home top banner

স্বাস্থ্য টিপ

ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন, শিথিলায়ন পর্ব-১
১১ অগাস্ট, ১৩
View in English

অশান্তি বা মানসিক চাপ আর ব্যাথা – এ দুটোগভীরভাবে একে অপরের সাথে জড়িত। মানসিক চাপের কারনে

ব্যাথা বা ব্যাথার কারনে মানসিক চাপ কমাতে কিছুকিছুসাইকোলজিকেল থেরাপি যেমন হিপনোসিস বা সম্মোহন,

মেডিটেশন, রিলাক্সেশন বা শিথিলায়ন খুবই কার্যকর।

পেইন থেরাপিস্টদের কাছে এধরনের চিকিৎসায় দেহ এবং মনের সম্পর্কটাই মূখ্য বিষয়। কিন্তুঅন্যান্য হেলথ

থেরাপিস্টদের কাছে এগুলো বিকল্প চিকিৎসা কিংবা পরিপূরক চিকিৎসা হিসাবে বিবেচিত হয়ে আসছে। যেভাবে যেনামেই

ডাকা হোক না কেন, ব্যাথা নিরাময়ে সম্মোহন, মেডিটেশন আর শিথিলায়ন যে কার্যকরি তার ভুরি ভুরি প্রমান

আপনি যদি ব্যাথা নিরাময়ে যে কোন একটি পরখ করে দেখতে চান, তাহলে আসুন এগুলো সম্পর্কে জেনে নেয়া যাকঃ

প্রথমে আমরা জানব হিপনোসিস বা সম্মোহন সম্পর্কে

অনেকের কাছেই হিপনোসিস মনে হতে পারে একধরনের পারলার গেইম বা ভিতর বাড়িতে খেলা যায় এমন সব খেলা।

যেখানে কোন ব্যক্তি সম্মোহিত হয়ে ছন্দময় চোখে নিজে থেকেই হয়তো কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে কিংবা

মুরগীর ছানার মত হাঁটে বা কোন অদ্ভুত আচরন করতে থাকে। কিন্তুক্লিনিক্যাল হিপনোসিস কৌতুক কিংবা

খেলার চাইতে বেশি কিছু। এটা এমন একটি পরিবর্তিত অবস্থার সৃষ্টি করে যা শুধুমাত্র লাইসেন্সধারী থেরাপিস্টদের

মাধ্যমে করানো হয়ে থাকে।

হিপনোসিস চলাকালীন সময়ে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রনে নিয়ে ঐ ব্যক্তির বিক্ষিপ্ত

চিন্তাগুলোকে কেন্দ্রিভূত করা হয় এবং তাকে রিলাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোন

একটি দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রিভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। যখন কোন ব্যক্তি সম্মোহিত হয়ে

যায় তখন তার কিছুকিছুশারীরিক পরিবর্তনও লক্ষনীয় হয়। যেমন তার নাড়ীর স্পন্দন কমে যায়, শ্বাস-প্রশ্বাসও

কমে যায়। সেই সাথে তার মস্তিষ্কে আলফা স্তরের ঢেউ খেলতে থাকে। এই সময়ে ঐ ব্যক্তিকে কোন একটি নির্দিষ্ট

লক্ষ্যে বা বিশেষ কোন নির্দেশনা প্রদান করা হয়। যেমন ‘ব্যাথা কমে যাও বা গেছে’।

উপকারিতা

গবেষকরা দেখেছেন যে, মেডিকেল হিপনোসিস তীব্র এবং দীর্ঘমেয়াদী ব্যাথা নিরাময়ে দারুনভাবে কার্যকর। ১৯৯৬

সালের দিকে আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর একটি প্যানেল দেখেছেন যে হিপনোসিস ক্যানসারের

ব্যাথা লাঘব করতেও বেশ কার্যকর। হাল আমলের বেশ কিছুগবেষনায়ও এর প্রমান পাওয়া গেছে। বিশেষ করে পুড়ে

যাওয়ার ব্যাথা, ক্যানসারের ব্যাথা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ব্যাথা ইত্যাদি। এছাড়া সার্জারী থেকে সৃষ্ট

দুশ্চিন্তা দূর করতেও হিপনোসিস খুবই কার্যকর।

যদি আপনি নিজে নিজে এটি করতে চান, তবে অশ্যই আপনাকে প্রথমে একজন দক্ষ চিকিৎসক কিংবা প্রাকটিশনারের

