home top banner

Health Tip

ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন, শিথিলায়ন পর্ব-৩
13 August,13
View in English

অশান্তি বা মানসিক চাপ আর ব্যাথা – এ দুটোগভীরভাবে একে অপরের সাথে জড়িত। মানসিক চাপের

কারনে ব্যাথা বা ব্যাথার কারনে মানসিক চাপ কমাতে কিছুকিছুসাইকোলজিকেল থেরাপি যেমন হিপনোসিস

বা সম্মোহন, মেডিটেশন, রিলাক্সেশন বা শিথিলায়ন খুবই কার্যকর।

আজ থাকছে রিলাক্সেশন বা শিথিলায়ন

শিথিলায়ন মানসিক চাপ আর ব্যাথা কমানোর একগুচ্ছ কৌশলমাত্র। যার মধ্যে রয়েছেঃ

প্রোগ্রেসিভ মাসল রিলাক্সেশন

এই পদ্ধতিটি সিসটেমেটিক মাসল রিলাক্সেশন বা জ্যাকবসন রিলাক্সেশন পদ্ধতি নামেও পরিচিত। এতে

আস্তে আস্তে একটি সিস্টেমেটিক ওয়েতে পায়ের আঙ্গুলের ডগা থেকে শুরুকরে উপরের দিকের মাংসপেশিকে

শিথিল করার চেষ্টা করা হয়। টানটানভাবে প্রসারিত করে ডীপ ব্রেদিং এর মাধ্যমে সমস্ত বডিতে

অক্সিজেন এর প্রবাহ বাড়িয়ে দেয়া হয়। আস্তে আস্তে টেনশন কমতে থাকে। রোগী আরাম বোধ করেন।

অটোজেনিক ট্রেনিং

এই পদ্ধতিতে ভিস্যুয়াল ইমেজারি ও বডি এ্যাওয়ারনেস ব্যবহারের মাধ্যমে শিথিলায়ন করা হয়। শান্ত-

নিরিবিলি পরিবেশে শরীরের বিভিন্ন সংবেদনশীলতাকে কেন্দ্রিভূত করে দক্ষ গাইডের তত্বাবধানে

শিথিলায়ন প্রাকটিস করা হয়ে থাকে। এরপর থেকে রোগী নিজে নিজেই পদ্ধতিটি অনুসরন করতে পারেন।

অনেকটা মেডিটেশনের আদলে রোগী তার যন্ত্রনাসমূহকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।

স্ট্রেস দূর করার অন্যতম কার্যকর পদ্ধতির একটি হল ব্রেদিং। এক হাত বুকের উপর রেখে অন্য হাত দিয়ে

পেটের উপর হালকা চেপে ধরে আস্তে আস্তে গভীর নিশ্বাস নিতে হয় যাতে যতদুর সম্ভব নাক দিয়ে বাতাস

গ্রহণ করা যায়। এরপর মুখ ফুলিয়ে বন্ধ করে কয়েক সেকেন্ড বাতাস আটকে রাখতে হয়। তারপর আস্তে

আস্তে বাতাস ছাড়তে হয়। এরপর মনে হবে সমস্ত শরীরের বিভিন্ন অংশে শিরশির করে রক্ত প্রবাহিত

হচ্ছে। ব্যাথায় তাৎক্ষনিক আরাম বোধ হবে।

শিথিলায়নের উপকারীতা

যারা ক্রোনিক ব্যাথায় ভুগছেন, শিথিলায়ন পদ্ধতিতে তাদের ব্যাথার উপশম হবে – অভিমত ন্যাশনাল

ইনস্টিটিউট অব হেলথ এর এক রিপোর্টের। অন্যান্য বেনিফিটের মধ্যে আছে মাংসপেশির টান কমে যাওয়া,

অনিদ্রা দূর হওয়া, শরীরের কর্মক্ষমতার উন্নতি হওয়া ইত্যাদি।

কিভাবে করবেন

অবশ্যই একজন দক্ষ প্রশিক্ষকের তত্বাবধানে গ্রুপে বা এককভাবে করবেন। এরপর ঘরে বসে একই

পদ্ধতি অনুসরন করতে পারবেন। এক্ষেত্রে একজন লাইসেন্সধারী প্রশিক্ষকের শরনাপন্ন হলে ভাল হয়,

যদিও শিথিলায়ন থেরাপির জন্য তেমন কোন নির্দিষ্ট কাঠামোগত প্রক্রিয়া নেই।

সম্মোহন, মেডিটেশন কিংবা শিথিলায়নে সাবধানতা

যদিও এগুলোতে তেমন কোন বিরুপ প্রতিক্রিয়া নেই, তথাপি যাদের কার্ডিওভাসকুলার ডিজিজ আছে,

তাদের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অনুসরন না করাই ভাল। কারন এতে এ্যাবডোমিনাল টেনসিং এর কারনে

বক্ষ গহবরে প্রেসার বেড়ে যাতে পারে, নাড়ীর গতি কমে যেতে পারে, হৃদযন্ত্রে রক্তের ফিরে আসার প্রবাহ

