home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৬
১৯ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  pain problem  vague random  

Vague-Randomঅস্পষ্ট, যখন-তখন, ব্যাখ্যাতীত পেইন

 

সচারচর শরীরের কোথাও ব্যাথা মানেই হচ্ছে সেই স্থানের প্রতি বিশেষ নজর দিতে হবে তা’ জানান দেয়া। সত্যি কথা বলতে, এভাবে ব্যাথা আমাদের উপকারই করে। সচেতন ব্যক্তি মাত্রেই ব্যাথাকে উপেক্ষা না করে সতর্ক থাকেন, সময়মত ডাক্তারের পরামর্শ নেন। আর ডাক্তারগন অনেক সময় বিভিন্ন রকমের পরীক্ষা-নীরিক্ষা করেও রহস্যময় ব্যাথার কুল-কিনার করতে গলদঘর্ম হন।

এরকম রহস্যময় ব্যাথা হওয়ার অনেক কারনের মধ্যে একটা হতে পারে ‘ফাইব্রোমায়ালজিয়া’। পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। ফাইব্রোমায়ালজিয়া’তে শরীরে প্রচন্ড চাপ বা ব্যাথা অনুভূত হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। এখনো পর্যন্ত রোগ সনাক্তকরণ বা নির্ণয়ের সুনির্দিষ্ট কোন পদ্ধতি নেই। তাই ডাক্তারগন সাধারনত ব্যাথার সম্ভাব্য কারনসমূহ বের করে রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এ অবস্থায় ফিজিক্যাল থেরাপি প্রদান ও ব্যাথানাশক দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। যদিও গবেষকরা এ রোগ সম্মন্ধে আরো বেশি জানার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।

এটা বিশ্বাস করা কঠিন যে, কখনো কখনো ডিপ্রেশনও শরীরের বিভিন্ন অংশে যখন-তখন, ব্যাখ্যাতীত ব্যাথার জন্য দায়ী হতে পারে। বিভিন্ন ফর্মে ব্যাথা যেমন ব্যাক পেইন, মাথাব্যাথা, ভাসমান মনে হওয়াসহ আরো অনেক লক্ষণ দেখা দিতে পারে।

এটা কেন হয়? আমরা জানি, ব্যাথা এবং আবেগ-অনুভূতি একই পথ অর্থাৎ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে। কারো কারো ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থায় ত্রুটি থাকলে বা ট্র্যাক জাম্প করলে শরীরে কোথাও কোথাও সত্যিকারের ব্যাথা শুরু হয়ে যায়। সাধারনত এন্টি-ডিপ্রেসেন্ট ঔষধ কিংবা থেরাপি বা উভয় প্রকার ব্যবস্থা নেয়ার মাধ্যমে ডিপ্রেশন ও এর দ্বারা উদ্ভুত ব্যাথা নিরাময়ের চেষ্টা করা হয়।        

(পরের পর্বে দেখুন টেস্টিকুলার পেইন) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Part - 7
Previous Health Tips: 10 Mysterious Pain You shouldn’t Ignore Part-3

আরও স্বাস্থ্য টিপ

ডায়াবেটিসে ত্বকের যত সমস্যা

ডায়াবেটিস জনিত জটিলতায় শরীরের যেকোনো অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতেপারে, ত্বকও এর ব্যতিক্রম নয়। ডায়াবেটিস থাকলে ত্বকের সুস্থতা রক্ষায়বাড়তি সতর্কতা দরকার। ত্বকের সমস্যা ১. চোখের পাতার প্রদাহ-ফোড়া, দেহের যেকোনো জায়গায় ফোড়া-ফুসকুড়ি, ত্বক ওত্বকের নিচে প্রদাহ, নখের গোড়ায়... আরও দেখুন

বাত ব্যথায় কী করি?

প্রশ্ন : যে কোনো জয়েন্টেই কি আর্থ্রাইটিস হতে পারে? উত্তর : আর্থ্রাইটিস সাধারণত প্রতিটি জয়েন্ট কে আক্রমণ করে না, তবে অনেক স্থানে এটা স্থায়ী হতে পারে। আর বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের প্রবণতা থাকে বিভিন্ন জয়েন্ট কে আক্রমণ করা অর্থাৎ একেক ধরনের আর্থ্রাইটিস একেক ধরনের জয়েন্ট কে ... আরও দেখুন

সাবধান থাকুন কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের রয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা, রয়েছে কতগুলো নিয়ম। কিন্তু তাইওয়ানের এক ছাত্রী এ সব অগ্রাহ্য করে চোখে লেন্স পরে ছিলো টানা ছয় মাস। ফলশ্রুতিতে তার চোখে দেখা দেয় দুর্লভ এক রোগ যা তাকে অন্ধ করে দিয়েছে। মেয়েটির এই রোগের কারণ হলো একটি এককোষী জীবাণু, অ্যামিবা। এই পুরো ছয়... আরও দেখুন

অতিরিক্ত ভুঁড়ি ঘাড় ও কোমর ব্যথার কারণ

অতিরিক্ত ভুঁড়ি ও শরীরের ওজন দেহের কিছু পরিবর্তন আনে। ভুঁড়ির ভারে দেহের কোমর ভেতরের দিকে এবং বুক পেছনের দিকে যেতে থাকে। এতে ঘাড়েও অতিরিক্ত চাপ পড়ে। যখন ঘাড় ও কোমরের পেছনের মাংসপেশিতে অতিরিক্ত চাপ পড়ে তখন মাংসপেশি গুলো দিন দিন ক্লান্ত হয়ে পড়ে। যার ফলে ঘাড়ে ও কোমরের ব্যথা শুরু হয়। এমতাবস্থায় চলতে... আরও দেখুন

কিভাবে পেতে পারেন আপনার প্রয়োজনীয় ঘুম?

মহিলাদের ঘুমের সমস্যাঃ শতকরা প্রায় ৬০ ভাগের অধিক মহিলারা নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন। যা নানান স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে যার মধ্যে হৃদরোগ কিংবা ডায়াবেটিসের মত রোগও রয়েছে। তাহলে ভাবুন ঘুম কতটা জরুরী – দিনে অন্ততঃ সাত ঘন্টা... কিন্তু কিভাবে? আসুন চেষ্টা করিঃ   [স্লাইড ১]... আরও দেখুন

বলিরেখাকে বলুন গুডবাই

বয়স বাড়ার সাথে সাথে চামড়ায় ভাজ পড়ে বা কুচকে যায়। যাকে আমরা বলিরেখা বলি। ত্রিশের পর সাধারণত নারীদের বলিরেখা পড়ে থাকে। শরীরের অ্যান্টি-অক্সিডেন্ট কমে গেলে বলিরেখা পড়ে। এছাড়া বংশানুক্রমিক ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বলিরেখা  হয়। তবে একটু যত্ন করলেই দূর হতে পারে বলিরেখা। শুষ্ক ত্বকে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')