home top banner

Health Tip

পঞ্চাশোর্ধ বয়সে স্বাস্থ্য নিয়ন্ত্রণ
03 October,13
View in English
Tagged In:  health control  

আপনি কি পঞ্চাশোর্ধ? আপনার স্বাস্থ্য কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকি কমানোর ভাল সময় হচ্ছে মধ্যবয়স। এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুবিধা পেতে বিনিয়োগের আসল সময়। কিন্তু কীভাবে? প্রথমত আপনাকে জানতে হবে কী কী আপনি কন্ট্রোল করতে পারবেন না। এরপর আপনাকে ভাবতে হবে কোন কোন বিষয়ে বা দিকে বা অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব। এবং তা অবশ্যই ভালোর জন্য।

চলুন জেনে নেয়া যাক এই বয়সে আপনি কী কী নিয়ন্ত্রণ করতে পারবেন না...

নীচের বিষয়গুলো যদিও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তথাপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে এগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমনঃ

বয়স

বয়সকে তো আর ধরে রাখা যায় না! বয়স বাড়ার সাথে সাথে নিয়মতান্ত্রিকভাবে শরীরেরও কিছু কিছু পরিবর্তন হতে থাকে। এটা খুবই স্বাভাবিক এবং এটা অবশ্যম্ভাবী। যদিও আমাদের শরীরে কিছু সিসটেম আছে যা কোন ক্ষত কিংবা কোন অসঙ্গতি আপনা থেকেই মেরামত করতে সক্ষম। কখনো কখনো এগুলো ভেঙ্গে গেলে এবং সময়ের ধারাবাহিকতায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়ে গেলে, তখন আর মেরামত করা দূরহ হয়ে পড়ে।

ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস

যদি আপনার নিকট পূর্ব প্রজন্মে কারো স্বাস্থ্য সমস্যা যেমন হৃদরোগ, ক্যানসার ইত্যাদির ইতিহাস থাকে, তাহলে আপনিও ঐ সব রোগের ঝুঁকির মধ্যে থাকবেন। কারন জিনগত কিছু বৈশিষ্ট্য বা জিনগত একটা লিংক থেকে যায়। কিন্তু লাইফ স্টাইলে তো আর লিংক থাকে না। কাজেই লাইফ স্টাইল চেঞ্জ করে অনেক ক্ষেত্রেই ঐ সব প্রতিরোধ করা সম্ভব।

যে সব বিষয় বা ফ্যাক্টর নিয়ন্ত্রণ করা সম্ভব

হ্যাঁ, এ সব ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করা গেলে আপনার স্বাস্থ্যের একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধন করা সম্ভব। আর এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আপনি জীবনকে হয়তো অজেয় করতে পারবেন না, তবে স্বাস্থ্যকে জয় করতে পারবেন নিশ্চিত। যেমনঃ

ধুমপান করবেন, কি করবেন না?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারনে প্রায় ৬০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। যার প্রায় ৮০ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে ঘটে। যদি আপনি তাদেরই একজন হতে না চান, তবে আজই ধুমপানকে বিদায় করুন। এক্ষেত্রেই আপনার ইচ্ছাই যথেষ্ট। এই একটা অভ্যাসের পরিবর্তনই আপনার স্বাস্থ্যের আমূল উন্নতি ঘটাতে পারে।

কী খাবেন আর কী খাবেন না?

খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং স্বাস্থ্যসম্মত ও সুষম খাবারের দিকে আপনার ঝোঁক, আপনাকে বহু মারাত্মক জীবন সংহারী রোগ থেকে মুক্তি দিতে পারে। যার মধ্যে আছে হৃদরোগ, ডায়াবেটিস, কিছু কিছু কমন ক্যানসার ইত্যাদি। সুতরাং আজই নির্ধারন করুন, প্রয়োজনে তালিকা তৈরী করুন কী কী খাবেন আর কী কী খাবেন না।

কতটুকু পরিশ্রম করবেন বা কর্মচঞ্চল থাকবেন?

কথায় বলে, পরিশ্রমি হউন, বেশিদিন বাঁচুন। তবে বেশিদিন বাঁচবেন কি-না, তার চেয়ে বড় কথা, ভালভাবে বাঁচুন। শারীরিক পরিশ্রম কী কী উপকার করে – এ বিষয়ে হাজারো রকমের গবেষণা হয়েছে এবং হচ্ছে। যেমন শারীরিক পরিশ্রমের ফলে মেজাজ-মর্জির উন্নতি, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমানোসহ অসংখ্য উপকারের কথা বলা হয়েছে। অতএব, আজই শুরু করুন...


