home top banner

স্বাস্থ্য টিপ

দাঁতে ‘ডায়েট সোডা’র ভয়াবহ ক্ষতি
০১ জুন, ১৩
View in English

ডায়েট সোডা দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি করে যেমনটি করে ‘মেথামফেটামাইন’ কিংবা কোকেইন। জার্নাল জেনারেল ডেনটিসট্রি’তে প্রকাশিত গবেষনা ফলাফল থেকে এটি জানা যায়। ডঃ মোহামেদ ব্যাসাউনি তিন জনের উপর এই গবেষনাটি পরিচালনা করেন যাদের একজন সোডা পানকারী, একজন মেথামফেটামাইনে আসক্ত ছিলেন আর অন্যজন কোকেইন সেবন করতেন।

আপনি যদি একজন কোকপানকারীর দাঁত আর একজন মেথ’ গ্রহনকারীর দাঁত পাশাপাশি রেখে দেখেন, তাহলে দেখতে তাহলে পাবেন দাঁত ক্ষয়ের তীব্রতা, ক্ষতির মাত্রা কমবেশি প্রায় একই – ‘হেলথ ডে’কে বলেন ব্যাসাউনি, যিনি টেম্পল ইউনিভারসিটি’র কর্নবার্গ স্কুল অব ডেনটিসট্রি’র একজন অধ্যাপক। গবেষনায় তিনজনের একজন মহিলা, বয়স ৩০ এর কোঠায়, যিনি তিন থেকে পাঁচ বছর ধরে দিনে প্রায় দুই লিটারের অধিক ডায়েট সোডা পান করতেন। আর অন্য দুইজন যাদের একজনের বয়স ২৯ যিনি মেথামফেটামাইন ব্যবহার করতেন  আর অন্যজন, বয়স ৫১ যিনি কোকেইন সেবন করতেন। এই তিনজনের আর্থ-সামাজিক অবস্থা প্রায় একই ধরনের যারা শহর এলাকায় বাস করতেন এবং ফ্লোরাইড সম্মৃদ্ধ পানি ব্যবহার করতেন।

একাডেমি অব জেনারেল ডেনটিসট্রি’র প্রেস বিজ্ঞপ্তি মতে তিনজনের দাঁতেরই এনামেলের মারাত্মক ক্ষয় দেখা গেছে যার প্রধান কারন এসিড। আর এনামেলের ক্ষয় হলে দাঁত মারাত্মকভাবে নাজুক হয়ে পড়ে, ক্যাভিটিসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। বিজ্ঞপ্তিতে আরো জানা যায় ডায়েট সোডা, মেথামফেটামাইন, কোকেইন – সবগুলিতেই উচ্চমাত্রার এসিড থাকে।

২০১১ সালে হাফিংটন ব্লগ পোস্টে লিখেছিলেন নিউইয়র্ক সিটির কসমেটিক ডেনটিস্ট ডঃ থমাস পি কোনেলি যিনি মত দিয়েছিলেন ডায়েট সোডা যে দাঁতের ক্ষতি করে এটা নতুন নয়। প্রমানস্বরুপ তিনি বলেছিলেন ডায়েট সোডা দুইধরনের ক্ষতি করে। এক, এতে প্রচুর সুগার থাকে যা দাঁতের জন্য খুবই ক্ষতিকর। আর দুই, এর এসিডিক উপাদান যার পিএইচ মাত্রা প্রায় ০-১৪ পর্যন্ত। অথচ ব্যাটারী এসিড ১ মাত্রার, ট্যাপের পানির মাত্রা ৭ (যদিও এখানে উচ্চ মাত্রা মানে কম এসিডিক)।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 ways to safeguard against falls
Previous Health Tips: BRAIN DAMAGING HABITS~

আরও স্বাস্থ্য টিপ

৭টি লক্ষণে বুঝে নিন আপনাদের সম্পর্কটি 'পারফেক্ট'

বেশ কিছুদিন ধরেই বিশেষ কারো সাথে মন দেয়া-নেয়ার সম্পর্ক আছে আপনি। ভালো খারাপ মিলিয়ে বেশ কিছু সময় পার করে ফেলেছেন দুজনে মিলে। আবার মাঝে মাঝে বিরক্তিও সৃষ্টি হয় সম্পর্কের প্রতি। তখন হিসেব নিকেশ মেলাতে পারেন না আপনি। স্বাভাবিক ভাবেই তখন আপনার মনে হতে শুরু করে কেন এই সম্পর্কে আছেন? কী মিলবে এই... আরও দেখুন

স্ট্রেস নিয়ন্ত্রণের রাখতে যা করবেন

ডা. কাশফিয়া নাজনীন স্ট্রেস এক ধরনের মানসিক ও শারীরিক চাপ যা বর্তমান সময়ে আমাদের সমাজে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এটি আপনার চারপাশের এক ধরনের চাপ, যা আপনাকে প্রভাবিত করে। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা নানা রকম চাপের সম্মুখিন হই। কারো ক্ষেত্রে এর সহনশীলতা কম আবার কারো বেশি। স্ট্রেস দেহের... আরও দেখুন

Physical Activity Guideline for different age groups

  Age group Guidelines Types of Physical Activity Benefits ... আরও দেখুন

Skipping Breakfast May Increase Coronary Heart Disease Risk

A large 16-year study (reported in the American Heart Association journal, Circulation) finds men who reported that they skipped breakfast had 27 percent higher risk of heart attack or death from coronary heart disease. The timing of meals, whether it's missing a meal in the morning or eating... আরও দেখুন

পিঠে ব্যথায় করণীয়

পিঠ অর্থাৎ কাঁধ থেকে কোমর পর্যন্ত যে কোনো কারণে ব্যথা হতে পারে। যা ‘ব্যাক পেইন’ নামে পরিচিত। এই ব্যথা যে শুধু বয়স হলেই হয়, তা নয়। এ অসুখের জন্য নানান কারণ থাকতে পারে। অপুষ্টির পাশাপাশি অতিরিক্ত পুষ্টি কখনও কখনও শারীরিক অসুস্থতার কারণ হয়। বেশি খাবার খেলে তা শরীরে শুধুমাত্র বর্জ্য... আরও দেখুন

কলার রূপগুণ

কলার উপকারিতা আমরা কে না জানি। কলা ভরপুর থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলে। তাই খাওয়ার পাশাপাশি আজ আমরা জেনে নেই কলার রুপগুন। মসৃণ ত্বক এবং চুলের যত্নে কলার কোন বিকল্প নেই। রুক্ষ ত্বককে সতেজ করতে পাকা কলার চামড়া থেঁতলে ১৫ মিনিটের জন্য মুখে লাগান। মুখ ধোওয়ার পর দেখবেন চেহারা ১৫... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')