home top banner

Health Tip

পঞ্চাশোর্ধ বয়সে স্বাস্থ্য নিয়ন্ত্রণ
03 October,13
View in English
Tagged In:  health control  

আপনি কি পঞ্চাশোর্ধ? আপনার স্বাস্থ্য কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি কমানোর ভাল সময় হচ্ছে মধ্যবয়স। এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুবিধা পেতে বিনিয়োগের আসল সময়। কিন্তু কীভাবে? প্রথমত আপনাকে জানতে হবে কী কী আপনি কন্ট্রোল করতে পারবেন না। এরপর আপনাকে ভাবতে হবে কোন কোন বিষয়ে বা দিকে বা অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব। এবং তা অবশ্যই ভালোর জন্য।

চলুন জেনে নেয়া যাক এই বয়সে আপনি কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন না...

নীচের বিষয়গুলো যদিও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তথাপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে এগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমনঃ

বয়স

বয়সকে তো আর ধরে রাখা যায় না! বয়স বাড়ার সাথে সাথে নিয়মতান্ত্রিকভাবে শরীরেরও কিছু কিছু পরিবর্তন হতে থাকে। এটা খুবই স্বাভাবিক এবং এটা অবশ্যম্ভাবী। যদিও আমাদের শরীরে কিছু সিসটেম আছে যা কোন ক্ষত কিংবা কোন অসঙ্গতি আপনা থেকেই মেরামত করতে সক্ষম। কখনো কখনো এগুলো ভেঙ্গে গেলে এবং সময়ের ধারাবাহিকতায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়ে গেলে, তখন আর মেরামত করা দূরহ হয়ে পড়ে।

ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস

যদি আপনার নিকট পূর্ব প্রজন্মে কারো স্বাস্থ্য সমস্যা যেমন হৃদরোগ, ক্যানসার ইত্যাদির ইতিহাস থাকে, তাহলে আপনিও ঐ সব রোগের ঝুঁকির মধ্যে থাকবেন। কারন জিনগত কিছু বৈশিষ্ট্য বা জিনগত একটা লিংক থেকে যায়। কিন্তু লাইফ স্টাইলে তো আর লিংক থাকে না। কাজেই লাইফ স্টাইল চেঞ্জ করে অনেক ক্ষেত্রেই ঐ সব প্রতিরোধ করা সম্ভব।

যে সব বিষয় বা ফ্যাক্টর নিয়ন্ত্রণ করা সম্ভব

হ্যাঁ, এ সব ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করা গেলে আপনার স্বাস্থ্যের একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধন করা সম্ভব। আর এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনি জীবনকে হয়তো অজেয় করতে পারবেন না, তবে স্বাস্থ্যকে জয় করতে পারবেন নিশ্চিত। যেমনঃ

ধুমপান করবেন, কি করবেন না?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারনে প্রায় ৬০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। যার প্রায় ৮০ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ঘটে। যদি আপনি তাদেরই একজন হতে না চান, তবে আজই ধুমপানকে বিদায় করুন। এক্ষেত্রেই আপনার ইচ্ছাই যথেষ্ট। এই একটা অভ্যাসের পরিবর্তনই আপনার স্বাস্থ্যের আমূল উন্নতি ঘটাতে পারে।

কী খাবেন আর কী খাবেন না?

খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং স্বাস্থ্যসম্মত ও সুষম খাবারের দিকে আপনার ঝোঁক, আপনাকে বহু মারাত্মক জীবন সংহারী রোগ থেকে মুক্তি দিতে পারে। যার মধ্যে আছে হৃদরোগ, ডায়াবেটিস, কিছু কিছু কমন ক্যানসার ইত্যাদি। সুতরাং আজই নির্ধারন করুন, প্রয়োজনে তালিকা তৈরী করুন কী কী খাবেন আর কী কী খাবেন না।

কতটুকু পরিশ্রম করবেন বা কর্মচঞ্চল থাকবেন?

