home top banner

Health Tip

কুমড়ো বীচিতে কৃমি নাশ
21 May,13
View in English

যতই কুমড়ো খাই আর কাউকে কুমড়ো পটাস বলে গালি দেই না কেনো, কুমড়োর বীচি যে কত কাজের জানেন কী? হ্যাঁ! কুমড়ো বীচি আপনার পেটের কৃমিকে ঝেঁটিয়ে বিদায় করতে সক্ষম। আর কে না জানে কৃমি মানুষের পেটের একটি পরিচিত উপদ্রব। কুমড়ো বীচি কিভাবে কৃমি তাড়ায় তা’ জানার আগে চলুন ঐসব পরজীবী সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।

কৃমি জাতীয় পরজীবীরা মানুষের শরীরে দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে প্রবেশ করে। এছাড়া মশার কামড়, যৌনমিলন বা অন্তরংগ সংস্পর্শ, ভিজা স্যাঁতস্যাঁতে নোংরা মাটি বা কোন সংক্রমিত পশুর নাক-মুখ স্পর্শ করার পর ঐ হাত বা আঙ্গুল নাকে বা মুখে দেয়া বা কোন কিছু ধরে খাওয়ার মাধ্যমেও ছড়াতে পারে।

সাধারনত একজন সুস্থ-স্বাভাবিক লোকের দেহ এমনিতেই এসব পরজীবী ভালভাবে মোকাবিলা করতে সক্ষম। কিন্তু যখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা কমে যায় এবং পরিপাক ক্রিয়া যখন খুব দুর্বল থাকে বা হয়, তখন এইসব পরজীবীরা বিশেষ করে অন্ত্রের কৃমিরা আমাদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করে আর পরবর্তিতে সুস্পষ্ট কিছু রোগ লক্ষণের মাধ্যমে বিপদে ফেলে দেয়।

সাধারন কিছু পরজীবী সংক্রমন লক্ষণ

ঢেঁকুর ও গ্যাসের সমস্যা, ঘন ঘন ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), দুর্বল লাগা, এলার্জি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি সাধারনত কৃমি জনিত রোগ লক্ষণ। আপনি যদি এসব রোগ লক্ষণে ভোগেন, তাহলে আপনার জন্য ভাল হবে দেরী না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়া।

পরজীবী থেকে পরিত্রান মেলে কুমড়ো বীচিতে

বহুকাল থেকেই মানুষ কুমড়ো বীচিকে কৃমিনাশক হিসাবে ব্যবহার করে আসছে। কিন্তু যেটি জানা প্রয়োজন তা’ হল কুমড়ো বীচি কৃমিকে মেরে ফেলতে পারে না। আসলে কুমড়ো বীচিতে থাকা উচ্চ মাত্রার কিউকারবিটিনস এবং অন্যান্য অসনাক্তকৃত উপাদানসমূহ কৃমিকে অবশ করে দেয়। যা তাদেরকে পাকস্থলি কিংবা অন্ত্রের দেয়ালে আটকে থাকতে দেয় না। ফলে তারা মলের সাথে বাইরে বেরিয়ে যায়।

দ্রুত ও কার্যকর ফল লাভের জন্য কুমড়ো বীচি দিয়ে কৃমি তাড়াতে কিছু কঠোর নিয়ম পালন করতে হবে। যেমনঃ

১। ২০০ গ্রাম ভাল মানের কুমড়ো বীচি ব্লেন্ডার করে (যা প্রায় এক কাপের মত হবে) পেস্টের মত করে রাখুন। খাঁটি মধু বা গুঁড় এর সাথে মেশাতে পারেন।

২। এর সাথে অল্প দই মেশাতে পারেন।

৩। সকালে খালি পেটে খান। এটা খেতে সত্যিকার অর্থেই সুস্বাদু।

৪। কুমড়ো বীচির মন্ড বা দই খাওয়ার প্রায় এক ঘন্টা পর বড় গ্লাসে এক গ্লাস পানি খান। আরো ঘন্টাখানেক পরে পানি আরো খান।

৫। ল্যাক্সাটিভ হিসাবে খেতে পারেন ত্রিফলা। ত্রিফলা বা ত্রিফলা গুড়া পানিতে ভিজিয়ে খেতে পারেন। পরিমানে একটু বেশি খেলে তা আপনাকে তাড়াতাড়ি বাথরুমে নিয়ে যাবে এবং অবশ হওয়া কৃমিদের পায়খানার সাথে বেরিয়ে যেতে সাহায্য করবে।

