home top banner

Health Tip

সৌন্দর্য্য চর্চায় ত্বকের রুটিনমাফিক যত্ন
23 June,13
View in English

আপনার ত্বকের ধরন কি-এটা কোন ব্যাপার নয়। ত্বকের স্বাস্থ্য ভাল রাখার মূল কথা হল ত্বক যথাযথভাবে পরিস্কার কি না। আর এখানেই আসে রুটিনমাফিক যত্নের প্রসংগ। ত্বক এবং লোমকুপ পরিস্কার রাখার জন্য দৈনিক যথানিয়মে ত্বকের ময়লা বা ময়লার আস্তর, মরা কোষ দূর করা জরুরী। আর এর পদ্ধতিগুলো কমবেশি আমরা সকলেই জানি যেমন ক্লিনজিং, স্ক্রাবিং/এক্সফোলিয়েটিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং ইত্যাদি।

আসুন জেনে নেই ত্বক ও উপাদান ভেদে তেমনি কিছু বিউটি টিপস এবং ন্যাচারাল বিউটি প্রোডাক্ট সম্পর্কে।

বিউটি টিপস ফর ক্লিনজিং

প্রতিদিন আমাদের ত্বক বিভিন্ন ধরনের ধুলা-বালি, ধোঁয়া কিংবা ভারী দূষনের সংস্পর্শে আসে। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ, প্রানহীন। ক্লিনজিং ত্বকের দীপ্তিময়তা ফিরিয়ে দেয় আর ত্বকের সুরক্ষা দেয়। সঠিক নিয়মে ক্লিনজিং করা হলে ত্বক অন্যান্য প্রোডাক্ট যেমন ময়েশ্চারাইজার, ফেসিয়াল মাস্ক ইত্যাদি অতি সহজেই মানিয়ে নিতে পারে।

বিউটি টিপস ফর এক্সফোলিয়েটিং

শুধু নিয়মিত ক্লিনজিং আর ময়েশ্চারাইজিং করলেই ত্বক ম্যাজিকের মত কাজ করবে ব্যাপারটা এমন নয়। যতক্ষন না আপনি ত্বকের মরা কোষ আর ত্বকের উপর জমে থাকা ময়লার আস্তর নিয়মিত দূর না করছেন। নিয়মিত এক্সফোলিয়েটিং করার অভ্যাস রপ্ত করতে হবে যাতে ত্বকের মরা কোষ আর ময়লার আস্তর দূর হয়ে ত্বককে করে তোলে মসৃন আর তরতাজা। সপ্তাহে অন্ততঃ একবার এক্সফোলিয়েটিং করা দরকার। তবে আপনার ত্বকের ধরন অনুযায়ী কমবেশি হতে পারে। যেমন আপনার ত্বক যদি অয়েলি বা তৈলাক্ত হয় হয় তবে সপ্তাহে একাধিকবার বা যতবার প্রয়োজন, করতে হতে পারে।

বিউটি টিপস ফর টোনিং

একটা প্রশ্ন আসতেই পারে আর তা হল, আমি নিয়মিত ক্লিনজিং করছি, ময়েশ্চারাইজিং করছি, এক্সফোলিয়েটিং করছি, এরপরও কি টোনিং করতে হবে?

হ্যাঁ! টোনিং আসলে ক্লিনজিং এরই একটা গুরুত্বপূর্ন উপাদান। টোনিং এর মাধ্যমে ত্বকের লোমকুপের গোড়া, ত্বকের ভাঁজে লুকানো ময়লা, তেল, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা মৃত কোষের আস্তর ইত্যাদি গভীর থেকে তুলে এনে দূর করা সম্ভব। সবচেয়ে বড় কথা টোনিং আপনার ত্বকের পুস্টি জোগানো থেকে শুরু করে ত্বককে রাখে আর্দ্র, আরামদায়ক আর ত্বকের পিএইচ মাত্রাকে রাখে ভারসাম্যপূর্ন।

