home top banner

স্বাস্থ্য টিপ

ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন, শিথিলায়ন পর্ব-৩
১৩ অগাস্ট, ১৩
View in English

অশান্তি বা মানসিক চাপ আর ব্যাথা – এ দুটোগভীরভাবে একে অপরের সাথে জড়িত। মানসিক চাপের

কারনে ব্যাথা বা ব্যাথার কারনে মানসিক চাপ কমাতে কিছুকিছুসাইকোলজিকেল থেরাপি যেমন হিপনোসিস

বা সম্মোহন, মেডিটেশন, রিলাক্সেশন বা শিথিলায়ন খুবই কার্যকর।

আজ থাকছে রিলাক্সেশন বা শিথিলায়ন

শিথিলায়ন মানসিক চাপ আর ব্যাথা কমানোর একগুচ্ছ কৌশলমাত্র। যার মধ্যে রয়েছেঃ

প্রোগ্রেসিভ মাসল রিলাক্সেশন

এই পদ্ধতিটি সিসটেমেটিক মাসল রিলাক্সেশন বা জ্যাকবসন রিলাক্সেশন পদ্ধতি নামেও পরিচিত। এতে

আস্তে আস্তে একটি সিস্টেমেটিক ওয়েতে পায়ের আঙ্গুলের ডগা থেকে শুরুকরে উপরের দিকের মাংসপেশিকে

শিথিল করার চেষ্টা করা হয়। টানটানভাবে প্রসারিত করে ডীপ ব্রেদিং এর মাধ্যমে সমস্ত বডিতে

অক্সিজেন এর প্রবাহ বাড়িয়ে দেয়া হয়। আস্তে আস্তে টেনশন কমতে থাকে। রোগী আরাম বোধ করেন।

অটোজেনিক ট্রেনিং

এই পদ্ধতিতে ভিস্যুয়াল ইমেজারি ও বডি এ্যাওয়ারনেস ব্যবহারের মাধ্যমে শিথিলায়ন করা হয়। শান্ত-

নিরিবিলি পরিবেশে শরীরের বিভিন্ন সংবেদনশীলতাকে কেন্দ্রিভূত করে দক্ষ গাইডের তত্বাবধানে

শিথিলায়ন প্রাকটিস করা হয়ে থাকে। এরপর থেকে রোগী নিজে নিজেই পদ্ধতিটি অনুসরন করতে পারেন।

অনেকটা মেডিটেশনের আদলে রোগী তার যন্ত্রনাসমূহকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।

স্ট্রেস দূর করার অন্যতম কার্যকর পদ্ধতির একটি হল ব্রেদিং। এক হাত বুকের উপর রেখে অন্য হাত দিয়ে

পেটের উপর হালকা চেপে ধরে আস্তে আস্তে গভীর নিশ্বাস নিতে হয় যাতে যতদুর সম্ভব নাক দিয়ে বাতাস

গ্রহণ করা যায়। এরপর মুখ ফুলিয়ে বন্ধ করে কয়েক সেকেন্ড বাতাস আটকে রাখতে হয়। তারপর আস্তে

আস্তে বাতাস ছাড়তে হয়। এরপর মনে হবে সমস্ত শরীরের বিভিন্ন অংশে শিরশির করে রক্ত প্রবাহিত

হচ্ছে। ব্যাথায় তাৎক্ষনিক আরাম বোধ হবে।

শিথিলায়নের উপকারীতা

যারা ক্রোনিক ব্যাথায় ভুগছেন, শিথিলায়ন পদ্ধতিতে তাদের ব্যাথার উপশম হবে – অভিমত ন্যাশনাল

ইনস্টিটিউট অব হেলথ এর এক রিপোর্টের। অন্যান্য বেনিফিটের মধ্যে আছে মাংসপেশির টান কমে যাওয়া,

অনিদ্রা দূর হওয়া, শরীরের কর্মক্ষমতার উন্নতি হওয়া ইত্যাদি।

কিভাবে করবেন

অবশ্যই একজন দক্ষ প্রশিক্ষকের তত্বাবধানে গ্রুপে বা এককভাবে করবেন। এরপর ঘরে বসে একই

পদ্ধতি অনুসরন করতে পারবেন। এক্ষেত্রে একজন লাইসেন্সধারী প্রশিক্ষকের শরনাপন্ন হলে ভাল হয়,

যদিও শিথিলায়ন থেরাপির জন্য তেমন কোন নির্দিষ্ট কাঠামোগত প্রক্রিয়া নেই।

সম্মোহন, মেডিটেশন কিংবা শিথিলায়নে সাবধানতা

যদিও এগুলোতে তেমন কোন বিরুপ প্রতিক্রিয়া নেই, তথাপি যাদের কার্ডিওভাসকুলার ডিজিজ আছে,

তাদের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অনুসরন না করাই ভাল। কারন এতে এ্যাবডোমিনাল টেনসিং এর কারনে