হেলথ বীট অবলম্বনে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আমড়ার এত গুণ!
Previous Health Tips: বার্ধক্য রোধে

More in Health Tip

হাঁটুন নিয়মিত, সুস্থভাবে বাঁচুন দীর্ঘদিন

নিয়মিত হাঁটাহাটি মন ও আত্মার দিগন্তকে প্রশস্ত করে তোলে। নিয়মিত হাঁটাহাটি মানসিকভাবে শক্তিশালী, সচেতন ও চাঙ্গা করে তোলে। এতে শরীরের কর্মগতি অনেক গুণ বেড়ে যায়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য হাঁটাহাটির বিকল্প নেই। নিয়মিত হাঁটাহাটির উপকারিতা সম্পর্কে সচেতন করতে এবং এই অভ্যাসে জনগণকে সম্পৃক্ত করতে... See details

দীর্ঘ দাম্পত্যের গোপন রহস্য

ভালো লাগা থেকে ভালোবাসার টানে কিংবা পরিবারের আয়োজনেই বিয়ের বন্ধনে জড়ায় নারী-পুরুষ। দাম্পত্য সুন্দর কাটুক, সব বিবাহিতই সেটা চান। কিন্তু ছোট ছোট বিষয় নিয়েই হয়তো সম্পর্কটা তিক্ত হতে শুরু করে, আর যার ইতি টানা হয় বিচ্ছেদে। অথচ একটু চাইলেই কিংবা সামান্য সচেতন হলেই এ দাম্পত্যকে চমৎকারভাবে দীর্ঘস্থায়ী... See details

গর্ভকালীন ডায়াবেটিস কি সন্তান প্রসবের পর ভালো হয়ে যায়?

গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত ২৪ সপ্তাহের পর হয়ে থাকে। এর আগেই যাঁদেররক্তে শর্করা বেড়ে যায়, তাঁরা সম্ভবত গর্ভধারণের আগে থেকেই ডায়াবেটিসেভুগছিলেন, যা তাঁরা টের পাননি। এই নারীদের সন্তান প্রসবের পরও ডায়াবেটিসথেকে যাওয়ার আশঙ্কা বেশি। তবে আগে ছিল না, কিন্তু গর্ভকালেই ডায়াবেটিসহয়েছে এমন নারীদের... See details

How to Prevent and Remove Pimples/Acne – 21 Effective Methods Part - 3

Natural Remedies: How to Removing Pimples Besides some commonly prescribed over-the-counter pimple treatments, such as products containing salicylic acid, benzyol peroxide, sulfur, and antibacterial agents such as Triclosan; topical antibiotics such as clindamycin, erythromycin, topical... See details

সঠিক নিয়মে দাঁত ব্রাশের ৯ পরামর্শ

আমাদের দিন শুরু ও শেষ হয় দাঁত ব্রাশ করা দিয়ে। অথচ অনেকেই হয়তো জানেন না দাঁত ব্রাশ করার সঠিক নিয়মকানুন; বিশেষ করে আপনি নিজেই যদি না জেনে থাকেন, তবে বাড়ির শিশুটিকে শেখাতেও পারবেন না। আর সঠিক নিয়মে ব্রাশ না করলে লেগে থাকবে দাঁত ও মুখের নানা সমস্যা। তাই জেনে নিন কীভাবে দাঁত ব্রাশ করা... See details

জয়েন্টে আঘাত পেলে কী করবেন

পেশাদার বা শৌখিন খেলোয়াড়দের মাঝে এ সমস্যা বেশি দেখা যায়। সিঁড়ি দিয়ে নামার সময় বা সামনে ঝুঁকে কাজ করার সময়ও জয়েন্ট আঘাত প্রাপ্ত হতে পারে। গোড়ালি, হাঁটু, কটি, কাঁধ, কনুই, মেরুদণ্ড ও আঙুলের জয়েন্টে আঘাত বেশি লাগে। উপসর্গ : * প্রথমে তীব্র ব্যথা অনুভূত হয়, পরে সেই ব্যথা কমে আসে। * জোড়া নড়াচড়া... See details

healthprior21 (one stop 'Portal Hospital')