home top banner

স্বাস্থ্য টিপ

সৌন্দর্য্য চর্চায় ত্বকের রুটিনমাফিক যত্ন
২৩ জুন, ১৩
View in English

আপনার ত্বকের ধরন কি-এটা কোন ব্যাপার নয়। ত্বকের স্বাস্থ্য ভাল রাখার মূল কথা হল ত্বক যথাযথভাবে পরিস্কার কি না। আর এখানেই আসে রুটিনমাফিক যত্নের প্রসংগ। ত্বক এবং লোমকুপ পরিস্কার রাখার জন্য দৈনিক যথানিয়মে ত্বকের ময়লা বা ময়লার আস্তর, মরা কোষ দূর করা জরুরী। আর এর পদ্ধতিগুলো কমবেশি আমরা সকলেই জানি যেমন ক্লিনজিং, স্ক্রাবিং/এক্সফোলিয়েটিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং ইত্যাদি।

আসুন জেনে নেই ত্বক ও উপাদান ভেদে তেমনি কিছু বিউটি টিপস এবং ন্যাচারাল বিউটি প্রোডাক্ট সম্পর্কে।

বিউটি টিপস ফর ক্লিনজিং

প্রতিদিন আমাদের ত্বক বিভিন্ন ধরনের ধুলা-বালি, ধোঁয়া কিংবা ভারী দূষনের সংস্পর্শে আসে। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ, প্রানহীন। ক্লিনজিং ত্বকের দীপ্তিময়তা ফিরিয়ে দেয় আর ত্বকের সুরক্ষা দেয়। সঠিক নিয়মে ক্লিনজিং করা হলে ত্বক অন্যান্য প্রোডাক্ট যেমন ময়েশ্চারাইজার, ফেসিয়াল মাস্ক ইত্যাদি অতি সহজেই মানিয়ে নিতে পারে।

বিউটি টিপস ফর এক্সফোলিয়েটিং

শুধু নিয়মিত ক্লিনজিং আর ময়েশ্চারাইজিং করলেই ত্বক ম্যাজিকের মত কাজ করবে ব্যাপারটা এমন নয়। যতক্ষন না আপনি ত্বকের মরা কোষ আর ত্বকের উপর জমে থাকা ময়লার আস্তর নিয়মিত দূর না করছেন। নিয়মিত এক্সফোলিয়েটিং করার অভ্যাস রপ্ত করতে হবে যাতে ত্বকের মরা কোষ আর ময়লার আস্তর দূর হয়ে ত্বককে করে তোলে মসৃন আর তরতাজা। সপ্তাহে অন্ততঃ একবার এক্সফোলিয়েটিং করা দরকার। তবে আপনার ত্বকের ধরন অনুযায়ী কমবেশি হতে পারে। যেমন আপনার ত্বক যদি অয়েলি বা তৈলাক্ত হয় হয় তবে সপ্তাহে একাধিকবার বা যতবার প্রয়োজন, করতে হতে পারে।

বিউটি টিপস ফর টোনিং

একটা প্রশ্ন আসতেই পারে আর তা হল, আমি নিয়মিত ক্লিনজিং করছি, ময়েশ্চারাইজিং করছি, এক্সফোলিয়েটিং করছি, এরপরও কি টোনিং করতে হবে?

হ্যাঁ! টোনিং আসলে ক্লিনজিং এরই একটা গুরুত্বপূর্ন উপাদান। টোনিং এর মাধ্যমে ত্বকের লোমকুপের গোড়া, ত্বকের ভাঁজে লুকানো ময়লা, তেল, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা মৃত কোষের আস্তর ইত্যাদি গভীর থেকে তুলে এনে দূর করা সম্ভব। সবচেয়ে বড় কথা টোনিং আপনার ত্বকের পুস্টি জোগানো থেকে শুরু করে ত্বককে রাখে আর্দ্র, আরামদায়ক আর ত্বকের পিএইচ মাত্রাকে রাখে ভারসাম্যপূর্ন।