বক্ষ গহবরে প্রেসার বেড়ে যাতে পারে, নাড়ীর গতি কমে যেতে পারে, হৃদযন্ত্রে রক্তের ফিরে আসার প্রবাহ

কমে যেতে পারে ইত্যাদি।

এছাড়া আপনার যদি সাইকোসিস কিংবা এপিলেপসি’র ইতিহাস থাকে, সে ক্ষেত্রে মেডিশন করার পূর্বে

অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। যারা পোস্ট-ট্রমা স্ট্রেস ডিজঅর্ডারে ভুগছেন বা ফলস

মেমরীতে ভুগছেন, তাদের জন্য সম্মোহন বা হিপনোসিস খুব বাজে সাইকোলজিক্যাল প্রবলেমের সৃষ্টি

করতে পারে।

আরো যারা বর্ডার লাইন পারসোনালিটি ডিজঅর্ডারে ভুগছেন, কিংবা ডিসএ্যাসোসিয়েটিভ

ডিজঅর্ডারে ভুগছেন, বার বার এ্যাবিউজের শিকার এমন রোগীদের জন্য হিপনোসিস না করানোই ভাল।

তবে যখনই করবেন, একজন দক্ষ, অভিজ্ঞ প্রশিক্ষকের গাইড নিয়ে করবেন।

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 12 Ways to Prevent Food Waste at Home Part-1
Previous Health Tips: ওজন বাড়ানোর জন্য ডায়েট প্ল্যান

আরও স্বাস্থ্য টিপ

মুখের কালো দাগ

মুখের কালো দাগ বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণভাবে দাগ বলতে আমরা কেবল মেছতাকেই বুঝি। মেছতা ছাড়াও বিভিন্ন রকমের বা ধরনের কালো দাগ মুখে হতে দেখা যায় বিভিন্ন রোগের কারণে। প্রথমেই মেছতার কথায় আসা যাক। মেছতা সাধারণত কালো বা বাদামি রঙের দাগ, যা মুখমণ্ডলের যেকোনো স্থানেই হতে পারে। মেছতা... আরও দেখুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ কতটা বিপজ্জনক?

সাধারণভাবে বলা যায়, ওষুধের মেয়াদ পার হয়ে গেলে সেগুলো খাওয়া উচিত নয়। বিশেষভাবে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে ওগুলো কিডনির জন্য ক্ষতিকর বলে চিকিৎসাবিদেরা মনে করেন। তবে ঠিক কোন ধরনের ওষুধ কত দিন পর কিডনির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সে বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। টেট্রাসাইক্লিন... আরও দেখুন

হাতে-পায়ে অসহ্য জ্বালাপোড়ার প্রতিকার

হাত পায়ে জ্বালাপোড়া খুবই অস্বস্তিকর একটি রোগ। বিশেষ করে গরমের সময়ে এটি আরো অসহনীয় হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগটির নাম পেরিফেরাল নিউরোপ্যাথি । নানা কারণে, এমনকি মানসিক বিপর্যয় থেকেও এই রোগ হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে হাত-পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলেই এমন ঘটে। এর কারণ ও প্রতিকার... আরও দেখুন

Mainstream nutrition myth buster - Here are some of the biggest nutrition lies debunked

There are ideas about what constitutes "good nutritional habits" in mainstream America, but a lot of them are simply premised on distortions or outright falsehoods. Here are some of the most common, based on current data and research: Stay away from eggs - they aren't good for... আরও দেখুন

রিপোর্ট নিয়ে অহেতুক দুশ্চিন্তা

সকালথেকে নাঈমা বেগমের মনটা ভালো নেই। অফিসে যেন মন বসছিল না। সহকর্মীরা সবাইখেয়াল করেছেন ব্যাংকের সেকেন্ড অফিসারের মাথাটা বোধহয় বেশ গরম। বাড়িতেগ-গোল বাধিয়ে অফিস গরম করা ম্যাডামদের প্রধান কাজ। দূর থেকে পিয়ন মন্তব্যটাকরল। ওসব লোকজনের কথায় কান দেয়ার সময় নাঈমা বেগমের নেই। বাড়ি ফিরতে হবেতাড়াতাড়ি তারপর... আরও দেখুন

ঘরের ব্যায়ামে পেটানো শরীর

চওড়া বুক, দুই হাতের বাহু শক্তপোক্ত- এমন পেটানো শরীর অনেক তরুণের স্বপ্ন। তবে শুধু স্বপ্ন দেখলে তো হবে না, তার জন্য করতে হবে পরিশ্রম। নিয়মিত অনুশীলন করেই এমন পেটানো শরীরের অধিকারী হওয়া যাবে। এ জন্য শুধু পুশ আপই যথেষ্ট।নির্দিষ্ট নিয়মে নিয়মিত পুশ আপ করে এমন শক্তপোক্ত শরীরের অধিকারী হওয়া কঠিন... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')