বিউটি টিপস ফর ময়েশ্চারাইজিং

আপনার ত্বকের ধরন যা-ই হোক না কেন নিয়মিত ময়েশ্চারাইজিং করাতে হবে, বন্ধ করা চলবে না। নিয়মিত ময়েশ্চারাইজিং ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি ত্বকে লাল ছোপ দাগ পড়া ও খসখসে হওয়া থেকে রক্ষা করে, বিশেষ করে আপনার ত্বক যদি হয় শুষ্ক। এটি আপনার ত্বকের বুড়িয়ে যাওয়াও প্রতিরোধ করে। অনেকে মনে করেন ত্বক যদি হয় তৈলাক্ত তবে তা নিঃসরিত তেল থেকে পর্যাপ্ত পরিচর্চা পাবে। এটা সম্পূর্ন ভুল ধারনা। বেছে নিন ভাল মানের জেলভিত্তিক ময়েশ্চারাইজার এবং নিয়ম অনুসরন করে ব্যবহার করুন।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 5 Things That Will Stop Sugar Cravings
Previous Health Tips: Green Apple: Skin Benefits

More in Health Tip

জড়িয়ে ধরে ঘুমানো স্বামী-স্ত্রী বেশি সুখী

যেসব স্বামী ও স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায় কিংবা তাদের দূরত্ব এক ইঞ্চিরও কম থাকে তারাই সবচেয়ে বেশি সুখী দম্পতি। ব্রিটেনের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ব বিভাগের এক অধ্যাপকের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। প্রায় ১১০০ দম্পতির মধ্যে তিনি এ গবেষণা চালান। গবেষক অধ্যাপক রিচার্ড... See details

পুরুষত্বে সমস্যা – ঘরোয়া সমাধান

বর্তমান যুগে বেশীর ভাগ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে৷ দিন যত যাচ্ছে পুরুষের মধ্যে নপুংসকতা বৃদ্ধি পাচ্ছে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌণ ইচ্ছা ক্রমশঃ কমে যাচ্ছে৷ কাজেই আপনার যৌন চাহিদা কমে যাওয়ার আগে থেকে আপনি সচেতন হয়ে যান৷ জেনে নিন কেন আপনার মধ্যে থেকে এই চাহিদা ক্রমঃ... See details

তাল আছে এখনো

‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারেআকাশে’—এ কবিতাটা ছোটবেলায় হাত-পা নাড়িয়ে আবৃত্তি করেনি, এমন লোক খুঁজেপাওয়া মুশকিল। তারপর তালগাছে বাসা বেঁধে থাকা বাবুই পাখি আর বানর নিয়েইশপের সেই যে মজার গল্প। মনে পড়লেই তো ফিক করে হাসি চলে আসে। তালগাছ নিয়েকত শত যে... See details

ঘরকন্নার ১০ টিপস

প্রতিদিন ঘরের কাজে কত ব্যস্ত থাকতে হয় গিন্নীদের। এসময় নানাবিধসমস্যায়ও পড়তে হয়। অথচ একটু মাথা খাটালেই এসব সমস্যাকে পানিভাতে পরিণত করাযায়। এমনই দশ টিপস দেওয়া হল: ১. অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়।দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে... See details

ফুসফুসে পানি জমা

বহু কারণে ফুসফুসে পানি জমতে পারে। ফুসফুসে পানি জমা বা প্লুরাল ইফিউশন অসুখে আসলে ফুসফুসে পানি জমা হয় না। ফুসফুসকে যে পাতলা আবরণী বা প্লুরাল পর্দা ঘিরে রাখে, তাতেই জমা হয় ওই পানি, আর যখন ওখানে পানি জমে তখন তাকে বলে প্লুরাল ইফিউশন বা ফুসফুসে পানি জমা। তবে ফুসফুসেও পানি জমতে পারে, সেই... See details

ব্যায়াম ছাড়াই ওজন কমানোর ৭ টিপস

আপনি কি কোনো ধরনের ব্যায়াম ছাড়াই কয়েক পাউন্ড ওজন কমাতে চান? দৌড়ানো, জগিং ও অন্যান্য ব্যায়াম ছাড়া এক সপ্তাহের মধ্যেই ওজন কমানো সম্ভব। আপনাকে এর জন্য শুধু ধৈর্য ধরতে হবে। কিভাবে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায় এর সাতটি টিপস দেয়া হলো- ১. স্বাস্থ্যকর নাশতা:  যেহেতু আপনি এক সপ্তাহের... See details

healthprior21 (one stop 'Portal Hospital')