কাছে এক ঘন্টা কংবা আধা ঘন্টার একটি কোর্স সম্পন্ন করতে হবে। কেউ কেউ হয়তো আরো একটুবেশি সময়

ধরে করাতে পারেন। এরপর আস্তে আস্তে ১০-১৫ মিনিট করে কোর্স সম্পন্ন করুন। আপনার থেরাপিস্ট এরপর

আপনাকে সাজেশন দিবেন কিভাবে নিজে নিজে করা যায়।

(এর পরের পর্বে দেখুন মেডিটেশন এবং শিথিলায়ন)

ওয়েবএমডি অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Hypnosis, Meditation, and Relaxation for Pain Treatment Part-2
Previous Health Tips: Sex Fact vs. Fiction

আরও স্বাস্থ্য টিপ

পারিবারিক কলহ অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়

বাবা-মা, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে অবিরাম ঝগড়াঝাটি মধ্য বয়সে মানুষের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন ড্যানিশ গবেষকরা। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৩৬ থেকে ৫২ বছর বয়সী ৯ হাজার ৮৭৫ জন নারী-পুরুষের ওপর এ নিয়ে গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন বলে... আরও দেখুন

সকাল বেলা শারীরিক সম্পর্কের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হওয়ার কারণ

নারী এবং পুরুষের যৌনতার মধ্যে অনেক পার্থক্যের মধ্যে একটি হল পুরুষেরা সকালে যৌনক্রিয়া উপভোগ করতে পছন্দ করে, কিন্তু বেশীর ভাগ নারী বেডরুমের কার্যকলাপ রাতের জন্যই সংরক্ষিত রাখতে পছন্দ করে। এটি সম্ভবত এমন একটি বিষয়ের সাথে বেশী জড়িত যাকে nocturnal penile tumescence (NPT) বলা হয়ে থাকে, যার কারণে ঘুমের... আরও দেখুন

জন্ম বিরতিকরন পিল এবং ওজন বেড়ে যাওয়ার মাঝে কি কোন সম্পর্ক আছে?

প্রায় সবরকম ওষুধেরই কোনও না কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। যেমন অ্যাসপিরিন সেবনের পর বুক জ্বালাপোড়া করতে পারে, কাশির ওষুধে ঘুম ঘুম ভাব হয়। তবে বেশির ভাগ জন্ম বিরতিকরন পিলের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হল – যৌনাঙ্গে অস্বাভাবিক রক্তপাত, স্তনে ব্যথা, বমি বমি ভাব এবং মাথা ব্যথা। আবার অনেক... আরও দেখুন

Botox and fillers

Botox and fillers are common topics of interest nowadays; I get many questions regarding these procedures. But not everyone seems to know their function and where they are applicable. First, let us discuss botox, which is used in aesthetics to reduce wrinkles. Throughout the body, muscles... আরও দেখুন

কিশোরের বয়ঃসন্ধিকালীন মানসিক পরিবর্তনের ৭ টি ধাপ

একজন কিশোর যখন তার বয়ঃসন্ধিকাল পার হতে থাকে তখন সে মুখোমুখি হয় বিচিত্র সব শারিরীক ও মানসিক অনুভূতির। এ এক বিচিত্র অভিজ্ঞতা। শরীর ভর্তি শিহরণ নিয়ে তার দিন কাটে, রাত কাটে। প্রথম প্রথম অনুভূতি বলে সে ভেঙে পড়তে থাকে, চুরমার হতে থাকে ভেতরে ভেতরে। বদলে যেতে থাকে তার চেনা পৃথিবী। সে চলে যেতে থাকে... আরও দেখুন

সৌন্দর্য্য চর্চায় ত্বকের রুটিনমাফিক যত্ন

আপনার ত্বকের ধরন কি-এটা কোন ব্যাপার নয়। ত্বকের স্বাস্থ্য ভাল রাখার মূল কথা হল ত্বক যথাযথভাবে পরিস্কার কি না। আর এখানেই আসে রুটিনমাফিক যত্নের প্রসংগ। ত্বক এবং লোমকুপ পরিস্কার রাখার জন্য দৈনিক যথানিয়মে ত্বকের ময়লা বা ময়লার আস্তর, মরা কোষ দূর করা জরুরী। আর এর পদ্ধতিগুলো কমবেশি আমরা সকলেই জানি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')