home top banner

Health Tip

ব্রণ, মেছতা বা কালো দাগ দূর করার কার্যকর ২১ উপায় (পর্ব – ৪)
20 June,13
View in English

ব্রণ দুরীকরনে ফিনিশড প্রোডাক্ট বা ড্রাগ স্টোর প্রোডাক্ট

১৮। চা-গাছের তেল (টী ট্রি অয়েল)

পিম্পল নিরাময়ে এবং প্রতিরোধে ‘টী ট্রি অয়েল’ অনন্য। সুগন্ধযুক্ত অতি প্রয়োজনীয় তেল পাওয়া যায় অস্ট্রেলিয়ান ‘Melaleuca alternifolia’  নামক চা গাছের পাতার নির্যাস থেকে। এতে আছে পচনরোধী বা এন্টিসেপটিক, এন্টিব্যাকটেরিয়াল, কসমেটিকস এবং এন্টিফাঙ্গাল উপাদান। এসব কারনে এটি ব্রণ-মেছতা প্রতিরোধে খুবই কার্যকর। মনে রাখবেন ‘টী ট্রি অয়েল’ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, খাওয়ার জন্য নয়। গিলে খেলে এর পরিনতি ভীষন খারাপ হতে পারে। 

‘টী ট্রি অয়েল’ সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন অথবা অল্প পানিতে মিশিয়ে সারা মুখমন্ডলে মাখাতে পারেন।

১৯। এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল

প্রোডাক্ট গুনাগুনঃ এটি গোটা ওঠা কমাতে সাহায্য করে, প্রদাহ সারায়, কালো কালো গুটি ওঠা বন্ধ করে। এর প্রাকৃতিক এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিব্যাকটেরিয়াল উপাদান বাহ্যিক সংক্রমণ রোধ করে যা কি না ব্রণ ওঠার জন্য দায়ী। 

ব্যবহারবিধিঃ

ভালো করে মুখমন্ডল ধুয়ে ফেলুন। পানিতে কিংবা গোলাপ জলে পরিস্কার তুলা ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল ঢেলে দিন। এখন এই ভেজা তুলা দিয়ে সারা মুখে আলতোভাবে ভাল করে মাখুন। পরিস্কার নেকরা দিয়ে মুছে নিন। এরপর আবার একই নিয়মে তুলা ভিজিয়ে ১-২ ফোঁটা এরোমা ম্যাজিক ফেয়ারী অয়েল লাগিয়ে পিম্পল, একনি আক্রান্ত স্থানে আলতোকরে ১-২ সেকেন্ড ধরে লাগান।

২০। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার

 

তৈলাক্ত, দাগযুক্ত ত্বক পরিস্কার করার জন্য সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার বেশ কার্যকর। এর মৃদু ফেনাযুক্ত ক্রিয়া ত্বকের তেল, ময়লা, ধুলা, মৃত কোষ আর মেইক আপের ফলে শুকিয়ে যাওয়া চামড়া ইত্যাদি দূর করে। এটি এমন উপাদানে তৈরী যা ত্বকের কোন ক্ষতি না করে ত্বকে জমা তেল দূর করে দেয়। এটি ত্বককে আর্দ্র রাখে। সিটাফিল অয়েলি স্কিন ক্লিনজার ত্বকের ছিদ্রপথ বন্ধ করে না।

২১। নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস

নিউট্রিজেনা অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস এর অয়েল-ফ্রি ফরমূলা ত্বকের ছিদ্রপথের গভীরে প্রবেশ করে পরিস্কার করে। স্যালিসাইলিক এসিড সম্মৃদ্ধ এই অয়েল ফ্রি একনি ফেইস ওয়াস নিখুঁতভাবে ব্রণের গোঁড়া থেকে তুলে আনে এবং পরবর্তিতে পূনঃসংক্রমন রোধ করে এবং দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে রাখে অতিরিক্ত শুষ্কতা ও চুলকানি মুক্ত।

মনে রাখবেন, কোন একটি প্রোডাক্ট যথানিয়মে আর ধৈর্য সহকারে ব্যবহার না করলে সহজে আপনি পিম্পল মুক্ত হতে পারবেন না। কাজেই আপনার ধৈর্য আর নিবিড় যত্নই পারে আপনার ত্বকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে।

