home top banner

স্বাস্থ্য টিপ

ব্রণ, মেছতা বা কালো দাগ দূর করার কার্যকর ২১ উপায় (পর্ব – ৪)
২০ জুন, ১৩
View in English

ব্রণ দুরীকরনে ফিনিশড প্রোডাক্ট বা ড্রাগ স্টোর প্রোডাক্ট

১৮। চা-গাছের তেল (টী ট্রি অয়েল)

পিম্পল নিরাময়ে এবং প্রতিরোধে ‘টী ট্রি অয়েল’ অনন্য। সুগন্ধযুক্ত অতি প্রয়োজনীয় তেল পাওয়া যায় অস্ট্রেলিয়ান ‘Melaleuca alternifolia’  নামক চা গাছের পাতার নির্যাস থেকে। এতে আছে পচনরোধী বা এন্টিসেপটিক, এন্টিব্যাকটেরিয়াল, কসমেটিকস এবং এন্টিফাঙ্গাল উপাদান। এসব কারনে এটি ব্রণ-মেছতা প্রতিরোধে খুবই কার্যকর। মনে রাখবেন ‘টী ট্রি অয়েল’ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, খাওয়ার জন্য নয়। গিলে খেলে এর পরিনতি ভীষন খারাপ হতে পারে। 

‘টী ট্রি অয়েল’ সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন অথবা অল্প পানিতে মিশিয়ে সারা মুখমন্ডলে মাখাতে পারেন।

১৯। এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল

প্রোডাক্ট গুনাগুনঃ এটি গোটা ওঠা কমাতে সাহায্য করে, প্রদাহ সারায়, কালো কালো গুটি ওঠা বন্ধ করে। এর প্রাকৃতিক এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান বাহ্যিক সংক্রমণ রোধ করে যা কি না ব্রণ ওঠার জন্য দায়ী। 

ব্যবহারবিধিঃ

ভালো করে মুখমন্ডল ধুয়ে ফেলুন। পানিতে কিংবা গোলাপ জলে পরিস্কার তুলা ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল ঢেলে দিন। এখন এই ভেজা তুলা দিয়ে সারা মুখে আলতোভাবে ভাল করে মাখুন। পরিস্কার নেকরা দিয়ে মুছে নিন। এরপর আবার একই নিয়মে তুলা ভিজিয়ে ১-২ ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল লাগিয়ে পিম্পল, একনি আক্রান্ত স্থানে আলতোকরে ১-২ সেকেন্ড ধরে লাগান।

২০। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার

 

তৈলাক্ত, দাগযুক্ত ত্বক পরিস্কার করার জন্য সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার বেশ কার্যকর। এর মৃদু ফেনাযুক্ত ক্রিয়া ত্বকের তেল, ময়লা, ধুলা, মৃত কোষ আর মেইক আপের ফলে শুকিয়ে যাওয়া চামড়া ইত্যাদি দূর করে। এটি এমন উপাদানে তৈরী যা ত্বকের কোন ক্ষতি না করে ত্বকে জমা তেল দূর করে দেয়। এটি ত্বককে আর্দ্র রাখে। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার ত্বকের ছিদ্রপথ বন্ধ করে না।

২১। নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস

নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস এর অয়েল-ফ্রি ফরমূলা ত্বকের ছিদ্রপথের গভীরে প্রবেশ করে পরিস্কার করে। স্যালিসাইলিক এসিড সম্মৃদ্ধ এই অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস নিখুঁতভাবে ব্রণের গোঁড়া থেকে তুলে আনে এবং পরবর্তিতে পূনঃসংক্রমন রোধ করে এবং দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে রাখে অতিরিক্ত শুষ্কতা ও চুলকানি মুক্ত।

মনে রাখবেন, কোন একটি প্রোডাক্ট যথানিয়মে আর ধৈর্য সহকারে ব্যবহার না করলে সহজে আপনি পিম্পল মুক্ত হতে পারবেন না। কাজেই আপনার ধৈর্য আর নিবিড় যত্নই পারে আপনার ত্বকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে।