কমে যেতে পারে ইত্যাদি।

এছাড়া আপনার যদি সাইকোসিস কিংবা এপিলেপসি’র ইতিহাস থাকে, সে ক্ষেত্রে মেডিশন করার পূর্বে

অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। যারা পোস্ট-ট্রমা স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছেন বা ফলস

মেমরীতে ভুগছেন, তাদের জন্য সম্মোহন বা হিপনোসিস খুব বাজে সাইকোলজিক্যাল প্রবলেমের সৃষ্টি

করতে পারে।

আরো যারা বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডারে ভুগছেন, কিংবা ডিসএ্যাসোসিয়েটিভ

ডিজঅর্ডারে ভুগছেন, বার বার এ্যাবিউজের শিকার এমন রোগীদের জন্য হিপনোসিস না করানোই ভাল।

তবে যখনই করবেন, একজন দক্ষ, অভিজ্ঞ প্রশিক্ষকের গাইড নিয়ে করবেন।

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 12 Ways to Prevent Food Waste at Home Part-1
Previous Health Tips: ওজন বাড়ানোর জন্য ডায়েট প্ল্যান

More in Health Tip

প্রশ্ন: চিনি খেলে কি পেটে কৃমি হয়?

উত্তর: অনেকে বলেন যে চিনি বা মিষ্টি বেশি খেলে কৃমি হয়। কৃমি দেহে বসবাসকারী পরজীবী, যা সাধারণত অন্ত্র বা খাদ্যনালিতে বাস করে ও আমাদের শরীর থেকেই খাদ্য সংগ্রহ করে তারা বেঁচে থাকে। পরিবেশ থেকে কৃমি দেহে প্রবেশ করে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার খাদ্যাভ্যাসের মাধ্যমে। অপরিষ্কার খাবার, দূষিত... See details

শরীরে লবণ কম-বেশি হলে

পরমাণু বিজ্ঞানী ও মেডিকেল ফিজিসিস্ট ইলেকট্রোলাইটস বা তড়িৎবিশিষ্ট হচ্ছে শরীরের মধ্যস্থ কতগুলো খনিজ পদার্থ, যেগুলো মাংসপেশি, স্নায়ু এবং হৃৎপিণ্ড পরিচালনাসহ দেহের বিভিন্ন জটিল প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে। এই ইলেকট্রোলাইটসগুলো তরল পদার্থের সামঞ্জস্য বজায় রাখে। চার্জযুক্ত খনিজ পদার্থের এই... See details

থাইরয়েড সমাচার

“আমি পানি খেলেও মনে হয় শরীরে লেগে যায়!”, “গত এক বছর ধরে আমার ওজন কেবল বেড়েই চলেছে!”, “এত চেষ্টা করছি তবুও ওজন কমছে না কিছুতেই!”—বাক্য গুলো কি পরিচিত? প্রায়শই কি এমন আলোচনা কানে আসে, নাকি আপনি নিজেই এ ধরনের সমস্যায় ভুক্ত ভোগী? হাইপোথাইরয়েডিজম একবার হয়ে... See details

অ্যালার্জি হওয়ার ১০টি কারণ

সুস্থ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও অ্যালার্জির কারণে অস্বাভাবিক আচরণ করতে পারে। আপনার শরীরেও মাঝে মাঝে ক্ষতি করেনা এমন জিনিসে প্রতিক্রিয়া হতে পারে যেমন - রেণু, পশুর মরা কোষ, খুশকি অথবা কোন খাবার। যেকোনো রকমের জিনিস থেকেই অ্যালার্জির সৃষ্টি হতে পারে এবং এই অ্যালার্জির মাত্রা সামান্য থেকে... See details

ঈদ উপলক্ষ্যে ঝলমলে মসৃণ চুল পেতে বিশেষ যত্ন

আসছে ঈদ। ঈদের সময়টায় ঝলমলে থাকতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ঈদের সময়টা সকলের কাছেই বেশ আনন্দময়। এই সময়টুকু আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠে যদি আমাদের সঙ্গ দেয়া উজ্জ্বল ত্বক এবং ঝলমলে চুল। তাই চুল ও ত্বকের যত্ন নেবার এখনই সব চাইতে ভালো সময়। ঈদের সময়টায় ঝলমলে চুল পেতে চাইলে আজ থেকেই ব্যবহার... See details

প্রস্রাবের রং লাল!

প্রস্রাবের রং লাল হলে আঁতকে ওঠাই স্বাভাবিক। তবে কি প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে? কিডনি কি নষ্ট হয়ে গেল? আবার অনেক সময় রঙের পরিবর্তন ছাড়াও প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। প্রস্রাবের রুটিন পরীক্ষায় লোহিত রক্তকণিকার সংখ্যা বা পরিমাণ দেখে বোঝা যায় ব্যাপারটা। তবে যেভাবেই বোঝা যাক, প্রস্রাবে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')