home top banner

স্বাস্থ্য টিপ

দাঁতে ‘ডায়েট সোডা’র ভয়াবহ ক্ষতি
০১ জুন, ১৩
View in English

ডায়েট সোডা দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি করে যেমনটি করে ‘মেথামফেটামাইন’ কিংবা কোকেইন। জার্নাল জেনারেল ডেনটিসট্রি’তে প্রকাশিত গবেষনা ফলাফল থেকে এটি জানা যায়। ডঃ মোহামেদ ব্যাসাউনি তিন জনের উপর এই গবেষনাটি পরিচালনা করেন যাদের একজন সোডা পানকারী, একজন মেথামফেটামাইনে আসক্ত ছিলেন আর অন্যজন কোকেইন সেবন করতেন।

আপনি যদি একজন কোকপানকারীর দাঁত আর একজন মেথ’ গ্রহনকারীর দাঁত পাশাপাশি রেখে দেখেন, তাহলে দেখতে তাহলে পাবেন দাঁত ক্ষয়ের তীব্রতা, ক্ষতির মাত্রা কমবেশি প্রায় একই – ‘হেলথ ডে’কে বলেন ব্যাসাউনি, যিনি টেম্পল ইউনিভারসিটি’র কর্নবার্গ স্কুল অব ডেনটিসট্রি’র একজন অধ্যাপক। গবেষনায় তিনজনের একজন মহিলা, বয়স ৩০ এর কোঠায়, যিনি তিন থেকে পাঁচ বছর ধরে দিনে প্রায় দুই লিটারের অধিক ডায়েট সোডা পান করতেন। আর অন্য দুইজন যাদের একজনের বয়স ২৯ যিনি মেথামফেটামাইন ব্যবহার করতেন  আর অন্যজন, বয়স ৫১ যিনি কোকেইন সেবন করতেন। এই তিনজনের আর্থ-সামাজিক অবস্থা প্রায় একই ধরনের যারা শহর এলাকায় বাস করতেন এবং ফ্লোরাইড সম্মৃদ্ধ পানি ব্যবহার করতেন।

একাডেমি অব জেনারেল ডেনটিসট্রি’র প্রেস বিজ্ঞপ্তি মতে তিনজনের দাঁতেরই এনামেলের মারাত্মক ক্ষয় দেখা গেছে যার প্রধান কারন এসিড। আর এনামেলের ক্ষয় হলে দাঁত মারাত্মকভাবে নাজুক হয়ে পড়ে, ক্যাভিটিসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। বিজ্ঞপ্তিতে আরো জানা যায় ডায়েট সোডা, মেথামফেটামাইন, কোকেইন – সবগুলিতেই উচ্চমাত্রার এসিড থাকে।

২০১১ সালে হাফিংটন ব্লগ পোস্টে লিখেছিলেন নিউইয়র্ক সিটির কসমেটিক ডেনটিস্ট ডঃ থমাস পি কোনেলি যিনি মত দিয়েছিলেন ডায়েট সোডা যে দাঁতের ক্ষতি করে এটা নতুন নয়। প্রমানস্বরুপ তিনি বলেছিলেন ডায়েট সোডা দুইধরনের ক্ষতি করে। এক, এতে প্রচুর সুগার থাকে যা দাঁতের জন্য খুবই ক্ষতিকর। আর দুই, এর এসিডিক উপাদান যার পিএইচ মাত্রা প্রায় ০-১৪ পর্যন্ত। অথচ ব্যাটারী এসিড ১ মাত্রার, ট্যাপের পানির মাত্রা ৭ (যদিও এখানে উচ্চ মাত্রা মানে কম এসিডিক)।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 ways to safeguard against falls
Previous Health Tips: BRAIN DAMAGING HABITS~

আরও স্বাস্থ্য টিপ

সামাজিক বন্ধনে ফাটল, টিনএজাররা আত্মহত্যা ঝুঁকিতে

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বেসরকারি একটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী নোভা। নোভার মতো নানা কারণে প্রতিবছর প্রতি এক লাখ মানুষের মধ্যে ১২৮ দশমিক ৮ জন আত্মহত্যা করে । ২০১০ সালে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে চালানো এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা... আরও দেখুন

হাড়ের ব্যতিক্রম রোগ অস্টিওপোরোসিস

বর্তমানে হাড় ছিদ্র হওয়া রোগ বা অস্টিওপোরোসিসকেও এক প্রকার মরণ ঘাতী বলা হয়ে থাকে। এ রোগের লক্ষণে হাড়ের ব্যথা-বেদনা অনুভূত হয় এবং রোগী সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। হাড় ছিদ্র হওয়া বা অস্টিওপোরোসিস একটি নীরব হাড় ক্ষয়রোগ। এ রোগে শরীরের হাড় দুর্বল হয়ে যায় এবং যে কোনো সামান্য আঘাতে... আরও দেখুন

কোমরে ব্যথা মানেই কিডনি সমস্যা?

কোমরের পেছন দিকে হালকা চিনচিনে ব্যথা—এমন উপসর্গ নিয়ে অনেকে আতঙ্কিত হয়ে ছোটেন চিকিৎসকের কাছে। আমার কিডনি কি খারাপ হয়ে গেল? শুনেছি কিডনির সমস্যায় পেছনে ব্যথা হয়? কোমর ব্যথার বেশির ভাগ রোগী মনে করেন, তাঁদের কিডনিতে সমস্যা হয়েছে। কিন্তু সত্যি বলতে কী, কিডনিতে পাথর বা খারাপ ধরনের সংক্রমণনা... আরও দেখুন

ঝটপট চুলের যত্ন

ফুলের অভাবে যেমন গাছের সৌন্দর্য পুরিপূর্ণ হয়না, তেমনি সুন্দর চুলের অভাবে রূপের বিকাশও অপূর্ণ রয়ে যায়। অথচ একটু পরিচর্যাই আপনার চুলকে এনে দিতে পারে কাঙ্খিত শোভা। আসুন জেনে নিই চুলের কিছু সমস্যা এবং এর প্রাকৃতিক সমাধান। খুশকি: চুলে খুশকি হলে ১০/১২টি গোল মরিচ মিহি করে বেঁটে নিন। এরপর... আরও দেখুন

দাম্পত্যে সুখী থাকতে ৭টি খাবার

সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার সুখী ও স্বাস্থ্যকর যৌন জীবন। প্রায়ই দেখা যায় যৌন সমস্যার কারনে সংসারে অশান্তি হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়। কিন্তু যৌন স্বাস্থ্যে সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউ আলোচনা... আরও দেখুন

দুধের অভাব পূরণ করে যে খাবারগুলো

দুধকে বলা হয় আদর্শ খাদ্য। কিন্তু কেউ কেউ আছেন যারা দুধ খেলে হজম হয় না, আবার শারীরিক কোনও অসুস্থতার কারণে কারো কারো দুধ খাওয়ায় ডাক্তারের বারণ থাকে। তবে এতে চিন্তার তেমন কারণ নেই। দুধের অভাব পূরণ করবে এমন খাবার খেলেই সমস্যা মিটে যাবে। আসুন জেনে নেয়া যাক কোন কোন খাবার দুধের অভাব পূরণ করতে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')