বিউটি টিপস ফর ময়েশ্চারাইজিং

আপনার ত্বকের ধরন যা-ই হোক না কেন নিয়মিত ময়েশ্চারাইজিং করাতে হবে, বন্ধ করা চলবে না। নিয়মিত ময়েশ্চারাইজিং ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি ত্বকে লাল ছোপ দাগ পড়া ও খসখসে হওয়া থেকে রক্ষা করে, বিশেষ করে আপনার ত্বক যদি হয় শুষ্ক। এটি আপনার ত্বকের বুড়িয়ে যাওয়াও প্রতিরোধ করে। অনেকে মনে করেন ত্বক যদি হয় তৈলাক্ত তবে তা নিঃসরিত তেল থেকে পর্যাপ্ত পরিচর্চা পাবে। এটা সম্পূর্ন ভুল ধারনা। বেছে নিন ভাল মানের জেলভিত্তিক ময়েশ্চারাইজার এবং নিয়ম অনুসরন করে ব্যবহার করুন।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 5 Things That Will Stop Sugar Cravings
Previous Health Tips: Green Apple: Skin Benefits

আরও স্বাস্থ্য টিপ

দুঃসময় পাড়ি দিতে

দুঃসময় যাচ্ছে? জীবনে যখন দুঃসময় আসে তখন সবকিছুই যেন কঠিন দুর্বিষহ হয়ে ওঠে। কঠিন এ সময়ে ইতিবাচক থাকা চাই। দুঃসময়ে ইতিবাচক থাকতে যে পরামর্শগুলো কাজে লাগতে পারে তা নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চাই ইতিবাচক মানুষের সাহচর্য দুঃসময়ে আপনার পাশে ইতিবাচক মানুষ থাকা প্রয়োজন।... আরও দেখুন

Protect your hearing from noise

Everyday, we are exposed to various sounds from radio, television, music system, commuting traffic and so on. Usually, these are at safe level. However, when we hear these sounds too loud, it can be harmful enough to damage our hearing system in the ear, called noise-induced hearing loss... আরও দেখুন

অতিরিক্ত গরম ও স্বাস্থ্য সতর্কতা

চৈত্রের শেষে চারদিকে এখন কাঠফাটা রোদ। অন্যদিকে বাতাসে অস্বাভাবিক আদ্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত। বাড়ছে গরমে স্বাস্থ্যসমস্যা, রোগ-জ্বরা। ঘামাচি কিংবা পানিস্বল্পতার মতো সমস্যা প্রায় প্রত্যেকেরই হচ্ছে। আবার কেউ কেউ হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এর সঙ্গে হতে পারে অবসাদ,... আরও দেখুন

প্রতিদিন ৫০০ ক্যালোরি ক্ষয় করার অভিনব সব উপায়

ওজন কমাতে তো সবাই চায়। কিন্তু ওজন কমানোর জন্য কোনো প্রকারের কষ্ট কেউ করতে চায় না। দিনের একটি বিশেষ সময়ে মনস্থির করে এক দেড় ঘন্টা ব্যায়াম করতে সবারই খুব আলসেমি লাগে। আর তাই শরীরের ক্যালরি ক্ষয় করা হয় না সহজে কারো। ফলে মোটা হয়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া ও ডায়াবেটিস বৃদ্ধি মত সমস্যা গুলো দেখা... আরও দেখুন

প্রশ্ন: গর্ভাবস্থায় এক্স-রে করা নিষেধ কেন?

উত্তর: বিশেষ করে প্রথম তিন মাসে যখন গর্ভস্থ ভ্রূণের কোষ বিভাজিত হতে থাকে ও নানা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে, তখন এক্স-রে সহ যেকোনো ধরনের তেজস্ক্রিয়া ব্যবহার করা নিষেধ। কেননা তেজস্ক্রিয় পদার্থ কোষ বিভাজনকে অস্বাভাবিক করে বিকলাঙ্গতা করতে পারে। তাই যে কোনো ধরনের তেজস্ক্রিয় রশ্মি... আরও দেখুন

জেনে রাখা ভালো

সন্তানের মা হওয়া প্রত্যেক বিবাহিত নারীর ঐকান্তিক বাসনা এবং সন্তান ধারণের পরে সুষ্ঠু ভাবে জন্মদান করতে পারা একজন নারীর পূর্ণতা লাভ। কোনো কোনো স্ত্রীলোকের সন্তান জন্মদানের ক্ষমতা থাকে না, যাকে বন্ধ্যত্ব বলে। কারণ- পুরুষের ক্ষেত্রে : বিভিন্ন কারণে পুরুষের বন্ধ্যত্ব দেখা দিতে পারে। যেমন : Testi... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')