home top banner

Health Tip

ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন, শিথিলায়ন পর্ব-২
11 August,13
View in English

মানসিক চাপ আর ব্যাথা – এ দুটোগভীরভাবে একে অপরের সাথে জড়িত। মানসিক চাপের কারনে ব্যাথা বা

ব্যাথার কারনে মানসিক চাপ কমাতে কিছুকিছুসাইকোলজিকেল থেরাপি যেমন হিপনোসিস বা সম্মোহন,

মেডিটেশন, রিলাক্সেশন বা শিথিলায়ন খুবই কার্যকর।

আজ আমাদের আলোচনায় থাকছে মেডিটেশন

কিছুসচেতনতামূলক কৌশল অবলম্বন করে মনকে শান্ত আর দেহকে শিথিল করাকে আমরা বলি

মেডিটেশন। তবে প্রধান ২টি কৌশল হচ্ছেঃ অলৌকিক মেডিটেশন আর মনযোগ মেডিটেশন।

অলৌকিক মেডিটেশনঃ

এক্ষেত্রে রোগীকে একই শব্দ বা শব্দমালা বা মন্ত্র বার বার জপ করানো হয়। সেই সাথে তাকে তার

অন্যসব চিন্তা কিংবা অনুভূতি দূরে সরিয়ে দিতে নির্দেশনা দেয়া হয়।

মনযোগ মেডিটেশনঃ

এধরনের মেডিটেশনে ব্যক্তির সকল চিন্তা-চেতনা, অনুভূতিকে এক বিন্দুতে কেন্দ্রিভূত করার নির্দেশনা

প্রদান করা হয়। সাধারনত মানসিক চাপ কমানোর কর্মসূচীসমূহে এধরনের মেডিটেশন করানো হয়ে

মেডিটেশনের উপকারীতা

গবেষনায় প্রমানিত যে মেডিটেশনের ফলে ব্যাথার প্রতি সহনশীলতা বাড়ে বা ব্যাথা সহ্য করার ক্ষমতা

বাড়ে। সেই সাথে বাড়ে কর্ম-ক্ষমতা বা দক্ষতার উন্নতি হয়। নিজের সম্পর্কে উচ্চ ধারনা জন্মে। আর

দুশ্চিন্তা, মানসিক চাপ, হতাশা, পেইন কিলার বা ব্যাথানাশকের প্রতি নির্ভরতা কমে।

মাইন্ডফুলনেস বা মনযোগ মেডিটেশনের মাধ্যমে সফলভাবে ব্যাথা কমানো সম্ভব এবং সেই সাথে এর

দ্বারা মেজাজ হবে ফুরফুরে। এধরনের মেডিটেশনের দ্বারা তীব্র-অসহনীয় মাথা ব্যাথা, কোমরের ব্যাথা,

বুকের ব্যাথা কিংবা ক্রনিক পেটের ব্যাথা নিরাময় করা সম্ভব।

মেডিটেশন প্রক্রিয়া

যেহেতুমেডিটেশনের নির্দিষ্ট কোন ফরম্যাট বা কাঠামো নেই, প্রশিক্ষণ পদ্ধতিরও নেই কোন

নির্দিষ্ট অনুসিদ্ধান্ত, তাই প্রশিক্ষক কিংবা ইন্সট্রাক্টরদের কোন আনুষ্ঠানিক সার্টিফিকেট বা

লাইসেন্স নেই। একেক প্রশিক্ষক একেকভাবে সুবিধামত করে নির্দেশনা প্রদানের মাধ্যমে মেডিটেশন

কোর্স করিয়ে থাকেন। তবে প্রশিক্ষক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দক্ষতা যাচাই করে নেয়া উচিত।

নিয়মিত মেডিটেশনের বেলায় বা প্রতিদিন প্রাকটিসের ক্ষেত্রে প্রতিবার বা প্রতিদিন প্রশিক্ষকের

কাছে যাবার দরকার নেই। কয়েকবার কোর্স করার পর আপনি সেই অনুযায়ী ঘরে বসে নিজেই প্রাকটিস

