home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৪
১৭ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  Mysterious Pain  calf pain  pain problme  

সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে কিংবা কোন ঢাল বেয়ে উপরে উঠতে গিয়ে পায়ের গোড়ালী, হাঁটুর বাটি ধরে গেছে, পা ফুলে গেছে বলে অনেকেই ধপাস বসে পড়েন কিংবা বেশ ক’দিন ধরে ব্যাথায় ভুগতে পারেন। এটি ধরে নেয়া যায় স্বাভাবিক। কিন্তু যখন পা ফুলে যাওয়ার কারন এবং ব্যাথা কেন হচ্ছে তা’ আপনার জানা নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে।

আমাদের পায়ে আছে হৃদযন্ত্র থেকে পেশিতে ধমনী এবং পেশি থেকে হৃদযন্ত্রের দিকে শিরার এক গুরুত্বপূর্ন গুচ্ছ। চামড়ার ঠিক নীচে যে শিরাগুলো দেখা যায় সেগুলো হল সুপারফিসিয়াল ভেইন, যেগুলোর মাধ্যমে মহাশিরা থেকে রক্ত পেশিতে পৌঁছে। এগুলোতে ছোট ছোট ভাল্ব বা কপাটিকা থাকে যাতে রক্ত অন্যদিকে বা ভুল পথে প্রবাহিত না হয়। তো এই ভেইনগুলো যখন কোন কারনে ছিঁড়ে যায় কিংবা আঘাতপ্রাপ্ত হয়, বা কপাটিকাগুলো যদি কোন কারনে নষ্ট হয় বা পায়ের কোন স্থান জখমপ্রাপ্ত হয়, তখন সেখানে রক্ত জমাট বাধে। যা ডীপ ভেইন থ্রোম্বসিস বা ডিভিটি নামে পরিচিত। রক্ত জমাট বাধার কারনে ঐ স্থানে রক্তের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে পা ফুলে যায়।

এসব জমাট বাধা রক্ত অনেক সময় ভেঙ্গে গিয়ে ছোট ছোট টুকরায় পরিনত হয় এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে ফুসফুস কিংবা মস্তিষ্কে চলে যেতে পারে এবং ফুসফুসের কাজে বা মস্তিষ্কের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। ফুসফুসের ক্ষতিকে ‘পালমোনারি এমবোলিজম’ বলে। আর মস্তিষ্কে প্রবাহিত হয়ে স্ট্রোক ঘটাতে পারে। তবে এটা সহসা ঘটে না। কিন্তু ঘটলে এটা মারাত্মক হতে পারে। এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

ডাক্তাররা এসব ক্ষেত্রে সাধারনত এন্টি-কোগুলেশন ড্রাগ দিয়ে থাকেন যাতে জমাট না বাধে এবং ভেঙ্গে গিয়ে টুকরায় পরিনত না হতে পারে। যাদের ডিভিটি আছে এবং স্থুলকায় কিংবা ধুমপায়ী, তাদেরকে অবশ্যই তাদের লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে। কারন ওজন বেড়ে যাওয়া, ধুমপান এগুলো ঝুঁকি যেমন বাড়িয়ে দেয় তেমনি বাড়ায় ডিভিটি’র তীব্রতা।      

(পরের পর্বে দেখুন হাত-পা জ্বালাপোড়া) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুর উচ্চতা নিয়ে চিন্তিত?
Previous Health Tips: Fruity remedies for your skin and hair

আরও স্বাস্থ্য টিপ

বড়দের মিথ্যা প্রভাব ফেলে ছোটদের সততায়

গবেষকেরা বলছেন, সন্তানের সামনে মা-বাবার মিথ্যা বলাটা মোটেও উচিত নয়। কারণ বিষয়টি সন্তানের ওপর সরাসরি প্রভাব ফেলে। সম্প্রতি মার্কিন গবেষকেরা তাঁদের একটি গবেষণায় এ ধরনের প্রমাণ পেয়েছেন। তাঁদের দাবি, সন্তান যদি তাঁর অভিভাবকের মিথ্যার বিষয়টি ধরতে পারে তখন তারা অসত্ হয়ে পড়ে। সন্তান যত বেশি তার... আরও দেখুন

রিপোর্ট নিয়ে অহেতুক দুশ্চিন্তা

সকালথেকে নাঈমা বেগমের মনটা ভালো নেই। অফিসে যেন মন বসছিল না। সহকর্মীরা সবাইখেয়াল করেছেন ব্যাংকের সেকেন্ড অফিসারের মাথাটা বোধহয় বেশ গরম। বাড়িতেগ-গোল বাধিয়ে অফিস গরম করা ম্যাডামদের প্রধান কাজ। দূর থেকে পিয়ন মন্তব্যটাকরল। ওসব লোকজনের কথায় কান দেয়ার সময় নাঈমা বেগমের নেই। বাড়ি ফিরতে হবেতাড়াতাড়ি তারপর... আরও দেখুন

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন

হঠাৎ করে গরমটা যেন খুব বেশি পড়ে গেল। এ সময়ে গরম পড়ে ঠিকই, কিন্তু এ বারের গরমটা কিছুটা অন্য রকম। শুকনো গরম। ঘাম হচ্ছে না। আর এখান থেকেই কিন্তু সমস্যা শুরু। কারণ ঘাম যতই বিরক্তকর হোক না কেন, আসলে এটি শরীরকে ঠাণ্ডা করতে সাহায্য করে। ত্বককে আর্দ্র রাখে। ঘেমে নেয়ে পাখার তলায় দাঁড়ালেই ব্যাপারটা টের... আরও দেখুন

অতিরিক্ত মানসিক চাপের প্রভাব ও বিশেষজ্ঞ মতামত

বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতায় টিকে থাকতে সকাল থেকে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত জীবন যুদ্ধে লিপ্ত থাকতে হয়। ফলশ্রুতিতে শরীর ও মনে বাসা বাঁধে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক চাপ বা স্ট্রেস। এই স্ট্রেস নিয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড.নাসরিন... আরও দেখুন

চুলের যত্নে পেঁপের বিস্ময়কর উপকারীতা

ত্বকের যত্নের পাশাপাশি পেঁপে চুলের যত্নেও সমান উপকারী। এর জন্যে নিয়মিত পেঁপে খাওয়ার পাশাপাশি পেঁপে ‘হেয়ার কেয়ার প্রোডাক্ট’ হিসাবে ব্যবহারও করতে হবে। পেঁপে চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলকে করে ঘন, কালো। এছাড়া আরো যেসব কাজ করে সেগুলো হলঃ ক) পেঁপেতে উচ্চ মানসম্পন্ন পুষ্টিগুন... আরও দেখুন

শজনের পুষ্টিগুন

শজনে। লম্বা কাঠির মতো একটি ফল। এটির আদি নিবাস ভারতের পশ্চিমাঞ্চল ও পাকিস্তান হলেও বাংলাদেশের উত্তরাঞ্চলে এটি ‘হেজ’ হিসেবে এবং বাড়িঘরে সবজি হিসেবে ব্যবহৃত হয়। শজনে গাছ একটি মাঝারি আকৃতির বৃক্ষ। শজনে ফুল সাদা। শজনে ফল তো বটেই পুরো সজনা গাছটাই যেন পুষ্টিপ্রাপ্তির এক চমত্কার... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')