে প্রচন্ড চাপ বা ব্যাথা অনুভূত হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। এখনো পর্যন্ত রোগ সনাক্তকরণ বা নির্ণয়ের সুনির্দিষ্ট কোন পদ্ধতি নেই। তাই ডাক্তারগন সাধারনত ব্যাথার সম্ভাব্য কারনসমূহ বের করে রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এ অবস্থায় ফিজিক্যাল থেরাপি প্রদান ও ব্যাথানাশক দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। যদিও গবেষকরা এ রোগ সম্মন্ধে আরো বেশি জানার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।

এটা বিশ্বাস করা কঠিন যে, কখনো কখনো ডিপ্রেশনও শরীরের বিভিন্ন অংশে যখন-তখন, ব্যাখ্যাতীত ব্যাথার জন্য দায়ী হতে পারে। বিভিন্ন ফর্মে ব্যাথা যেমন ব্যাক পেইন, মাথাব্যাথা, ভাসমান মনে হওয়াসহ আরো অনেক লক্ষণ দেখা দিতে পারে।

এটা কেন হয়? আমরা জানি, ব্যাথা এবং আবেগ-অনুভূতি একই পথ অর্থাৎ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে। কারো কারো ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থায় ত্রুটি থাকলে বা ট্র্যাক জাম্প করলে শরীরে কোথাও কোথাও সত্যিকারের ব্যাথা শুরু হয়ে যায়। সাধারনত এন্টি-ডিপ্রেসেন্ট ঔষধ কিংবা থেরাপি বা উভয় প্রকার ব্যবস্থা নেয়ার মাধ্যমে ডিপ্রেশন ও এর দ্বারা উদ্ভুত ব্যাথা নিরাময়ের চেষ্টা করা হয়।        

(পরের পর্বে দেখুন টেস্টিকুলার পেইন) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Part - 7
Previous Health Tips: 10 Mysterious Pain You shouldn’t Ignore Part-3

More in Health Tip

টাক সমস্যা থেকে পরিত্রাণ

মাথার প্রিয় চুল গুলো যখন পড়তে শুরু করে। সামনের দিকে চুল কমে নিজেকে টাক-টাক মনে হতে থাকে, তখন মন খারাপ আর দুশ্চিন্তা দুটোই আমাদের পেয়ে বসে। আপনার চুল পড়া ও টাক সমস্যা থেকে পরিত্রাণে কিছু ঘরোয়া সমাধান। চেষ্টা করে দেখতে পারেন কোনটি আপনার জন্য ভালো কাজ দেয়। নারকেল দুধ এবং তেল আমাদের চুল ও মাথার... See details

কেন আমাদের চুল পেকে যায়?

বয়স এমন একটি বিষয় যা আমরা পরিহার করতে বা থামাতে পারি না এবং চুল পেকে যাওয়া বয়স বৃদ্ধির একটি অংশ। আমাদের সকলেরই জীবনের এক পর্যায়ে এসে চুল পেকে যাবে, কিন্তু কেন এটি ঘটে? কিভাবে আমরা এটি বিলম্বিত এবং এর চিকিৎসা করতে পারি? কেন এটি হয়? চুল মূলত সাদা, তবে তাতে মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয়... See details

খোলা বাজারে ফরমালিন আর নয়

মাছ আমিষের একটি প্রধান উৎস। শ্বেতসার না থাকায় ও সহজপাচ্য বলে সব বয়সী মানুষের জন্য এটি উপযোগী। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় তাই মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু বিগত কয়েক বছর ধরে মাছ বিক্রেতারা মাছকে দীর্ঘসময় সংরক্ষণ করার জন্য এতে ফরমালিন নামের একটি অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক... See details

দাঁত ও মাথাব্যথার সম্পর্ক

কথায় বলে যার মাথা আছে তার ব্যথাও আছে। অর্থাৎ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের মতে মাথার ব্যথা অন্যান্য কারণে হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশিরভাগ মাথা ব্যথার কারণ শুধু মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয়। শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের অসুস্থতার কারণেও মাথাব্যথা হতে পারে।... See details

রিবন্ডিং চুল

নারীর সৌন্দর্য প্রকাশের অন্যতম উপাদান সুন্দর চুল। আজকাল ফ্যাশন সচেতন তরুণীরা চুল রিবন্ডিং করছেন। তবে অনেকেই অভিযোগ করেন রিবন্ডিং করার পর চুল ঙেভে যাচ্ছে, রুক্ষ হয়ে পড়ে যাচ্ছে। আসলে এটা হচ্ছে সঠিক যত্ন না নেওয়ায় জন্য। সবারই চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তবে রিবন্ডিং করা চুলের চাই বাড়তি... See details

প্রসঙ্গ অ্যালার্জি

আমাদের শরীর সব সময়ই ক্ষতিকর বস্তুকে (পরজীবী, ছত্রাক, ভাইরাস ও ব্যাকটেরিয়া) প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। এ প্রচেষ্টাকে রোগ প্রতিরোধ প্রক্রিয়া বা ইমিউন বলে। কখনও কখনও আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয় এমন অনেক ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে প্রতিরোধের চেষ্টা করে। শরীরের এ... See details

healthprior21 (one stop 'Portal Hospital')