করতে পারেন। সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে যে তুলনামূলক স্বল্প ও খুব সাধারন কৌশলের মনযোগ

মেডিটেশন ব্যাথা মুক্ত থাকতে ভীষনরকম কার্যকর।

(পরের পর্বে পড়ুন শিথিলায়ন)

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: পাকা চুল নিয়ে ভাবছেন?
Previous Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-1

More in Health Tip

যে কাজগুলো আপনার চোখে এনে দেবে পরম শান্তির ঘুম

সারাদিন অনেক পরিশ্রমের পরে স্বভাবতই আমাদের শরীরের প্রয়োজন হয় বিশ্রামের। পরবর্তী দিনের জন্য নতুন করে দেহে এনার্জি জমাতে আমাদের প্রয়োজন বিশ্রামের। আর সে কারণেই আমাদের রাতে একটি সুখ নিদ্রার প্রয়োজন। কিন্তু নানা কারনেই অনেকের রাতের এই শান্তির ঘুম নষ্ট হয়ে যেতে পারে। সেটা হতে পারে নিজের ভুলের... See details

প্রশ্ন: গর্ভবতী মায়েদের বাঁ দিকে কাত হয়ে শুতে বলা হয় কেন?

উত্তর: গর্ভবতী মায়েদের বাঁ দিকে কাত হয়ে শুয়া ভালো কারণ... আমাদের পেটের ডান দিকে থাকে বৃহৎ শিরা ইনফিরিয়র ভেনাকাভা, যা শরীরের নিচের অংশ থেকে রক্ত হূৎপিণ্ডে চালান করে। গর্ভকালে ভারী পেট নিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে থাকলে এই শিরার ওপর চাপ পড়ে ও রক্ত সংবহন ব্যাহত হয়। তার চেয়ে বাঁ দিকে কাত... See details

কাশি হলেই সিরাপ?

অনেক মা-বাবা সর্দিকাশিতে ভুগলেই শিশুকে ইচ্ছামতো কফ-কাশির সিরাপ সেবন করান। তারপর বেশ কিছু সময় নষ্ট করে গুরুতর অসুস্থ অবস্থায় বাচ্চাকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে আসেন। এটা আমাদের দেশে খুব ঘটে। কিন্তু সর্দিকাশিতে ভুগলেই কি কফের সিরাপ দিতে হবে? বৈজ্ঞানিক তথ্য সিরাপের মূল উপাদান কোডিন,... See details

যৌন মিলনের চারটে গোপণ সূত্র

আপনার পার্টনারের সঙ্গে যৌন মিলনকে মধুর করতে হলে আপনাকে চারটে নিয়ম মেনে চলতে হবে৷ আপনি যদি এই চারটে নিয়মকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে পার্টনারের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হন তাহলে আপনি প্রকৃত অর্থে সহবাসের সুখ লাভ করবেন৷   ‘দ্য ফোর সিক্রেটস অফ আমাজিং সেক্স’ এই গ্রন্থে লেখক জর্জিয়া... See details

সম্পর্কে শীতলতা

ভালোবাসার শুরুতে ইশারায় কিংবা চোখে চোখে কথা বলাই যথেষ্ট মনে হলেও বিয়ে বা প্রেমের কয়েক বছর পর ইশারায় আর কাজ হয় না।সর্ম্পকে সমস্যা যাই হোক, তা আলোচনা বা কথোপকথনের মাধ্যমে সমাধান সম্ভব। কিš‘ সেই কথোপকথনেই যদি আপত্তি থাকে তাহলে ছোট খাট মান অভিমানও রূপ নেয় বড়... See details

Tips for People who have Allergies

People all over the globe, struggle with different types of allergies. Some have pollen allergy while others are allergic to animal dander. Whatever the cause of the allergy may be, it is important to take some serious measures to avoid such conditions for a healthy life. Firstly, it is... See details

healthprior21 (one stop 'Portal Hospital')