home top banner

স্বাস্থ্য টিপ

সুস্থ থাকুনঃ ভুল অভ্যাসগুলো বদলে ফেলুন
২৮ মে, ১৩
View in English

সূর্য স্নান

আপনি নিয়মিত সূর্য স্নানে অভ্যস্ত? আপনার ত্বকের কমনীয়তায় ভাটা পড়েছে? ত্বকে বলি রেখা দেখা দিয়েছে? তবে এখনো সময় আছে। এক্ষেত্রে আপনি আপনার ত্বকের স্বাভাবিক লাবন্য ফিরে পেতে পারেন। আর্দ্রতা রক্ষাকারী এন্টিঅক্সিডেন্ট সম্মৃদ্ধ যেমন ভিটামিন ‘এ’, ‘সি’ এবং ‘ই’ যুক্ত ‘ময়েশ্চারাইজার’ ব্যবহার করতে পারেন। যা অতিরিক্ত সূর্য স্নানের মাধ্যমে আপনার ক্ষতি হওয়া ত্বকের স্বভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। সেই সাথে প্রচুর এন্টিঅক্সিডেন্ট সম্মৃদ্ধ, ওমেগ-৩ ফ্যাটি এসিডযুক্ত খাবার খেতে হবে যা আপনার ত্বকের ভাঁজ দূর করবে। আর এখন থেকেই প্রতিদিন বাইরে বেরুনোর আগে ‘সান প্রোটেকশন’ ব্যবহার নিশ্চিত করতে হবে-চাই আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকুক বা নাই থাকুক।

অঙ্গঅস্থির ভগ্ন দশা

অল্প বয়সে কিংবা যৌবনে শরীরের বিভিন্ন অঙ্গের প্রতি আমরা তেমন যত্ন নেই না বা উদাসীন থাকি। আর বয়সকালে এসে বিভিন্ন রোগ আর জটিলতায় ভুগি। যেমন মেরুদন্ডের ব্যাথা, শরীরের ভারসাম্যহীনতা, হাঁটাচলায় অসুবিধাজনিত বাঁধানিষেধ ইত্যাদি। যাহোক অঙ্গঅস্থির ভগ্ন দশা থেকে উত্তোরনের সময় এখনো পার হয়ে যায় নি। দেহের স্বাভাবিক অবস্থার প্রতি নজর দিন; যতটা সম্ভব শ্রান্ত-অলস ভঙ্গিতে দাঁড়ানো, হাঁটাচলা বাদ দিন। ব্যায়ামের মাধ্যমে আপনার মেরুদন্ডের স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করুন। আমেরিকার জার্নাল অব পাবলিক হেলথ এ প্রকাশিত গবেষনা ফলাফলে দেখা যায় নিয়মিত যোগ ব্যায়ামে অধিক বয়স পর্যন্ত মেরুদন্ডের স্বাভাবিকতা বজায় থাকে।

অতিরিক্ত মদ্যপানের মহাআনন্দ

অনেকেই আছেন যারা দিনের পর দিন অতিরিক্ত মদ্যপানে বুদ হয়ে থাকেন। যাহোক যারা বিগত দিনে প্রচুর মদ পান করেছেন, তাদের জন্য সুখবর হল অধিকাংশ ক্ষেত্রেই আপনার লিভার বা যকৃত মদ ছাড়ার পর আপনা থেকেই নিজেকে মেরামত করে নিতে সক্ষম। প্রথম দিকেই যদি বাদ দিতে পারেন, তাহলে ভাল চান্স থাকে লিভারকে রিপেয়ার করার। আপনার লিভারকে ভাল রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খান, স্বাভাবিক ওজন বজায় রাখুন আর নিয়মিত ব্যায়াম করুন।

ধুমপান

ধুমপানে ত্বকে যেমন ভাঁজ পড়ে, দাঁতে যেমন দাগ ধরে; তার চেয়েও ভয়ংকর সব রোগ ধরে যেমন হৃদরোগ, ক্যানসার ইত্যাদি। তবে আপনি যদি এখনি ধুমপান ছেড়ে দিতে পারেন, তাহলে অনেক স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবেন। বিশেষজ্ঞদের মতে আপনি যদি এক বছর আগে থেকে ধুমপান ছেড়ে দিয়ে থাকেন তবে আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি এখনো যারা ধুমপান করছে তাদের তুলনায় অর্ধেকে নেমে আসবে। ধুমপান ছাড়ার পাঁচ বছর পর আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি অধুমপায়ীদের সমান পর্যায়ে আসবে। পনের বছরে হৃদরোগের ঝুঁকি অধুমপায়ীদের সমান হবে। আর সেই সাথে ক্যানসার হওয়ার ঝুঁকিও কমে যাবে সময় গড়ানোর সাথে সাথে। আপনার দেহকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করুন। আজকের দিনটিই হোক আপনার ধুমপান ছাড়ার দিন।

অলসতা

আপনি যদি দীর্ঘদিন ব্যায়াম না করে থাকেন, জীমে না গিয়ে থাকেন, তাহলে এখনি অভ্যাসটা বদলে ফেলুন। ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন এন্ড ফিজিক্যাল এক্টিভিটিতে প্রকাশিত গবেষনা ফলাফলে দেখা যায় যারা দীর্ঘদিন অলস বা শারীরিক পরিশ্রম না করে দিন কাটান, তাদের হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। ডিউক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কর্তৃক পরিচালিত গবেষনায় দেখা গেছে মধ্যম মানের ব্যায়াম শরীরকে অনেক ক্ষতিকর অবস্থা থেকে মুক্ত রাখে। সুস্থ থাকার জন্য সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন ৩০ মিনিট করে ব্যায়াম করার চেষ্টা করুন, দিনে দিনে তা বাড়ানোর চেষ্টা করুন।

