home top banner

Health Tip

ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন, শিথিলায়ন পর্ব-১
11 August,13
View in English

অশান্তি বা মানসিক চাপ আর ব্যাথা – এ দুটোগভীরভাবে একে অপরের সাথে জড়িত। মানসিক চাপের কারনে

ব্যাথা বা ব্যাথার কারনে মানসিক চাপ কমাতে কিছুকিছুসাইকোলজিকেল থেরাপি যেমন হিপনোসিস বা সম্মোহন,

মেডিটেশন, রিলাক্সেশন বা শিথিলায়ন খুবই কার্যকর।

পেইন থেরাপিস্টদের কাছে এধরনের চিকিৎসায় দেহ এবং মনের সম্পর্কটাই মূখ্য বিষয়। কিন্তুঅন্যান্য হেলথ

থেরাপিস্টদের কাছে এগুলো বিকল্প চিকিৎসা কিংবা পরিপূরক চিকিৎসা হিসাবে বিবেচিত হয়ে আসছে। যেভাবে যেনামেই

ডাকা হোক না কেন, ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন আর শিথিলায়ন যে কার্যকরি তার ভুরি ভুরি প্রমান

আপনি যদি ব্যাথা নিরাময়ে যে কোন একটি পরখ করে দেখতে চান, তাহলে আসুন এগুলো সম্পর্কে জেনে নেয়া যাকঃ

প্রথমে আমরা জানব হিপনোসিস বা সম্মোহন সম্পর্কে

অনেকের কাছেই হিপনোসিস মনে হতে পারে একধরনের পারলার গেইম বা ভিতর বাড়িতে খেলা যায় এমন সব খেলা।

যেখানে কোন ব্যক্তি সম্মোহিত হয়ে ছন্দময় চোখে নিজে থেকেই হয়তো কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে কিংবা

মুরগীর ছানার মত হাঁটে বা কোন অদ্ভুত আচরন করতে থাকে। কিন্তুক্লিনিক্যাল হিপনোসিস কৌতুক কিংবা

খেলার চাইতে বেশি কিছু। এটা এমন একটি পরিবর্তিত অবস্থার সৃষ্টি করে যা শুধুমাত্র লাইসেন্সধারী থেরাপিস্টদের

মাধ্যমে করানো হয়ে থাকে।

হিপনোসিস চলাকালীন সময়ে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রনে নিয়ে ঐ ব্যক্তির বিক্ষিপ্ত

চিন্তাগুলোকে কেন্দ্রিভূত করা হয় এবং তাকে রিলাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোন

একটি দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রিভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। যখন কোন ব্যক্তি সম্মোহিত হয়ে

যায় তখন তার কিছুকিছুশারীরিক পরিবর্তনও লক্ষনীয় হয়। যেমন তার নাড়ীর স্পন্দন কমে যায়, শ্বাস-প্রশ্বাসও

কমে যায়। সেই সাথে তার মস্তিষ্কে আলফা স্তরের ঢেউ খেলতে থাকে। এই সময়ে ঐ ব্যক্তিকে কোন একটি নির্দিষ্ট

লক্ষ্যে বা বিশেষ কোন নির্দেশনা প্রদান করা হয়। যেমন ‘ব্যাথা কমে যাও বা গেছে’।

উপকারিতা

গবেষকরা দেখেছেন যে, মেডিকেল হিপনোসিস তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্যাথা নিরাময়ে দারুনভাবে কার্যকর। ১৯৯৬

সালের দিকে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর একটি প্যানেল দেখেছেন যে হিপনোসিস ক্যানসারের

ব্যাথা লাঘব করতেও বেশ কার্যকর। হাল আমলের বেশ কিছুগবেষনায়ও এর প্রমান পাওয়া গেছে। বিশেষ করে পুড়ে

যাওয়ার ব্যাথা, ক্যানসারের ব্যাথা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ব্যাথা ইত্যাদি। এছাড়া সার্জারী থেকে সৃষ্ট

