home top banner

স্বাস্থ্য টিপ

ত্বকের উজ্জ্বলতা
০৭ মে, ১৩
  Viewed#:   328

কোড়ানো নারকেল থেকে দুধ বের করে নিন। এবার নারকেলের দুধ তুলা দিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে এটি ত্বক এবং ঠোঁটের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ঝামেলা এড়াতে একদিন তৈরি করে নারকেলের দুধ ফ্রিজে রেখে ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন।

ত্বক পরিস্কার

জানেন কি? পৃথিবীর সবচেয়ে ভালো ক্লিনজিং-দুধ। ত্বকের ময়লা পরিস্কার করতে কাঁচা দুধের জুড়ি নেই। দুধে তুলা ভিজিয়ে ত্বকে আলতো করে ম্যাসাজ করুন।

আর নয় ক্লান্তি

সারাদিনের কাজের পর ঘরে ফিরে ক্লান্তিতে যেন আর কিছুই করতে ভালো লাগে না। শরীরের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকেও ক্লান্তির ছাপ দেখা যায়। মুহূর্তে ত্বকের ক্লান্তি দূর করতে এক টেবিল চামচ দই, এক টেবিল চামচ কমলার রস এবং সমপরিমাণ লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার‍ মিশ্রণটি ত্বকে মেখে ১৫ মিনিট রেখে হালকা ঘষে ধুয়ে নিন। এটি ত্বকের ক্লান্তি দূর করার সঙ্গে সঙ্গে ত্বক মসৃণও করে।

ত্বকের পুষ্টি

ত্বকের পুষ্টি বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা ‍অতুলনীয়। এক টেবিল চামচ মুশুরের ডাল এবং ৫-৬ টা কাঠবাদাম সারারাত ভিজিয়ে ব্লেন্ড করে প্রোটিন প্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে মেখে ১৫-২০ মিনেট রাখার পর ধুয়ে নিন।

বলিরেখা

ক্যাস্টর ওয়েল ব্যবহারে ত্বকের বলিরেখা পড়তে বাধা দেয়। সেই সাথে ত্বককে করে কোমল এবং মশৃণ করে।

ত্বক টান টান করতে

এক টেবিল চামচ মধু এবং দুই টেবিল চামচ ময়দার মিশ্রণ ত্বকে কয়েক মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বককে টান টান করার সাথে সাথে মশৃণ করে।

ত্বকের অবাঞ্ছিত দাগ দূর

এক টুকরো আলু কেটে নিয়ে ত্বকে অবাঞ্ছিত দাগের ওপর হালকা করে ঘষতে হবে। দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত দাগ দূর করে।

সানস্ক্রিন লোশন

শসার রস, গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ সানস্ক্রিন লোশন হিসেবে ব্যবহার করুন।

অবাক হচ্ছেন? হাতের কাছেই রূপচর্চার এতো কিছু! নিয়মিত নিজের যত্ন নেওয়াটা যে কত জরুরি, তা বুঝতে হলে যারা যত্ন নেন না তারা আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখুনতো ত্বকের উজ্জ্বলতা আর কোমলাতা কমতে শুরু করেনি তো? আপনার উত্তর যদি হয় ইতিবাচক হয় তবে আজ থেকেই শুরু করুন ঘরের জিনিস দিয়েই রূপচর্চা। আর যদি আপনার উত্তর না বোধক হয় তবেও একইভাবে রূপচর্চা করতে থাকুন সৌন্দর্য ধরে রাখতে।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন!
Previous Health Tips: ঘাড় ও গলার দাগ -

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')