বাজে খাদ্য

শারীরিক ব্যায়ামের মাধ্যমে যেমন শরীরের অনেক ক্ষতি পূরণ করা যায় তেমনি বাজে খাবার থেকে বিরত থাকলেও শরীর ভাল থাকবে। সুস্থ থাকার জন্য প্রথমত স্যাচ্যুরেটেড ফ্যাট যেমন বাটার, কেক, বিস্কুট, চর্বিযুক্ত মাংস, ট্রান্স ফ্যাট যেমন কেক, কড়া ভাজা খাবার, অতিরিক্ত লবন, চিনি ইত্যাদি বর্জন করা আবশ্যক। দ্বিতীয়তঃ প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ওমেগা-৩ ফ্যাটি এসিড সম্মৃদ্ধ খাবার যেমন ফল, শাক-সবজী, বাদাম, শস্যদানা আর তেলযুক্ত মাছ খাওয়ার চেষ্টা করুন।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: How to Prevent Wrinkles
Previous Health Tips: ঘরে বসেই পেডিকিউর মেনিকিউর -

আরও স্বাস্থ্য টিপ

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চোখের গুরুত্বপূর্ণ টিপস

মানুষের চোখকে তার আত্মার প্রতিফলক হিসেবে বিবেচনা করা হয় যা বাইরের জগতের জন্য এক প্রকার জানালা হিসেবে কাজ করে। চোখ শুধুমাত্র যে সৌন্দর্যের প্রতীক তাই নয়, এটা একইসঙ্গে স্বাস্থগত বিষয়ও ইঙ্গিত করে। আমাদের চোখের স্বাস্থ্য কেমন সেটা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের জীবন যাপনের রীতিনীতির ব্যপক ভূমিকা... আরও দেখুন

কানে হেডফোন বা ইয়ারফোন বেশি সময় ধরে ব্যবহার করা কি খারাপ?

কানে ব্যথা, অস্বস্তি ও অস্বাভাবিক শব্দ হতে পারে। এ ছাড়া বহিঃকর্ণের প্রদাহ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ধরে কানে এই শব্দদূষণ ধীরে ধীরে শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। এ ছাড়া রাস্তাঘাটে দুর্ঘটনাপ্রবণতাও বেড়ে যায় বলে গবেষণায় প্রমাণিত। তাই গান শোনা বা সেলফোনে কথা বলার জন্য অতিরিক্ত ও... আরও দেখুন

বয়সের ছাপ রুখতে হলে লক্ষ্য করুন

চোখের তলায় ভাঁজ, বলিরেখা, খোলা রোমকূপ, নির্জীব ত্বক এসবই বয়সের ছাপের লক্ষণ। বয়স বাড়লে ত্বকে তার প্রভাব পড়বেই। তবে নিয়মিত পরিচর্যায় ত্বক সতেজ ও সুন্দর রাখা সম্ভব। দীর্ঘদিন ধরে ত্বকের যত্ন না নিলে বেশি বয়সের অনেক আগেই ত্বকে বয়সের ছাপ দেখা যায়। তাই অবহেলা না করে শুরু থেকেই ত্বকের যত্ন... আরও দেখুন

মেছতাকে না বলুন

মেছতা কি? মেছতা বা melasma হল মুখের ত্বকে হাইপার পিগমেন্টেশন অর্থাৎ অস্থায়ী বিবর্ণতা । সাধারণত মেছতা হলে কপালে, গালে ও ঠোঁটের উপরে, চিবুকে ছোপ ছোপ কালো, বাদামি বা নীলচে ধূসর দাগ পড়ে। এই দাগ গুলো দিন দিন বাড়তে থাকে ও সুর্যের রশ্মি পড়লে দাগ গাঢ় হয়ে যায়।  কেন হয়? মেছতা বেশির ভাগ... আরও দেখুন

উচ্চ রক্তচাপের চাপে

হঠাৎ করেই মাথাটা কেমন ঘুরছে। বুক ধড়ফড় করছে কিংবা কয়েকটা নির্ঘুম রাত পার করলেন। সবার জোরাজুরিতে রক্তচাপ পরীক্ষা করলেন। ধরা পড়ল আপনার উচ্চ রক্তচাপের সমস্যা। এটি নিয়ে আবার দুশ্চিন্তায় পড়বেন না। কেননা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে রক্তচাপকে। আসলে রক্তচাপ একটি স্বাভাবিক প্রক্রিয়া।... আরও দেখুন

শীতে ব্যথায় কী করি

শীতকালে বাত -ব্যথার কারণ ও  প্রতিকার শীতকালটা বাত-ব্যথার রোগীদের জন্য খুবই খারাপ সময়। ঠান্ডা আবহাওয়ায় অনেকেই ব্যথা-বেদনা নিয়ে আতঙ্কে থাকেন। কিন্তু শীতের সঙ্গে এই ব্যথা-বেদনার কী সম্পর্ক? আর কীভাবেই বা এই সময়ে খানিকটা উপশম পাওয়া যাবে? ব্যথার কারণ: —শীতকালে হাত ও পায়ের দিকে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')