এতকিছুর পরেও যদি ব্রণ-মেছতা থেকেই যায় বা দূর না হয়, তাহলে একজন ত্বক বিশেষজ্ঞের স্মরনাপন্ন হোন। সেই সাথে একজন জেনারেল ফিজিশিয়ানের সাহায্যে পরীক্ষা-নিরীক্ষা করে জানুন যে আপনার হরমোনজনিত কোন কারন আছে কি না।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Why We Sneeze — 10 Facts About Sneezing
Previous Health Tips: ঝটপট চুলের যত্ন

আরও স্বাস্থ্য টিপ

মেদ কমাতে ৭ ধরনের খাবার

ওজন কমাতে আমরা কত কিছুই না করি! প্লেটে খাবারের পরিমাণ কমিয়ে শশা, গাজর আর সুপ খেয়েই কাটিয়ে দিই দিনের পর দিন। তারপরও এত কষ্টের ফলাফল ওজন মেশিন খুব সহজে দিতে চায় না। ডায়েট শুরুর প্রথম দিকে চটপট ওজন কমলেও একটা সময় পর ওজন হ্রাসের গতি কমে আসে। হতাশা নিয়ে অনেকে আবিষ্কার করেন, ওজন তো কমছেই না বরং... আরও দেখুন

ভাইরাস মুখের আলসার

মুখে সাধারণত হারপিস ভাইরাসের সংক্রমণ ঘটে। হারপিস সিমপ্লেক্স ভাইরাস প্রধানত লালা এবং শরীরের অন্যান্য নিঃসৃত রসের মাধ্যমে মুখে সংক্রমিত হয়ে থাকে।হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে প্রাথমিক সংক্রমণের ক্ষেত্রে মাড়ি ও ঠোঁটে ইনফেকশন দেখা দিতে পারে যা জিন জাইভো স্টোমাটাইটিস নামে পরিচিত। অনেক সময় শিশুদের... আরও দেখুন

ধূমপান এবং মদের ব্যবহার

Substance Abuse and Mental Health Services Administration (SAMHSA) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে প্রতি ১০ জন আমেরিকান শিশুর মধ্যে ১ জন মদাসক্ত পিতামাতার সাথে থাকে এবং তারা ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেড়ে উঠে। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত national service data বিশ্লেষণ করে তারা দেখেছেন... আরও দেখুন

Six energy-boosting fresh fruits

When you need energy, you probably think of coffee, soda or another drink with little nutritional value. Unfortunately, these solutions provide only a temporary rise in your energy level and are not all that healthy! Next time you are dragging, try one of these six fresh fruits. You get a... আরও দেখুন

শিশুর জন্মদাগ নিয়ে চিন্তিত?

জন্মের পর শিশুদের শরীরের বিভিন্ন জায়গায় লালচে, নীলচে, এমনকি কালো বা বিভিন্ন রঙের দাগ দেখা যায়। এগুলো জন্মদাগ নামে পরিচিত। জন্মদাগ ঠিক কেন হয় তা পুরোপুরি জানা যায়নি। জন্মদাগ সাধারণত দুই ধরনের। ভাসকুলার মার্ক বা রক্তনালিজনিত জন্মদাগ। এটি সাধারণত ত্বকের নিচের অস্বাভাবিক রক্তনালি বা জমাট রক্তের... আরও দেখুন

অমনোযোগিতাও অসুখ!

বাচ্চারা দুষ্টুমি করবেই, কিন্তু কোনো কোনো বাচ্চা এমন ডানপিটে যে কিছুতেই বাবা-মা তার সঙ্গে পেরে ওঠেন না। তিন-সাত শতাংশ স্কুলবয়সী বাচ্চার ক্ষেত্রে এমন হয়। এটা একটা অসুখ। যার সংক্ষিপ্ত নাম এডিএইচডি মানে 'অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার' বা মনোযোগ ঘাটতিজনিত দুরন্তপনা। এ অসুখে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')