দুশ্চিন্তা দূর করতেও হিপনোসিস খুবই কার্যকর।

যদি আপনি নিজে নিজে এটি করতে চান, তবে অশ্যই আপনাকে প্রথমে একজন দক্ষ চিকিৎসক কিংবা প্রাকটিশনারের

কাছে এক ঘন্টা কংবা আধা ঘন্টার একটি কোর্স সম্পন্ন করতে হবে। কেউ কেউ হয়তো আরো একটুবেশি সময়

ধরে করাতে পারেন। এরপর আস্তে আস্তে ১০-১৫ মিনিট করে কোর্স সম্পন্ন করুন। আপনার থেরাপিস্ট এরপর

আপনাকে সাজেশন দিবেন কিভাবে নিজে নিজে করা যায়।

(এর পরের পর্বে দেখুন মেডিটেশন এবং শিথিলায়ন)

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-2
Previous Health Tips: Sex Fact vs. Fiction

More in Health Tip

কানে তালা কি, কেন হয়? এবং কিছু করণীয়

শীতে ঠান্ডা লেগে হাঁচি ও সর্দি কাশির সঙ্গে অনেক সময় কানে তালা লাগার ঘটনাও ঘটে। কানে তালা মানে কান বন্ধ হয়ে থাকা, কিছু না শোনা। ব্যথাও হতে পারে। এ বিষয়টি আবার একেবারে হালকাও নয়। এ থেকে মধ্যকর্ণে অর্থাৎ কানের পর্দার ভেতরের দিকে প্রদাহ সৃষ্টি হতে পারে। কাদের এ সমস্যা হতে পারে?  শিশুরা এ... See details

What you should know about magnesium

Your body needs magnesium for many tasks. It’s involved in more than 300 chemical reactions in the body. Muscles need this mineral to contract, nerves need it to send and receive messages. It keeps your heart beating steadily and your immune system strong. Most people get enough magnesium... See details

উচ্চ রক্তচাপের চাপে

হঠাৎ করেই মাথাটা কেমন ঘুরছে। বুক ধড়ফড় করছে কিংবা কয়েকটা নির্ঘুম রাত পার করলেন। সবার জোরাজুরিতে রক্তচাপ পরীক্ষা করলেন। ধরা পড়ল আপনার উচ্চ রক্তচাপের সমস্যা। এটি নিয়ে আবার দুশ্চিন্তায় পড়বেন না। কেননা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে রক্তচাপকে। আসলে রক্তচাপ একটি স্বাভাবিক প্রক্রিয়া।... See details

প্রতিদিন ১ চামচ মধু খাওয়ার ১২টি স্বাস্থ্য উপকারিতা

মধু তার অসাধারণ ঔষধি গুনের কারনে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মধুর মধ্যে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, আয়োডিন, জিংক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকের জন্যই নয়, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ... See details

নবজাতকের ত্বকের ৫ সমস্যা

ছোট শিশুদের ত্বক খুবই সংবেদনশীল। নানা কারণে শিশুদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিছু কিছু সমস্যা আমরাই সৃষ্টি করি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এগুলো তেমন বড় সমস্যা নয় এবং ভয় পাওয়ারও কিছু নেই। আসুন জেনে নিই শিশুর ত্বকের সাধারণ সমস্যা গুলো। মাসি-পিসি নবজাতকের জন্মের প্রথম সপ্তাহে সাধারণত... See details

শিশুর এডেনয়েডে প্রদাহ

এডেনয়েডে শিশুদের রোগ। এটা এক ধরনের লিম্ফয়েড টিস্যু, যা নাকের পেছনে গলবিলের উপরি ভাগে থাকে। সাধারণত দুই বছরের নিচের শিশুদের এডেনয়েড শুরু হয়, সাত বছর বয়সে বড় হয় এবং বারো বছর বয়সে সম্পূর্ণ মিলিয়ে যায়। তিন থেকে বারো বছরের মধ্যে যদি উপরের শ্বাসনালির বা এডেনয়েডের ইনফেকশন হয় তাহলে বিভিন্ন উপসর্গ দেখা... See details

healthprior21 (one stop 'Portal Hospital')