home top banner

Health Tip

৫টি কারন আপনাকে যৌন সুখ থেকে বঞ্ছিত করতে পারে
17 August,13
View in English
Tagged In:  about sex  sex life  

sexual-happinessকথায় বলে, “দেহের সবচেয়ে গুরুত্বপূর্ন যৌনাংগ হল ব্রেইন বা মস্তিষ্ক”। এ কথা যেন সত্যের চাইতেও বেশি কিছু। কার্যকরী যৌনাংগসমূহ, প্রয়োজনীয় ও যথার্থ হরমোন লেভেল, আর যৌন সংগমের সক্ষমতা পরিপূর্ন যৌন সুখের  নিশ্চয়তা দেয় না। যদি না আপনার মস্তিষ্ক এক্ষেত্রে পূর্ন সহযোগিতা না করে। কাজেই যৌন ক্রিয়ায় পরিপূর্ন সুখ পেতে মস্তিষ্ক আসলেই খুব গুরুত্বপূর্ন। যেসব কারনসমূহ আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে আপনাকে পরিপূর্ন যৌন সুখ লাভ থেকে বঞ্ছিত করতে পারে, সেরকম ৫টি কারন নিয়ে আমরা আলোচনা করবঃ


কারন যখন সম্পর্ক
স্নায়ুবিক চাপ বা উত্তেজনা আর আবেগের দুরত্ব কোন দম্পতির যৌন জীবনকে নিরানন্দময় করে তুলতে পারে। স্বামী-স্ত্রী’র যে কোন দ্বন্দ্ব – হতে পারে সেটা অর্থনৈতিক কোন বিষয়ে, কিংবা বাচ্চা-কাচ্চা দেখা-শুনা, বড় করে তোলা নিয়ে কোন বিষয়ে কিংবা অন্য কোন কারনে – যৌন জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। আর যৌন অপূর্নতা অনেক সময় স্বামী-স্ত্রীর একত্র বসবাসের অন্তরায় হয়ে দাঁড়ায়। যার অবশ্যম্ভাবি পরিনতি – পৃথক বসবাস, নয়তো ছাড়াছাড়ি।


পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা
কিছুমানুষ আছেন যারা যৌন সঙ্গমে তাদের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। এই দুশ্চিন্তা যৌন সঙ্গমকে আরো নিরানন্দময় করে তোলে। এমনকি অনেক সময় তাকে অক্ষম করে দিতে পারে। পঞ্চাষোর্ধ বয়সের নারী-পুরুষ উভয়ের মধ্যেই এধরনের পারফরমেন্স দুশ্চিন্তা দেখা দিতে পারে।


বডি ইমেজ আর আত্মমর্যাদা
কোন কোন ব্যক্তি তার নিজের সম্পর্কে উচ্চ ধারনা পোষন করেন, বয়সের তুলনায় নিজের ভিতরে গাম্ভীর্যভাব চলে আসে। এছাড়া বাচ্চা প্রসবজনিত সমস্যা, সুষম খাবার গ্রহণ না করা, মুটিয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া ইত্যাদি নানা কারনে যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। যৌনতাকে দমিয়ে দিতে পারে। এসব ভাবনা বা সচেতনতা যৌন সংগমে সাড়া দেওয়া থেকে তাকে বিরত রাখতে পারে।


প্রত্যাশা এবং পূর্ব অভিজ্ঞতা
যৌনতা একটা প্রাকৃতিক ব্যাপার – যা আমরা জন্মসূত্রেই পেয়ে থাকি। কিন্তুআমার যৌন প্রবৃত্তি কেমন হবে তার কাঠামো কেমন হবে – তা নির্ধারন হয় জন্মের পর পরিবার, সমাজ, আচরন-সংস্কৃতি,ধর্ম, বিভিন্ন মাধ্যম, আশেপাশের বন্ধু-বান্ধব ইত্যাদি নিয়ামক ফ্যাক্টরগুলোর উপর। যৌনতার প্রতি এগুলোর দৃষ্টভঙ্গির উপর। কারো কারো ক্ষেত্রে এসব ফ্যাক্টর তাদের যৌনতাকে করে তোলে অনাবিল আনন্দময়। আবার কারো কারো ক্ষেত্রে করে তোলে জটিল বিষময়।


