home top banner

স্বাস্থ্য টিপ

পঞ্চাশোর্ধ বয়সে স্বাস্থ্য নিয়ন্ত্রণ
০৩ অক্টোবর, ১৩
View in English
Tagged In:  health control  

আপনি কি পঞ্চাশোর্ধ? আপনার স্বাস্থ্য কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি কমানোর ভাল সময় হচ্ছে মধ্যবয়স। এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুবিধা পেতে বিনিয়োগের আসল সময়। কিন্তু কীভাবে? প্রথমত আপনাকে জানতে হবে কী কী আপনি কন্ট্রোল করতে পারবেন না। এরপর আপনাকে ভাবতে হবে কোন কোন বিষয়ে বা দিকে বা অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব। এবং তা অবশ্যই ভালোর জন্য।

চলুন জেনে নেয়া যাক এই বয়সে আপনি কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন না...

নীচের বিষয়গুলো যদিও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তথাপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে এগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমনঃ

বয়স

বয়সকে তো আর ধরে রাখা যায় না! বয়স বাড়ার সাথে সাথে নিয়মতান্ত্রিকভাবে শরীরেরও কিছু কিছু পরিবর্তন হতে থাকে। এটা খুবই স্বাভাবিক এবং এটা অবশ্যম্ভাবী। যদিও আমাদের শরীরে কিছু সিসটেম আছে যা কোন ক্ষত কিংবা কোন অসঙ্গতি আপনা থেকেই মেরামত করতে সক্ষম। কখনো কখনো এগুলো ভেঙ্গে গেলে এবং সময়ের ধারাবাহিকতায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়ে গেলে, তখন আর মেরামত করা দূরহ হয়ে পড়ে।

ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস

যদি আপনার নিকট পূর্ব প্রজন্মে কারো স্বাস্থ্য সমস্যা যেমন হৃদরোগ, ক্যানসার ইত্যাদির ইতিহাস থাকে, তাহলে আপনিও ঐ সব রোগের ঝুঁকির মধ্যে থাকবেন। কারন জিনগত কিছু বৈশিষ্ট্য বা জিনগত একটা লিংক থেকে যায়। কিন্তু লাইফ স্টাইলে তো আর লিংক থাকে না। কাজেই লাইফ স্টাইল চেঞ্জ করে অনেক ক্ষেত্রেই ঐ সব প্রতিরোধ করা সম্ভব।

যে সব বিষয় বা ফ্যাক্টর নিয়ন্ত্রণ করা সম্ভব

হ্যাঁ, এ সব ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করা গেলে আপনার স্বাস্থ্যের একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধন করা সম্ভব। আর এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনি জীবনকে হয়তো অজেয় করতে পারবেন না, তবে স্বাস্থ্যকে জয় করতে পারবেন নিশ্চিত। যেমনঃ

ধুমপান করবেন, কি করবেন না?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারনে প্রায় ৬০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। যার প্রায় ৮০ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ঘটে। যদি আপনি তাদেরই একজন হতে না চান, তবে আজই ধুমপানকে বিদায় করুন। এক্ষেত্রেই আপনার ইচ্ছাই যথেষ্ট। এই একটা অভ্যাসের পরিবর্তনই আপনার স্বাস্থ্যের আমূল উন্নতি ঘটাতে পারে।

কী খাবেন আর কী খাবেন না?

খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং স্বাস্থ্যসম্মত ও সুষম খাবারের দিকে আপনার ঝোঁক, আপনাকে বহু মারাত্মক জীবন সংহারী রোগ থেকে মুক্তি দিতে পারে। যার মধ্যে আছে হৃদরোগ, ডায়াবেটিস, কিছু কিছু কমন ক্যানসার ইত্যাদি। সুতরাং আজই নির্ধারন করুন, প্রয়োজনে তালিকা তৈরী করুন কী কী খাবেন আর কী কী খাবেন না।

কতটুকু পরিশ্রম করবেন বা কর্মচঞ্চল থাকবেন?