এতকিছুর পরেও যদি ব্রণ-মেছতা থেকেই যায় বা দূর না হয়, তাহলে একজন ত্বক বিশেষজ্ঞের স্মরনাপন্ন হোন। সেই সাথে একজন জেনারেল ফিজিশিয়ানের সাহায্যে পরীক্ষা-নিরীক্ষা করে জানুন যে আপনার হরমোনজনিত কোন কারন আছে কি না।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Why We Sneeze — 10 Facts About Sneezing
Previous Health Tips: ঝটপট চুলের যত্ন

More in Health Tip

রমজানে ফিট থাকতে ২০টি পরামর্শ

পবিত্র রমজান মাস আসলে ছোট বড় নারী পুরুষ ভেদে প্রায় সকল মুমিন মুসলমান রোজা রাখেন। এক্ষেত্রে দীর্ঘ ১১ মাসের স্বাভাবিক আহার, নিদ্রা, নিয়ম-নীতির কিছুটা ব্যত্যায় ঘটে। এরপরও একজন রোজাদার কিছু পরামর্শ অনুসরণ করলে থাকতে পারেন সুস্থ, সবল এবং রাখতে পারেন সৃষ্টিকর্তার বড় নিয়ামত রোজা। কিভাবে রোজা রেখে... See details

দ্রুতই কমবে পেটের মেদ

পেটের মেদ শরীরের অন্য অংশের মেদের চেয়ে একটু আলাদা। শরীরের অন্য অংশের মেদ সাধারণত চামড়ার নিচে জমে থাকে। তবে পেটের মেদ লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে জমে থাকে, যা অনেক সময় প্রাণ ঘাতি হয়ে দেখা দিতে পারে। পেটের মেদ এর সাথে হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস ও অন্যান্য... See details

এই সময়ে হাঁপানি, শ্বাসকষ্ট

হাঁপানি রোগীদের জন্য এই সময়টা সবচেয়ে খারাপ। শীত আসি আসি করছে, বাতাসে উড়ছে প্রচুর ধুলাবালু, পরিবেশের তাপমাত্রা পাল্টাচ্ছে ঘন ঘন আর চারদিকে বাড়ছে ভাইরাস সংক্রমণের প্রকোপ—এই সব কটিই হাঁপানির আকস্মিক আক্রমণের জন্য আদর্শ। এ বিষয়ে লিখেছেন ডা. মৌসুমী মরিয়ম সুলতানা। হাঁপানি কেন হয়? বিশেষ... See details

মিশে যাক ফাটল

শীতে ঠোঁট, ত্বক ও পায়ের শুষ্ক হয়ে যায়। এরজন্য সবচেয়ে বেশি প্রভাব পড়ে পায়ে। পা ফাটার বিড়ম্বনা হতে রক্ষা পেতে জেনে নিন কয়েকটি চটজলদি টিপস। ঘরোয়া উপাদান দিয়ে সহজেই পরিচর্যা করা যায় এরকম কয়েকটি পদ্ধতি বা তলিয়েছেন আকাঙ্ক্ষা’সগ্ল্যামার ওয়ার্ল্ডের কর্ণধার জুলিয়া আজাদ। সুন্দর এক জোড়া পা-এর... See details

সেহরি এবং ইফতারির জন্য স্বাস্থ্য সম্মত খাবারের প্ল্যান

রমজানে স্বাস্থ্য সম্মত খাবার মেন্যুতৈরি করা খুবই জরুরী যেন অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে শরীরের কোন ক্ষতি না হয়। রমজানের খাবার মেন্যু এমন ভাবে তৈরি করতে হবে যাতে আপনি এবং আপনার পরিবার সেহরি এবং ইফতারের খাবারেই সব রকমের পুষ্টি পান। পরিমাণ মত জুস, পানি এবং ২ থেকে ৪ টা খেজুর... See details

শিশুর কান পরিষ্কার করতে

শিশুর গোসলের পরই কান পরিষ্কার করা উচিত। গোসলের পর নরম সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে কানের বাইরের অংশ পরিষ্কার করুন।কান পরিষ্কার করার সময় শিশুকে শক্ত করে ধরে রাখুন। সামান্য হাত ফসকালেও শিশু ব্যথা পেতে পারে। কান পরিষ্কার করতে ভেজা নরম সুতি কাপড় ব্যবহার করা উচিত। ভেজা বলতে কাপড় ভিজিয়ে সবটুকু... See details

healthprior21 (one stop 'Portal Hospital')