home top banner

স্বাস্থ্য টিপ

বাম স্তনে কেন ব্যথা অনুভূত হয়?
০৪ সেপ্টেম্বর, ১৩
View in English

স্তনে ব্যথা হওয়া মহিলাদের মাঝে খুবই সাধারণ একটি বিষয়। এই ব্যথার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। স্তনের ব্যথাকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয় – সাইক্লিক এবং নন সাইক্লিক।

বেশির ভাগ মহিলাদের সাইক্লিক ব্রেস্ট পেইন বেশি অনুভূত হয়। এই ধরণের ব্যথা মূলত প্রবল ভাবেই অনুভূত হয়। মাঝে মাঝে এই ব্যথার সাথে সাথে স্তন প্রশস্ত হতে পারে এবং স্তনে মাংসল কিছু অনুভূত হতে পারে। স্তন থেকে বগলের নিচেও এই প্রশস্ত ভাব অনুভূত হয়। ঋতুচক্র শুরু হওয়ার প্রায় ২ সপ্তাহ আগে থেকে এই ব্যথা অনুভূত হয় এবং ধীরে ধীরে এই ব্যথা আপনা আপনি প্রশমিত হহ্য। অনেক মহিলাই মেনোপোজে যাওয়ার আগে এই ব্যথা অনুভব করেন।

নন সাইক্লিক পেইন ঋতুচক্রের সাথে সম্পর্কিত নয়। এই ধরণের ব্যথায় স্তনে টানটান এবং জ্বলার মত মনে হয়। এই ব্যথা একই রকম বা সময়ে সময়ে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এই ব্যথা যেকোনো একটি স্তনের নির্দিষ্ট জায়গায় অনুভূত হয়। মেনোপোজে যাওয়ার পর অনেক মহিলাই এই ধরণের ব্যথা অনুভুব করেন।

সাইক্লিক পেইন খুবই সাধারণ। এর পেছনে আরেকটি কারণ হতে পারে ঋতুচক্র, মেনোপোজ, বয়ঃসন্ধি এবং বিভিন্ন ওষুধের (কন্ট্রাসেপ্টিভস এবং অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ) কারণে হরমোনাল ইমব্যালেন্স । নন সাইক্লিক ব্রেস্ট পেইন বিনাইন লাম্প, সিস্ট, ফ্যাটি এসিডের ইমব্যালেন্স এবং ট্রমার কারণে হতে পারে। অনেক সময় স্তনের বাইরের শারীরিক অঙ্গ থেকেও স্তনে ব্যথা অনুভূত হতে পারে যেমন – মাসলে টান পড়লে অথবা পাঁজরের ব্যথা। পেইন রিলিভার, আইস প্যাক এবং হালকা গরম কম্প্রেস ব্যথা প্রশমিত করতে পারে।

কিন্তু যদি স্তনের বোঁটা থেকে রক্ত বা পুঁজ জাতীয় কিছু বের হয় অথবা সন্তান জন্মের এক সপ্তাহের মাঝে স্তন শক্ত হয়ে থাকে; কিংবা স্তনে ব্যথার সাথে গোটার মত কিছু অনুভূত হয় এবং তা যদি ঋতুচক্র শেষ হওয়ার পরও না যায় এবং স্তনে ইনফেকশানের কোন রকম উপসর্গ ( স্তন লাল হয়ে থাকা, পুঁজ এবং সাথে জ্বর) দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার চিকিৎসক স্তনে পরীক্ষা করতে পারেন এবং প্রয়োজন হলে ম্যামোগ্রাম বা আলট্রাসাউন্ড করানোর পরামর্শ দিতে পারেন।


Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হাতা কাটা পোশাক পরতে চাইলে...
Previous Health Tips: কী খেলে ওজন কমবে

আরও স্বাস্থ্য টিপ

বিয়ের আগে দাঁতের যত্ন

মুখাবয়বযত সুন্দরই হোক না কেন, হাসতে বা কথা বলতে গিয়ে যদি দেখা যায় বর-কনের ভাঙা দাঁত, ফাঁকা দাঁত, মুখে দুর্গন্ধ, কালো দাগ যুক্ত দাঁত তাহলে উভয়ের পছন্দের মাঝে ভাটা পড়তেই পারে। তাই বিয়ের আগে বর-কনের শারীরিক সুস্থতার পাশাপাশি মুখের স্বাস্থ্যও নিশ্চিত করতে হবে। বরের ক্ষেত্রে যে সমস্যা হতে পারে- *... আরও দেখুন

ডায়াবেটিস থাকলেই ফল খেতে মানা নয়

আম, কাঁঠাল, লিচু, জাম এই সময়ে ছোট-বড় সবার প্রতিদিন এসব প্রিয় ফল চাই। আর এই সময়েই ডায়াবেটিসের রোগীরা খানিকটা বিষণ্নতায় ভুগতে শুরু করেন। তাঁদের যে এসব খেতে আছে নানা বিধিনিষেধ। মন ভরে, প্রাণ খুলে আম-কাঁঠাল খেতে তাঁদের মানা। কিন্তু তা একেবারেই মুখে দেবে না, তা কি হয়? জানতে হবে কখন কতটুকু... আরও দেখুন

হঠাৎ খিঁচুনিতে আতঙ্ক নয়

মৃগীরোগ মস্তিষ্কের জটিলতাজনিত স্নায়বিক একটি রোগ। মস্তিষ্কের অতিসংবেদনশীলতা এর জন্য দায়ী। কারও মধ্যে বারবার খিঁচুনির উপসর্গ দেখা দিলেতার মৃগীরোগ হয়েছে বলা যায়। এ ছাড়া মস্তিষ্কের টিউমার, স্ট্রোক, মাথায় আঘাতও রক্তপাত, রক্তশিরায় সমস্যা, সংক্রমণ, মাত্রাতিরিক্ত জ্বর, মানসিকপ্রতিবন্ধিতা,... আরও দেখুন

প্যারালাইসিস ও চিকিত্সা

প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হচ্ছে মানুষের শরীরের কোনো অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারানো। মাংসপেশি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নাড়াচড়া করিয়ে থাকে, আর যদি ওই অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারায় তখন রোগী শরীরের ওই অংশের নড়াচড়া করার ক্ষমতা হারায়। অনেক সময় ওই অংশের বোধ বা অনুভূতি শক্তিও হারিয়ে... আরও দেখুন

ন্যাপকিনে ৬টি স্বাস্থ্যঝুঁকি

বর্তমান সময়ে বাইরে বেড়ানো, কর্মস্থলে থাকা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাওয়া, এবং আরো অনেক বৈষয়িক কাজে নারীদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। যেখানেই থাকুন না কেন নারীদের পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিনই একমাত্র ভরসা।  তবে একটু সতর্ক আর সচেতন না হলে কিন্তু এই স্যানিটারি ন্যাপকিনই... আরও দেখুন

প্রিম্যাচিউর বেবি

মাতৃগর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার অন্তর্বর্তী একটি নির্দিষ্ট সময় থাকে। মাতৃগর্ভে প্রায় ৩৮ সপ্তাহ থাকার পরে সাধারণত শিশু জন্ম নেয়। কোনো কোনো শিশু এ সময়ের আগেই জন্ম নিতে পারে। এটি একটি সাধারণ প্রাকৃতিক দুর্ঘটনা। এই শিশুকে বলা হয় প্রিম্যাচিউর বেবি। অবশ্য এ ক্ষেত্রে মায়ের কোনো দোষ ত্রুটি থাকে না।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')