home top banner

Health Tip

কুমড়ো বীচিতে কৃমি নাশ
21 May,13
View in English

যতই কুমড়ো খাই আর কাউকে কুমড়ো পটাস বলে গালি দেই না কেনো, কুমড়োর বীচি যে কত কাজের জানেন কী? হ্যাঁ! কুমড়ো বীচি আপনার পেটের কৃমিকে ঝেঁটিয়ে বিদায় করতে সক্ষম। আর কে না জানে কৃমি মানুষের পেটের একটি পরিচিত উপদ্রব। কুমড়ো বীচি কিভাবে কৃমি তাড়ায় তা’ জানার আগে চলুন ঐসব পরজীবী সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।

কৃমি জাতীয় পরজীবীরা মানুষের শরীরে দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে প্রবেশ করে। এছাড়া মশার কামড়, যৌনমিলন বা অন্তরংগ সংস্পর্শ, ভিজা স্যাঁতস্যাঁতে নোংরা মাটি বা কোন সংক্রমিত পশুর নাক-মুখ স্পর্শ করার পর ঐ হাত বা আঙ্গুল নাকে বা মুখে দেয়া বা কোন কিছু ধরে খাওয়ার মাধ্যমেও ছড়াতে পারে।

সাধারনত একজন সুস্থ-স্বাভাবিক লোকের দেহ এমনিতেই এসব পরজীবী ভালভাবে মোকাবিলা করতে সক্ষম। কিন্তু যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা কমে যায় এবং পরিপাক ক্রিয়া যখন খুব দুর্বল থাকে বা হয়, তখন এইসব পরজীবীরা বিশেষ করে অন্ত্রের কৃমিরা আমাদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করে আর পরবর্তিতে সুস্পষ্ট কিছু রোগ লক্ষণের মাধ্যমে বিপদে ফেলে দেয়।

সাধারন কিছু পরজীবী সংক্রমন লক্ষণ

ঢেঁকুর ও গ্যাসের সমস্যা, ঘন ঘন ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), দুর্বল লাগা, এলার্জি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি সাধারনত কৃমি জনিত রোগ লক্ষণ। আপনি যদি এসব রোগ লক্ষণে ভোগেন, তাহলে আপনার জন্য ভাল হবে দেরী না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়া।

পরজীবী থেকে পরিত্রান মেলে কুমড়ো বীচিতে

বহুকাল থেকেই মানুষ কুমড়ো বীচিকে কৃমিনাশক হিসাবে ব্যবহার করে আসছে। কিন্তু যেটি জানা প্রয়োজন তা’ হল কুমড়ো বীচি কৃমিকে মেরে ফেলতে পারে না। আসলে কুমড়ো বীচিতে থাকা উচ্চ মাত্রার কিউকারবিটিনস এবং অন্যান্য অসনাক্তকৃত উপাদানসমূহ কৃমিকে অবশ করে দেয়। যা তাদেরকে পাকস্থলি কিংবা অন্ত্রের দেয়ালে আটকে থাকতে দেয় না। ফলে তারা মলের সাথে বাইরে বেরিয়ে যায়।

দ্রুত ও কার্যকর ফল লাভের জন্য কুমড়ো বীচি দিয়ে কৃমি তাড়াতে কিছু কঠোর নিয়ম পালন করতে হবে। যেমনঃ

১। ২০০ গ্রাম ভাল মানের কুমড়ো বীচি ব্লেন্ডার করে (যা প্রায় এক কাপের মত হবে) পেস্টের মত করে রাখুন। খাঁটি মধু বা গুঁড় এর সাথে মেশাতে পারেন।

২। এর সাথে অল্প দই মেশাতে পারেন।

৩। সকালে খালি পেটে খান। এটা খেতে সত্যিকার অর্থেই সুস্বাদু।

৪। কুমড়ো বীচির মন্ড বা দই খাওয়ার প্রায় এক ঘন্টা পর বড় গ্লাসে এক গ্লাস পানি খান। আরো ঘন্টাখানেক পরে পানি আরো খান।

৫। ল্যাক্সাটিভ হিসাবে খেতে পারেন ত্রিফলা। ত্রিফলা বা ত্রিফলা গুড়া পানিতে ভিজিয়ে খেতে পারেন। পরিমানে একটু বেশি খেলে তা আপনাকে তাড়াতাড়ি বাথরুমে নিয়ে যাবে এবং অবশ হওয়া কৃমিদের পায়খানার সাথে বেরিয়ে যেতে সাহায্য করবে।

৬। ভাল ফলাফল পেতে ২/৩ দিন একনাগাড়ে এভাবে খেয়ে যান। আর একটানা সাতদিন ধরে খেলে অবশ্য ল্যাক্সাটিভ খাওয়ার তেমন প্রয়োজন পড়ে না।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: The Surprising Health Benefits of Papaya Seeds
Previous Health Tips: Autism, Down Syndrome, & Dementia

More in Health Tip

গরমে প্রশান্তি যোগাতে নানা স্বাদের ফালুদা

উৎসব বা যেকোনো অনুষ্ঠানে খাবারের আয়োজনে ফালুদা কম-বেশি সবারই পছন্দের তালিকায় অন্যতম। এই চরম গরমেও আপনার রসনার তৃপ্তি যোগাতে ঠান্ডা ঠান্ডা ফালুদা অতুলনীয়। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের ফালুদা। কয়েকটি সুস্বাদু ফালুদার রেসিপি নিয়ে এবারের আয়োজন। সাধারণ ফালুদা উপকরণ : ঘন দুধ... See details

মস্তিষ্ককে সুস্থ রাখতে চাইলে করতে হবে যে অত্যন্ত জরুরী কাজগুলো

মস্তিস্ক আমাদের দেহের সব কিছুর পরিচালক। আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ মস্তিস্কের ওপর নির্ভরশীল। মস্তিস্ক সুস্থ থাকলে আমাদের দেহও সুস্থ থাকবে। কিন্তু আমরা আমাদের ভুলে মস্তিষ্ককে অসুস্থ করে ফেলি নিজের অজান্তেই। সঠিক খাদ্যাভ্যাস না থাকা, ঘুম কম হওয়া কিংবা অনিদ্রায় ভোগা, অলসতা এই সকল জিনিস... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

8 Health Benefits About Pineapple

As the temperatures heat up, we enrich our daily diet with one of the best tropical super fruit also known as pineapple. By eating fresh fruits on everyday bases we support our body with vital vitamins and minerals to Sustain Our Health. Pineapple is no different. It can be used in... See details

Attention Deficit Hyperactivity Disorder: Symptoms of ADHD

Attention deficit hyperactivity disorder (ADHD) and attention deficit disorder (ADD) symptoms may begin in childhood and continue into adulthood. ADHD and ADD symptoms, such as hyperactivity, impulsiveness and inattentiveness, can cause problems at home, school, work, or in relationships. The... See details

অর্শ রোগে টোটকা নয়

পথে-ঘাটে পাইলস বা অর্শ রোগের চিকিৎসার নিশ্চয়তাসহ টোটকা, কবিরাজি ওনানা ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসার সাইনবোর্ডের সমাহার দেখা যায়। পাইলস বাঅর্শ একটি সাধারণ সমস্যা, যার সুচিকিৎসা করা হলে রোগী ভালো থাকেন। কীভাবে বুঝবেন? মলত্যাগেরসময় ব্যথাহীন রক্তপাত, চুলকানি বা অস্বস্তিকর জ্বালাপোড়া,... See details

healthprior21 (one stop 'Portal Hospital')