কথায় বলে, পরিশ্রমি হউন, বেশিদিন বাঁচুন। তবে বেশিদিন বাঁচবেন কি-না, তার চেয়ে বড় কথা, ভালভাবে বাঁচুন। শারীরিক পরিশ্রম কী কী উপকার করে – এ বিষয়ে হাজারো রকমের গবেষণা হয়েছে এবং হচ্ছে। যেমন শারীরিক পরিশ্রমের ফলে মেজাজ-মর্জির উন্নতি, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমানোসহ অসংখ্য উপকারের কথা বলা হয়েছে। অতএব, আজই শুরু করুন...


হেলথ বীট অবলম্বনে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আমড়ার এত গুণ!
Previous Health Tips: বার্ধক্য রোধে

আরও স্বাস্থ্য টিপ

ত্বক ও চুলের সুরক্ষায় বাদাম

ভিটামিন ই এবং আমিষ সমৃদ্ধ বাদাম চুল, ত্বক ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কার্যকরী। ভারতীয় পুষ্টিবিদ সুমন আগারওয়াল বাদামের বিভিন্ন উপকারী দিক নিয়ে কথা বলেন। চুল সুরক্ষায় বাদাম ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বাদাম বিভিন্ন প্রসাধন সামগ্রী ও ক্রীম তৈরিতে ব্যবহার হয়। ম্যাগনেসিয়াম মূলত চুল পড়া রোধে... আরও দেখুন

পুরুষদের স্তন ক্যান্সার

স্তন ক্যান্সার কেবল মেয়েদের রোগ নয়। পুরুষদেরও হতে পারে এ রোগে। তবে পুরুষদের স্তন ক্যান্সারের প্রবণতা কম থাকলেও বর্তমানে এর প্রকোপ দিন দিন বাড়ছে। কিন্তু পুরুষদের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতার অভাবে এ ক্যান্সার প্রাণঘাতী হয়ে উঠছে। পুরুষদের বুকের দেওয়ালে স্তন বৃন্তের ঠিক নিচে অল্প পরিমাণ... আরও দেখুন

Enjoying growing old

Enjoying growing oldThe other day I was watching a movie named, ‘Still Mine’ (True Story), and at the end I was so moved that I must recommend readers ‘aged above 45’ to watch the movie when they are free. These days some people say that life begins at 57 (usual... আরও দেখুন

ত্বকের জন্য টোনিং

গত বছর কেনা আপনার সুন্দর ফুলেল ছাতাটার রং খেয়াল করে দেখেছেন কখনো? খানিকটা বিবর্ণ, তাই না? এবার তবে আয়নায় নিজের চেহারাটাও একবার দেখে নিন। রোদে পুড়ে ঘামে ভিজে ওই শখের ছাতার মতোই হয়ে যাচ্ছে না তো আপনার চেহারা! আপনার বেহাল ত্বকের উজ্জ্বলতার জন্য চাই ত্বকের টোনিং। হারমনি স্পার আয়ুর্বেদ ও... আরও দেখুন

অতীত সম্পর্ক ভুলবেন কীভাবে

একটি সম্পর্ক শেষ হয় হাজারো অশ্রুবিন্দুর বিসর্জনে একটি সম্পর্ক শেষ হয় হাজারো অশ্রুবিন্দুর বিসর্জনে। এ আঘাত কোনো কিছুর সঙ্গেই তুলনীয় না। পরে সম্পর্ক হলেও আগের সম্পর্কের মতো মনে হয় না। এক সপ্তাহ বা এক মাস পর যদি তার সঙ্গে দেখা হয়—তাহলে আমাদের বুকের মধ্যে এক ধরনের বেদনা, হিংসা,... আরও দেখুন

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি ২ ভাবে ব্যবহার করা যায়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড ভারজিন তেল হিসেবে থাকে সেটি খাবার তেল হিসেবে ব্যবহৃত হয়। আমাদের দেশে সাধারণত বাহ্যিক ভাবে ব্যবহৃত হয় নারিকেল তেল মানে যেটি রিফাইন্ড হয়ে আসে। চলুন আজকে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')