কথায় বলে, পরিশ্রমি হউন, বেশিদিন বাঁচুন। তবে বেশিদিন বাঁচবেন কি-না, তার চেয়ে বড় কথা, ভালভাবে বাঁচুন। শারীরিক পরিশ্রম কী কী উপকার করে – এ বিষয়ে হাজারো রকমের গবেষণা হয়েছে এবং হচ্ছে। যেমন শারীরিক পরিশ্রমের ফলে মেজাজ-মর্জির উন্নতি, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমানোসহ অসংখ্য উপকারের কথা বলা হয়েছে। অতএব, আজই শুরু করুন...


হেলথ বীট অবলম্বনে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আমড়ার এত গুণ!
Previous Health Tips: বার্ধক্য রোধে

More in Health Tip

আপনার স্ত্রী যেন আবারও আপনার প্রেমে পরে তার ২০ টি উপায়

যদি আপনার বিবাহিত জীবনকে আর একটু মধুময় করে তুলবেন মনে করেন, তবে নীচের আইডিয়া গুলি অনুসরণ করার চেষ্টা করে দেখতে পারেন যাতে হয়ত আপনার স্ত্রী আবারও আপনার প্রেমে পরে যেতে পারেন।   আপনাকে অবশ্যই সঠিক কিছু করতে হবে। আসলে, আপনার স্বপ্নের রমণী আপনাকে বিবাহ করেছেন, তাই নয় কি? এখন সে আপনার... See details

চুল ধোয়ার সাতকাহন

চুলের যত্নে আমরা সবসময়ই সচেতন। কিন্তু সেটা শ্যাম্পু, কন্ডিশনার প্রভৃতির ব্যবহার পর্যন্তই। অথচ চুলে এসবের ব্যবহারটা কেমন হবে বা চুল ধোয়ার নিয়ম কোনটাই মেনে চলি না আমরা। আর সেজন্যই চুলের বারটা বেজে যায়। সেকারণে চুল ধোয়ার কিছু সাতটি নিয়ম নিয়েই আজকের আয়োজন। ♦ আমরা প্রতিদিন চুল ধুই। কিন্তু সেটা... See details

What is Social Phobia (Social Anxiety Disorder)

Social phobia is a strong fear of being judged by others and of being embarrassed. This fear can be so strong that it gets in the way of going to work or school or doing other everyday things. Everyone has felt anxious or embarrassed at one time or another. For example, meeting new people or... See details

খুসকিকে ‘না’ বলার উপায় :

❥ শ্যাম্পু করার পূর্বে ভেজা চুলে লবণ ঘষে নিন। ❥ রাতে শোওয়ার আগে লেবুর ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগিয়ে শ্যাম্পু করুন। ❥ টক দইয়ের সঙ্গে লেবুর রস ও নিম পাতার রস মিশিয়ে মাথায় লাগান এবং আধ ঘন্টা পর শ্যাম্পু করুন। ❥ সারারাত পানিতে মেথি ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘন্টা পর শিকাকাই... See details

কোরবানির স্বাস্থ্য চিন্তা

কোরবানি মানেই রেড মিট বা লাল গোশতের সম্ভার। গরু, খাসি, ভেড়া, মহিষ, উট কিংবা দুম্বার গোশতকে বলা হয় লাল গোশত। এসব লাল গোশতে থাকে প্রচুর খারাপ জাতের চর্বি। এই খারাপ জাতের চর্বিকে বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে লো ডেনসিটি লাইপো প্রোটিন, সংক্ষেপে এলডিএল। এলডিএল হচ্ছে হৃৎপিণ্ডের অন্যতম শত্রু।... See details

ক্যান্সারের সতর্ক লক্ষণ

১. পায়খানা-প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন। ২. কোনো ক্ষত না শুকানোর প্রবণতা। ৩. অস্বাভাবিক রক্তক্ষরণ। ৪. স্তনে কোনো শক্ত দলা অথবা শরীরের অন্য কোনো জায়গায় শক্ত পিণ্ড থাকা। ৫. পেটের অজীর্ণতা কিংবা ঢোঁক গিলতে অসুবিধা। ৬. আঁচিল বা তিলের অস্বাভাবিক কোনো পরিবর্তন। ৭. বিরক্তিকর অবিরত কাশি কিংবা... See details

healthprior21 (one stop 'Portal Hospital')