home top banner

স্বাস্থ্য টিপ

দাঁতে ‘ডায়েট সোডা’র ভয়াবহ ক্ষতি
০১ জুন, ১৩
View in English

ডায়েট সোডা দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি করে যেমনটি করে ‘মেথামফেটামাইন’ কিংবা কোকেইন। জার্নাল জেনারেল ডেনটিসট্রি’তে প্রকাশিত গবেষনা ফলাফল থেকে এটি জানা যায়। ডঃ মোহামেদ ব্যাসাউনি তিন জনের উপর এই গবেষনাটি পরিচালনা করেন যাদের একজন সোডা পানকারী, একজন মেথামফেটামাইনে আসক্ত ছিলেন আর অন্যজন কোকেইন সেবন করতেন।

আপনি যদি একজন কোকপানকারীর দাঁত আর একজন মেথ’ গ্রহনকারীর দাঁত পাশাপাশি রেখে দেখেন, তাহলে দেখতে তাহলে পাবেন দাঁত ক্ষয়ের তীব্রতা, ক্ষতির মাত্রা কমবেশি প্রায় একই – ‘হেলথ ডে’কে বলেন ব্যাসাউনি, যিনি টেম্পল ইউনিভারসিটি’র কর্নবার্গ স্কুল অব ডেনটিসট্রি’র একজন অধ্যাপক। গবেষনায় তিনজনের একজন মহিলা, বয়স ৩০ এর কোঠায়, যিনি তিন থেকে পাঁচ বছর ধরে দিনে প্রায় দুই লিটারের অধিক ডায়েট সোডা পান করতেন। আর অন্য দুইজন যাদের একজনের বয়স ২৯ যিনি মেথামফেটামাইন ব্যবহার করতেন  আর অন্যজন, বয়স ৫১ যিনি কোকেইন সেবন করতেন। এই তিনজনের আর্থ-সামাজিক অবস্থা প্রায় একই ধরনের যারা শহর এলাকায় বাস করতেন এবং ফ্লোরাইড সম্মৃদ্ধ পানি ব্যবহার করতেন।

একাডেমি অব জেনারেল ডেনটিসট্রি’র প্রেস বিজ্ঞপ্তি মতে তিনজনের দাঁতেরই এনামেলের মারাত্মক ক্ষয় দেখা গেছে যার প্রধান কারন এসিড। আর এনামেলের ক্ষয় হলে দাঁত মারাত্মকভাবে নাজুক হয়ে পড়ে, ক্যাভিটিসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। বিজ্ঞপ্তিতে আরো জানা যায় ডায়েট সোডা, মেথামফেটামাইন, কোকেইন – সবগুলিতেই উচ্চমাত্রার এসিড থাকে।

২০১১ সালে হাফিংটন ব্লগ পোস্টে লিখেছিলেন নিউইয়র্ক সিটির কসমেটিক ডেনটিস্ট ডঃ থমাস পি কোনেলি যিনি মত দিয়েছিলেন ডায়েট সোডা যে দাঁতের ক্ষতি করে এটা নতুন নয়। প্রমানস্বরুপ তিনি বলেছিলেন ডায়েট সোডা দুইধরনের ক্ষতি করে। এক, এতে প্রচুর সুগার থাকে যা দাঁতের জন্য খুবই ক্ষতিকর। আর দুই, এর এসিডিক উপাদান যার পিএইচ মাত্রা প্রায় ০-১৪ পর্যন্ত। অথচ ব্যাটারী এসিড ১ মাত্রার, ট্যাপের পানির মাত্রা ৭ (যদিও এখানে উচ্চ মাত্রা মানে কম এসিডিক)।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 ways to safeguard against falls
Previous Health Tips: BRAIN DAMAGING HABITS~

আরও স্বাস্থ্য টিপ

জেনে নিন অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় !

বর্তমান বিশ্বে সাধারণ মানুষের মধ্যে অ্যাসিডিটির সমস্যা বেশ প্রকট। তবে অ্যাসিডিটি কোনো রোগ নয়, খাবারের অনিয়মের কারণেই মূলত মানবদেহে অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হলে খাবার হজমে সমস্যা হয়, পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়, ফলে পেটে ও বুকে জ্বালাপোড়া ও ব্যথা করে, বমি বমি ভাবসহ নানা রকমের সমস্যা... আরও দেখুন

২০ পাউন্ড ওজন কম করুন মাত্র ১ মাসে!

অনেকের কাছে অসম্ভব মনে হলেও ৩০ দিনে অর্থাৎ মাত্র ১ মাসে ২০ পাউন্ড পর্যন্ত ওজন কমানো কিন্তু সত্যিই সম্ভব। শুধুমাত্র আপনাকে নিজের জীবনে আনতে হবে সামান্য পরিবর্তন। সতর্কতার সাথে পালন করতে হবে ৩ টি নিয়ম- ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং বদঅভ্যাস বর্জন। ৩০ দিনে এই অসম্ভবকে সম্ভব করতে আজ আপনাদের জন্য... আরও দেখুন

সমস্যার নাম বুক জ্বালাপোড়া

বুক জ্বালাপোড়া করার প্রধান কারণ হলো পাকস্থলীর অম্ল খাদ্যনালি দিয়ে ওপরে উঠে আসতে থাকা৷ বুক জ্বালাপোড়া থেকে বাঁচতে অনেকেই অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধের ওপর নির্ভর করেন৷ কিন্তু দৈনন্দিন কিছু অভ্যাস পাল্টে এ সমস্যা থেকে উত্তরণ অনেকটাই সম্ভব৷ ১. রাতের খাবার অবশ্যই শোবার অন্তত দুই থেকে... আরও দেখুন

রোজায় চটপট ওজন কমাবে যেসব হালকা ব্যায়াম

সারা বছর ব্যায়াম করে রোজায় না করলে কি চলে? রোজায় সারাদিন না খাওয়া হলেও দিনের শেষে খাওয়া হয় পরিমানের চাইতে বেশি খাবার। অতিরিক্ত তেলযুক্ত এই খাবার গুলো খেয়ে আর একেবারেই ব্যায়াম ছেড়ে দিয়ে অনেকেই ওজন কমার বদলে উল্টো বাড়িয়ে ফেলেন। রোজায় ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলেও কোনো ভারী ব্যায়াম এই সময়ে করা উচিত... আরও দেখুন

টনসিলের উপসর্গ ও কারণ

মুখ গহ্বরের দুই পাশে টনসিল থাকে, আমরা যা খাই সেগুলোকে পিচ্ছিল করার জন্য তরল পদার্থ নিঃসরণ করে। এতে করে খুব সহজেই খাদ্যদ্রব্য খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে চলে যায়। নতুন নতুন ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে লড়াই করে যখন টনসিল হেরে যায় তখন নিজেই কাবু হয়ে ইনফেকটেড বা প্রদাহের সৃষ্টি হয়। কিছু ব্যাকটেরিয়া... আরও দেখুন

গরমে ঠাণ্ডা থাকার ১০ উপায়

আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানবদেহের তাপমাত্রাও বাড়তে থাকে। বর্তমানে আবহাওয়ায় এ তারতম্য পরিলক্ষিত হচ্ছে। চৈত্রের শেষ সমায়টাতে গরমের মাত্রা এমনিতেই একটু বেশি থাকে। তাই এ সময় কেউ যদি নিজের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখার কৌশল আয়ত্ত করতে পারেন তাহলেই সম্ভব অসুস্থতার হাত থেকে রেহাই... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')