home top banner

Health Tip

বাম স্তনে কেন ব্যথা অনুভূত হয়?
04 September,13
View in English

স্তনে ব্যথা হওয়া মহিলাদের মাঝে খুবই সাধারণ একটি বিষয়। এই ব্যথার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। স্তনের ব্যথাকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয় – সাইক্লিক এবং নন সাইক্লিক।

বেশির ভাগ মহিলাদের সাইক্লিক ব্রেস্ট পেইন বেশি অনুভূত হয়। এই ধরণের ব্যথা মূলত প্রবল ভাবেই অনুভূত হয়। মাঝে মাঝে এই ব্যথার সাথে সাথে স্তন প্রশস্ত হতে পারে এবং স্তনে মাংসল কিছু অনুভূত হতে পারে। স্তন থেকে বগলের নিচেও এই প্রশস্ত ভাব অনুভূত হয়। ঋতুচক্র শুরু হওয়ার প্রায় ২ সপ্তাহ আগে থেকে এই ব্যথা অনুভূত হয় এবং ধীরে ধীরে এই ব্যথা আপনা আপনি প্রশমিত হহ্য। অনেক মহিলাই মেনোপোজে যাওয়ার আগে এই ব্যথা অনুভব করেন।

নন সাইক্লিক পেইন ঋতুচক্রের সাথে সম্পর্কিত নয়। এই ধরণের ব্যথায় স্তনে টানটান এবং জ্বলার মত মনে হয়। এই ব্যথা একই রকম বা সময়ে সময়ে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এই ব্যথা যেকোনো একটি স্তনের নির্দিষ্ট জায়গায় অনুভূত হয়। মেনোপোজে যাওয়ার পর অনেক মহিলাই এই ধরণের ব্যথা অনুভুব করেন।

সাইক্লিক পেইন খুবই সাধারণ। এর পেছনে আরেকটি কারণ হতে পারে ঋতুচক্র, মেনোপোজ, বয়ঃসন্ধি এবং বিভিন্ন ওষুধের (কন্ট্রাসেপ্টিভস এবং অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ) কারণে হরমোনাল ইমব্যালেন্স । নন সাইক্লিক ব্রেস্ট পেইন বিনাইন লাম্প, সিস্ট, ফ্যাটি এসিডের ইমব্যালেন্স এবং ট্রমার কারণে হতে পারে। অনেক সময় স্তনের বাইরের শারীরিক অঙ্গ থেকেও স্তনে ব্যথা অনুভূত হতে পারে যেমন – মাসলে টান পড়লে অথবা পাঁজরের ব্যথা। পেইন রিলিভার, আইস প্যাক এবং হালকা গরম কম্প্রেস ব্যথা প্রশমিত করতে পারে।

কিন্তু যদি স্তনের বোঁটা থেকে রক্ত বা পুঁজ জাতীয় কিছু বের হয় অথবা সন্তান জন্মের এক সপ্তাহের মাঝে স্তন শক্ত হয়ে থাকে; কিংবা স্তনে ব্যথার সাথে গোটার মত কিছু অনুভূত হয় এবং তা যদি ঋতুচক্র শেষ হওয়ার পরও না যায় এবং স্তনে ইনফেকশানের কোন রকম উপসর্গ ( স্তন লাল হয়ে থাকা, পুঁজ এবং সাথে জ্বর) দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার চিকিৎসক স্তনে পরীক্ষা করতে পারেন এবং প্রয়োজন হলে ম্যামোগ্রাম বা আলট্রাসাউন্ড করানোর পরামর্শ দিতে পারেন।


Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হাতা কাটা পোশাক পরতে চাইলে...
Previous Health Tips: কী খেলে ওজন কমবে

More in Health Tip

রিঙ্কলসকে এবার বলুন বিদায়!

মহিলাদের ত্বকের সবথেকে বড় অস্বস্তিকর বিষয় হচ্ছে ত্বকে রিঙ্কলস পড়ে যাওয়া। রিঙ্কলস হল মূলত বয়সের কারণে ত্বকে ভাঁজ পড়ে যাওয়া। সঠিক সময়ে যদি যথার্থ যত্ন না নেয়া হয় তাহলে রিঙ্কলস কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। তাই বয়স ২৫ পার হলেই আর দেরি না করে শুরু করুন ত্বকের বিশেষ যত্ন নেয়ার। রিঙ্কলস দূর করার কিছু... See details

জিংকের ছোঁয়ায় দেহের সৌন্দর্য

জিংক বা দস্তা ধাতু হিসেবে সুপরিচিত। সুপরিবাহী ধাতু হিসেবে বৈদ্যুতিক ও রাসায়নিক শিল্পে দস্তার রয়েছে বিশাল কদর। কিন্তু এ ধাতব বস্তুই মানুষের শরীরে স্বল্প পরিমাণে থেকেও স্বাস্থ্য গঠনে কী অপরিমেয় ভূমিকা পালন করে আসছে, তা আমরা হয়তো অনেকেই জানি না। চিকিৎসাবিজ্ঞানীদের অকান্ত গবেষণায় আজ আমরা জানতে... See details

অনিয়মিত ঋতুর ঘরোয়া সমাধান

বেশিরভাগ নারীই অনিয়মিত মাসিকের সমস্যায় ভোগেন। আর এ বিষয়ে তারা চিকিৎসকের কাছে যেতেও সঙ্কাচ বোধ করেন। তাই এর ঘরোয়া সমাধানের খোঁজ করেন অনেকেই। আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় যেসব খাদ্য উপাদান থাকে সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে এর সমাধান। অনিয়মিত মাসিকের চিকিৎসায় যুগ যুগ ধরে চলে আসছে নানা ভেষজ... See details

দৃষ্টি শক্তি বাড়াতে ব্যায়াম

বেশির ভাগ লোকের ধারণা, গ্লুকোমার নিরাময় হলো বিভিন্ন ধরনের ওষুধ। এ ছাড়া আরেকটি উপায় হলো অপারেশন। ইতোমধ্যে চোখের ডাক্তারেরা আরেক নতুন ধরনের চিকিৎসার কথা বলতে শুরু করেছেন। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে চার দিন ৩০ মিনিট করে হাঁটা গ্লুকোমা রোগ উপশমের ভালো একটি পন্থা।নিউ ইয়র্ক শহর ভিত্তিক গ্লুকোমা... See details

পায়ে জ্বালাপোড়া?

পায়ের পাতা দুটি যেন মাঝে মধ্যে মরিচ লাগার মতো জ্বলে। কখনো সুঁই ফোটার মতো বিঁধে। ঝিম ঝিম করে বা অবশও লাগে। প্রায়ই এ ধরনের অনুভূতির কথা শোনা যায় রোগীদের মুখে। এ এক বিরক্তিকর ও যন্ত্রণাকর অনুভূতি। নানা কারণে, এমনকি মানসিক বিপর্যয়েও হতে পারে এই জ্বালা যন্ত্রণা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে পায়ের স্নায়ু... See details

Bedbugs' Genes May Protect Them from Insecticides

Study helps explain why the bloodsucking parasites are so hard to kill   Bedbugs -- tiny, flat parasites that hide where people sleep -- are notoriously tough to kill, but scientists say they think they've uncovered new clues about why these bloodsuckers are so hardy. It seems that... See details

healthprior21 (one stop 'Portal Hospital')