৬। ভাল ফলাফল পেতে ২/৩ দিন একনাগাড়ে এভাবে খেয়ে যান। আর একটানা সাতদিন ধরে খেলে অবশ্য ল্যাক্সাটিভ খাওয়ার তেমন প্রয়োজন পড়ে না।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: The Surprising Health Benefits of Papaya Seeds
Previous Health Tips: Autism, Down Syndrome, & Dementia

More in Health Tip

কলার মোচা ও থোড়ের পুষ্টিগুণ

বাংলাদেশের সর্বত্র কলাগাছ দেখা যায়। প্রায় সারা বছরই কলার ফলন হয়। তাই সব সময় বাজারে নানা জাতের কলা পাওয়া যায়। কলার রয়েছে নানা পুষ্টিগুণ। কলার মোচা, থোড়, কাঁচা করা, পাকা কলার রয়েছে আলাদা আলাদা পুষ্টিগুণ। কলার ব্যবহার দুভাবে। কাঁচা রান্না করে এবং পাকা কলা খাওয়া হয়। বহু প্রকারে কলা রয়েছে।... See details

প্রতিদিন ৫০০ ক্যালোরি ক্ষয় করার অভিনব সব উপায়

ওজন কমাতে তো সবাই চায়। কিন্তু ওজন কমানোর জন্য কোনো প্রকারের কষ্ট কেউ করতে চায় না। দিনের একটি বিশেষ সময়ে মনস্থির করে এক দেড় ঘন্টা ব্যায়াম করতে সবারই খুব আলসেমি লাগে। আর তাই শরীরের ক্যালরি ক্ষয় করা হয় না সহজে কারো। ফলে মোটা হয়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া ও ডায়াবেটিস বৃদ্ধি মত সমস্যা গুলো দেখা... See details

যে খাবার শেষ করে দেয় সেক্স ড্রাইভ

আমরা অনেকেই জানি যে ডার্ক চকোলেট আর আমন্ড বাদাম সেক্সুয়াল ড্রাইভ বাড়িয়ে দেয় কিন্তু বেশ কিছু খাবার আছে যা এর উল্টোটাও করে | আমাদের এইসব খাবারের নাম জেনে রাখা খুবই দরকারী যারা আপনার সেক্স ড্রাইভ নষ্ট করে দেয় | আসুন এইরকম কিছু খাবারের দিকে নজর দি যা আপনার খাবেরের মেনু থেকে বাদ দেওয়া উচিত... See details

গরমে ঠাণ্ডা থাকার ১০ উপায়

আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানবদেহের তাপমাত্রাও বাড়তে থাকে। বর্তমানে আবহাওয়ায় এ তারতম্য পরিলক্ষিত হচ্ছে। চৈত্রের শেষ সমায়টাতে গরমের মাত্রা এমনিতেই একটু বেশি থাকে। তাই এ সময় কেউ যদি নিজের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখার কৌশল আয়ত্ত করতে পারেন তাহলেই সম্ভব অসুস্থতার হাত থেকে রেহাই... See details

দ্রুতই কমবে পেটের মেদ

পেটের মেদ শরীরের অন্য অংশের মেদের চেয়ে একটু আলাদা। শরীরের অন্য অংশের মেদ সাধারণত চামড়ার নিচে জমে থাকে। তবে পেটের মেদ লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে জমে থাকে, যা অনেক সময় প্রাণ ঘাতি হয়ে দেখা দিতে পারে। পেটের মেদ এর সাথে হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস ও অন্যান্য... See details

একটুসচেতনতা কমাতে পারে ঝুঁকিটি

কিশোরী থেকে বয়স্ক নারীদের বিভিন্ন বয়সে প্রস্রাবে সংক্রমণ হওয়ার ঝুঁকি সব সময়ই বেশি। গঠনগত ও শারীরবৃত্তীয়নানা কারণ মেয়েদের প্রস্রাবে সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। বারবার সংক্রমণ হলে বারবার অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। কিন্তুএকটুসচেতনতা অবলম্বন করলে এই ঝুঁকি কমানো... See details

healthprior21 (one stop 'Portal Hospital')