অশান্তি এবং জীবন-যাপনের পরিবর্তন
অশান্তি আর অবসাদ যৌন সক্ষমতাকে খুব দ্রুত দুর্বল করে দেয়। অশান্তি যেকোন ব্যাপারে হতে পারে। ছেলেমেয়ে মানুষ করা, টাকা-পয়সা নিয়ে দুশ্চিন্তা, বৃদ্ধ মা-বাবা নিয়ে ভাবনা, স্বাস্থ্যগত সমস্যা, পেশাগত ঝামেলা আরো কত কী! এছাড়া একের পর এক চাহিদার বোঝা তো রয়েছেই। এসব কিছুআপনার ও আপনার পার্টনারের মধ্যে দুরত্বের সৃষ্টি করতে পারে। দুরত্ব সৃষ্টি করতে পারে যৌন জীবনে – শেষ পর্যন্ত সম্পর্কেও।

হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে হেলথ বিট অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মাড়ি থেকে রক্ত পড়া ও ঘা
Previous Health Tips: পুরুষত্বের সমস্যা সমাধানে...

More in Health Tip

দেরিতে কথা বলা শিশুদের জন্য বাছাই করুন সঠিক খেলনা

শিশুদের বেড়ে উঠার কিছুমাইলস্টোন থাকে। যেমন একটি নির্দিষ্ট বয়সে শিশুরা বসা শেখে, সেভাবেই একটি নির্দিষ্ট বয়সে তারা কথা বলা শুরু করে। ঐ বয়সে বা তার কিছু পরে যদি শিশুরা কথা বলা শুরু না করে তাহলে অবশ্যই বাবা মাকে এই ব্যাপারে সচেতন হতে হবে। শিশুরা যা শিখে তা খেলার মাধ্যমেই শিখে। তাই দেরিতে... See details

সুস্থ্য ত্বকের জন্য ৫ টি টিপস

ভাল ভাবে ত্বকের যত্ন—যার মধ্যে আছে সূর্য রশ্মি থেকে সুরক্ষা এবং সতর্ক পরিস্কার—আপনার ত্বককে সামনের দিন গুলিকে সুস্থ্য রাখতে পারে। নিবিড় ত্বক পরিচর্যার জন্য কি আপনি সময় দিতে পারছেন না? মৌলিক বিষয় গুলির দিকে বেশী মনোযোগ দিন। ভাল ভাবে ত্বক পরিচর্যা এবং স্বাস্থ্যকর জীবনধারা বেছে নিলে... See details

কিছু ভালো ডায়েট টিপস - Diet Tips

· প্রতিদিন প্রচুর পরিমানে পানি পান করা | মহিলাদের জন্য প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস (২ লিটার), পুরুষদের জন্য ১২ গ্লাস(৩ লিটার) পানি খেতে হবে| এটি সারাদিনের সব রকমের পানীয়র হিসাব| তবে যারা ব্যায়াম করেন, তারা আরো বেশি পানি পান করবেন| · রাতের... See details

পেট কমাতে ১০ পরামর্শ

মেদবহুল পেট, পেট ফাঁপা নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। যারা একটু স্থূলকায়, তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বাড়তে থাকে সমানুপাতিক হারে। আপনার মনে হতে পারে, পরিশ্রম তো কম করছি না, তারপরও পেট নিজের ইচ্ছেমতোই বাড়ছে। আসলে আপনার পেট আপনারই নিয়ন্ত্রণে। আপনার শুধু... See details

মনের বাড়ি…

মনে পড়ে, মনে লাগে, মনে আছে। কিংবা মনে কোনো দ্বিধা রেখে চলে যাবার প্রশ্নটা আপনি করতেই পারেন! নয়ন ভরা জল হলেও নয়ন দিয়ে তো দিব্যি দেখেন। কান দু’টি সর্বক্ষণ পাহারায় রেখে কানও পেতে থাকেন। কিন্তু এত যে হৃদয়ের কথা বলি সেটা কোথায় থাকে! মন, হৃদয় বা অন্তর কোনো কিছুই তো খালি চোখে দেখি না! তবে কি মন... See details

গ্যাস্ট্রিক কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে।

গ্যাস্ট্রিক আমাদের দেশের একটা কমন রোগ। আসলে এটা কোন রোগ না। এটা সাধারণত কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে। অন্য যেকোন রোগের চেয়েও এটা মাঝে মাঝে খারাপ আকার ধারণ করতে পারে। কিছু নিয়ম কানুন মেনে চললে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। একদিনে হয়তো পুরোপুরি নিরাময় হবেনা। কিন্তু ক্রমাগত... See details

healthprior21 (one stop 'Portal Hospital')