home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৪
১৭ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  Mysterious Pain  calf pain  pain problme  

সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে কিংবা কোন ঢাল বেয়ে উপরে উঠতে গিয়ে পায়ের গোড়ালী, হাঁটুর বাটি ধরে গেছে, পা ফুলে গেছে বলে অনেকেই ধপাস বসে পড়েন কিংবা বেশ ক’দিন ধরে ব্যাথায় ভুগতে পারেন। এটি ধরে নেয়া যায় স্বাভাবিক। কিন্তু যখন পা ফুলে যাওয়ার কারন এবং ব্যাথা কেন হচ্ছে তা’ আপনার জানা নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে।

আমাদের পায়ে আছে হৃদযন্ত্র থেকে পেশিতে ধমনী এবং পেশি থেকে হৃদযন্ত্রের দিকে শিরার এক গুরুত্বপূর্ন গুচ্ছ। চামড়ার ঠিক নীচে যে শিরাগুলো দেখা যায় সেগুলো হল সুপারফিসিয়াল ভেইন, যেগুলোর মাধ্যমে মহাশিরা থেকে রক্ত পেশিতে পৌঁছে। এগুলোতে ছোট ছোট ভাল্ব বা কপাটিকা থাকে যাতে রক্ত অন্যদিকে বা ভুল পথে প্রবাহিত না হয়। তো এই ভেইনগুলো যখন কোন কারনে ছিঁড়ে যায় কিংবা আঘাতপ্রাপ্ত হয়, বা কপাটিকাগুলো যদি কোন কারনে নষ্ট হয় বা পায়ের কোন স্থান জখমপ্রাপ্ত হয়, তখন সেখানে রক্ত জমাট বাধে। যা ডীপ ভেইন থ্রোম্বসিস বা ডিভিটি নামে পরিচিত। রক্ত জমাট বাধার কারনে ঐ স্থানে রক্তের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে পা ফুলে যায়।

এসব জমাট বাধা রক্ত অনেক সময় ভেঙ্গে গিয়ে ছোট ছোট টুকরায় পরিনত হয় এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে ফুসফুস কিংবা মস্তিষ্কে চলে যেতে পারে এবং ফুসফুসের কাজে বা মস্তিষ্কের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। ফুসফুসের ক্ষতিকে ‘পালমোনারি এমবোলিজম’ বলে। আর মস্তিষ্কে প্রবাহিত হয়ে স্ট্রোক ঘটাতে পারে। তবে এটা সহসা ঘটে না। কিন্তু ঘটলে এটা মারাত্মক হতে পারে। এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

ডাক্তাররা এসব ক্ষেত্রে সাধারনত এন্টি-কোগুলেশন ড্রাগ দিয়ে থাকেন যাতে জমাট না বাধে এবং ভেঙ্গে গিয়ে টুকরায় পরিনত না হতে পারে। যাদের ডিভিটি আছে এবং স্থুলকায় কিংবা ধুমপায়ী, তাদেরকে অবশ্যই তাদের লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে। কারন ওজন বেড়ে যাওয়া, ধুমপান এগুলো ঝুঁকি যেমন বাড়িয়ে দেয় তেমনি বাড়ায় ডিভিটি’র তীব্রতা।      

(পরের পর্বে দেখুন হাত-পা জ্বালাপোড়া) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুর উচ্চতা নিয়ে চিন্তিত?
Previous Health Tips: Fruity remedies for your skin and hair

আরও স্বাস্থ্য টিপ

ফিটনেস ওজনটা এখনই কমান

ঈদের দিন পরবেন বলে সুন্দর একটা পোশাক তোকিনবেন। কিন্তুসেটা গায়ে দিয়ে মনে হচ্ছে, ইশ্, পেটে যদি চর্বি একটুকম হতো, কিংবা হাত দুটো যদি একটু সরু হতো। ব্যস, সুন্দর পোশাকটি পরার আনন্দই মাটি। এমন যাতে না হয়, সে জন্য এখন থেকেই চেষ্টা করতে পারেন। কিছু নিয়ম মেনে চললে ঈদের আগেই ঝরিয়ে ফেলতে পারবেন বাড়তি... আরও দেখুন

চুলের ক্ষতি নিয়ন্ত্রণ করার ৭টি টিপস - 7 tips to Control Hair Loss

চুল ক্ষতি নিয়ন্ত্রণ জন্য নিম্নলিখিত বাড়িতে remedies ব্যবহার: (7 tips-৭টি টিপস):-------- 1. Regular Massaging with Basic Oils- নিয়মিত বেসিক তেল দিয়ে মালিশ Regular massaging of the scalp with lukewarm oil helps to stimulate the hair follicles. This is also an easy way to cure hair growth... আরও দেখুন

যদি পেতে চান চশমা থেকে মুক্তি

সকালে ঘুম থেকে উঠলেন,চারিদিকে সবকিছু ঝাপসা; বিছানায়, বালিশের পাশে, সব জায়গায় হাতড়ালেন চশমাটা কোথাও নেই।প্রতিনিয়ত যদিমনেহয় আমি চোখে কম দেখি তাহলে সে জীবনের আনন্দ কোথায়? সারা জীবনের মত চশমা আর লেন্স খোলা পরার ঝামেলা থেকে রেহাই পেতে ল্যাসিক সাইট সেন্টার, গুলশানে এসে করে ফেলুন অত্যাধুনিক দৃষ্টি ... আরও দেখুন

মুখের দাগ দূর করতে ফেস প্যাক

নানা কারণে আমাদের মুখের বিভিন্ন অংশে কিছু দাগ হয়ে যায়। এই দাগগুলো আমাদের অনেকেরই দুশ্চিন্তার কারণ। বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক হেডস্‌, ব্রণ, মেছতা, ছুলি ইত্যাদির দাগগুলো সৌন্দর্যহানী ঘটানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এইসব দাগ দূর করতে আমরা বিদেশী নানারকম ফেস প্যাক ব্যবহার করি, যেগুলো... আরও দেখুন

প্রসবকালীন কিছু সমস্যা

গর্ভকালীন ও প্রস্রবকালীন যেসব সমস্যা পরিলক্ষিত হয়- ১. প্রসবের পর প্রস্রাব ঝরা ২. ভেসিকোভেজিনাল ফিস্টুলা (ভি.ভি.এফ.) ৩.মূত্র থলি ও মাসিকের রাস্তা এক হয়ে গেলে এ সমস্যায় সাধারণত প্রস্রাবের রাস্তা ও মাসিকের রাস্তার মধ্যে যোগসূত্র তৈরি হয় এবং মাসিকের রাস্তা দিয়ে ক্রমাগত প্রস্রাব ঝরতে... আরও দেখুন

যখন-তখন ব্যথার ওষুধ নয়

ব্যথার জন্য দোকান থেকে ডাইক্লোফেন, ন্যাপরোক্সেন বা আইবুপ্রোফেন-জাতীয় শক্তিশালী ব্যথানাশক বড়ি দু-একটা খেয়ে নেওয়ার অভ্যাস আছে অনেকেরই। বিশেষ করে বাত, আথ্রাইটিস বা মাইগ্রেনের রোগীরা এ ধরনের অভ্যাসে আক্রান্ত।কিন্তু আপনি কি জানেন, না জেনে, না বুঝে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বড়ি খেলে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')