home top banner

Health Tip

কম্বিনেশন স্কীনের জন্য সুন্দর্য্য টিপস
22 June,13
View in English
Tagged In:  skin care  

ত্বকের টোন বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টিপস

ভিন্ন ভিন্ন ত্বকের যেমন ভিন্ন ভিন্ন প্রয়োজন, তেমনি মোকাবেলা করতে ভিন্ন ভিন্ন সমস্যার। এখানে গুরুত্বপূর্ন  বিষয় হল কোন একটি পদ্ধতি শুরু করার আগে অবশ্যই আপনার ত্বকের ধরন সনাক্ত করে নিন আর সে অনুযায়ী যথাযথ ব্যবস্থাটি গ্রহন করুন।

কম্বিনেশন স্কীনের জন্য সুন্দর্য্য টিপস:

এ পর্যন্ত আমরা তৈলাক্ত ও শুষ্ক ত্বকের বৈশিষ্ট্য এবং কিছু সাধারন টিপস সম্পর্কে জানলাম। কম্বিনেশন স্কীনে মুলতঃ তৈলাক্ত ও শুষ্ক উভয় ত্বকের বৈশিষ্ট্যই দেখা যায়। তৈলাক্ত ত্বকে্র মত যেমন তুলনামূলক বড় লোমকুপ, পিচ্ছিল অংশে অবিরত ঔজ্জ্বল্য আর ব্রন বা দাগ দেখা দেয় বিশেষ করে ‘T-zone’  এলাকা যেমন কপাল, নাক, চিবুক এলাকায়। অন্যদিকে শুষ্ক ত্বকের মত বৈশিষ্ট্য যেমন চুলকানি, বিভিন্ন পরতে বিভক্ত দাগ, গালে লাল ছোপ দাগ ইত্যাদি।

সাধারন সমস্যাসমূহঃ

এক্ষেত্রে আপনাকে দু’ধরনের ত্বকের সমস্যা মোকাবেলা করতে হতে পারে। অবশ্য তা নির্ভর করে ভিন্ন ভিন্ন আবহাওয়ার উপর এবং দু’ধরনের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট, তার উপর।

সাধারন টিপসঃ

কিছু মৌলিক বিষয় অবলম্বন করলে এধরনের ত্বক হয়ে উঠতে পারে সুন্দর ও আরামদায়ক।

যে কোন ধরনের ইনফেকশন এড়াতে মুখমন্ডল সবসময় পরিস্কার রাখুন বিশেষ করে ত্বকের যেসব স্থানে তৈল নিঃসরনের পরিমান অধিক।

বেছে নিন আপনার ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজারটি। অবশ্য সবার জন্য একই ময়েশ্চারাইজার কাজ নাও করতে পারে। কারন একেকজনের ত্বকের ধরন আলাদা আলাদা। তেল নিঃসরনের পরিমানও আলাদা এবং শুষ্কতার পরিমানও আলাদা। একবার যদি আপনার ত্বক কোন ময়েশ্চারাইজার মানিয়ে নেয়, এরপর সেটা পরিবর্তন না করাই ভাল।

আবহাওয়ার উপর ত্বকের কি ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় তার উপর ভিত্তি করে পরিমান মত ময়েশ্চারাইজার মাখুন। অতিরিক্ত ময়েশ্চারাইজার মাখলে যেমন তৈলাক্ত এলাকায় আরো ক্ষতি হতে পারে তেমনি ত্বকের শুষ্ক এলাকায় কম মাখলে তা কাজে নাও লাগতে পারে।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Oil for better hair care
Previous Health Tips: Is a condition that causes depigmentation of sections of skin.

More in Health Tip

রূপচর্চায় পেঁপের ৭টি চমৎকার ব্যবহার!

বাংলাদেশের অতি সহজলভ্য একটি ফল হলো পেঁপে। প্রাচীন কাল থেকেই পেঁপে খাদ্য ও রূপ চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মিশরের সুন্দরী সম্রাজ্ঞীরা কাচা পেঁপে ব্যবহার করতেন ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে উজ্জ্বল তুলতে। যুগে যুগে রূপ সচেতন নারীদের রূপচর্চার একটি অন্যতম উপাদান ছিলো... See details

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর প্রভাব

ডায়াবেটিসের জটিলতা নানাবিধ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে কিডনি, হূদ্যন্ত্র, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে ও অকার্যকর করে দেয়। তবে হঠাৎ করে রক্তে শর্করা অনেক বেশি বেড়ে গেলে মারাত্মক জীবনাশঙ্কা দেখা দিতে পারে। এর একটি হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস। সাধারণত টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত... See details

8 Important Tips For Working With A Special Needs Child

Now that my 11 year old son is able to participate in more community activities, I am often asked, “Do you have any tips for working with Louie?” As the population of children with special needs continues to grow, more and more scout leaders, soccer coaches, religious education ... See details

বাত ব্যথায় কী করি?

প্রশ্ন : যে কোনো জয়েন্টেই কি আর্থ্রাইটিস হতে পারে? উত্তর : আর্থ্রাইটিস সাধারণত প্রতিটি জয়েন্ট কে আক্রমণ করে না, তবে অনেক স্থানে এটা স্থায়ী হতে পারে। আর বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের প্রবণতা থাকে বিভিন্ন জয়েন্ট কে আক্রমণ করা অর্থাৎ একেক ধরনের আর্থ্রাইটিস একেক ধরনের জয়েন্ট কে ... See details

কর্মক্ষেত্রে প্রতিদিনের ব্যায়াম

বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের দাপ্তরিক বা অফিসের কাজে নিয়োজিত থাকেন। এর মধ্যে ৪০ থেকে ৮০ শতাংশ মানুষই জীবনে কোনো না কোনো সময় হাড়, সন্ধি, পেশির সমস্যায় আক্রান্ত হন যা তাঁদের দাপ্তরিক কাজের সঙ্গে জড়িত। স্বাস্থ্যকর উপায়ে কী করে দাপ্তরিক কাজ সম্পাদন করা যায়, তা নিয়ে চিকিৎসা... See details

গরম পানির সাথে লেবুর রস কি সত্যিই আপনাকে দূষণ মুক্ত করতে সাহায্য করতে পারে?

নিঃসন্দেহে আপনি অসংখ্য মানুষের কাছে এবং অভিজ্ঞদের কাছে থেকে এমন কথা শুনেছেন যে আপনার প্রতিদিন বড় এক গ্লাস লেবুর পানি দিয়ে দিন শুরু করা উচিত। কিন্তু কেন? আসলে এটি আপনার জন্য কতটা উপকারী? স্বাস্থ্য এবং ফিট থাকার অনেক ধরণের কথিত ধারনার মতই, প্রতিদিন সকালে লেবুর রস সহযোগে এক গ্লাস উষ্ণ পানি পানের... See details

healthprior21 (one stop 'Portal Hospital')