home top banner

Health Tip

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে পর্ব – ২
28 September,13
View in English
Tagged In:  dental care  care of teeth  

২। ঠোঁট, জিহবা কিংবা চিবুকে রিং পড়া
মহিলাদের কান, নাক ফোঁড়ানো এবং অলংকার পড়া বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির হাজার হাজার বছরের ঐতিহ্য। তবে ইদানিংকালে অল্প বয়সিদের মাঝে কান, নাক ছাড়াও ঠোঁট, জিহবা কিংবা চিবুক ছিদ্র করে অলংকার পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। যা স্বাস্থ্য বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলেছে। তাদের মতে এতে সৌন্দর্য্য বর্ধনের পরিবর্তে সৌন্দর্য্যহানী ঘটতে পারে। দেখা দিতে পারে বিভিন্ন জটিলতা যেমন ঠোঁট বা জিহবার কিংবা এর আশেপাশের টিস্যুর ইনফেকশন, রক্তপাত, ফুলে যাওয়া ইত্যাদি। কানাডিয়ান ডেন্টাল এ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে ঠোঁট, জিহবা, চিবুকে ইত্যাদি অঞ্চলে অলংকার পড়ার ফলে এসব অঞ্চল সংলগ্ন দাঁত, মিউকোসা (ঠোঁট, জিহবা, চিবুক এর ভিতরের অংশ, স্বাদ গ্রন্থি) ইত্যাদি দীর্ঘমেয়াদী ইনজুরির শিকার হতে পারে, দাঁতে ফ্র্যাকচার হতে পারে, মাঁড়ির ক্ষয় শুরু হতে পারে – শেষ পর্যন্ত দাঁতই হারাতে হতে পারে। যারা একান্তই পড়তে ইচ্ছুক তাদের অবশ্যই কিছু অভ্যাস পাল্টাতে হবে যেমন রিং বা অলংকার কামড়ানো, ভারী অলংকার পড়া, নিয়মিত পরিস্কার না করা ইত্যাদি। প্রয়োজনে একজন দক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

৩। খেলাধুলার সময় ‘মাউথ গার্ড না পড়া
এথলেটিক, বক্সিং, হকি, ফুটবলসহ বেশ কিছু খেলায় আমরা দেখি পেশাদার খেলোয়াড়েরা মাউথ গার্ড পড়ে নেন। কিন্তু বিভিন্ন বয়সের অপেশাদার, সৌখিন খেলোয়াড়দেরও উচিত যথাযথ মাউথ গার্ড ব্যবহার করা। বিশেষজ্ঞরা বলেন, যে কোন খেলা, যাতে মুখে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে অবশ্যই মাউথ গার্ড পড়ে নেয়া উচিত। বাজারে বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের মাউথ গার্ড পাওয়া যায়।

৪। বরফের টুকরা চিবানো
কচকচ করে বরফ কিংবা আইসক্রিমের টুকরা চিবানো বেশ মজার হতে পারে, তবে এতে আপনার দাঁতের এনামেল এর মারাত্মক ক্ষতি হতে পারে, দাঁতের অগ্রভাগ ভেঙ্গে যেতে পারে। আর আপনার দাঁতে যদি আগে থেকে কোন ‘ফিলিং’ করিয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম অভ্যাসটি কিন্তু আরো ঝুকিপূর্ন হতে পারে। ফিলিং করা দাঁতটা হয়তো ভেঙ্গেই যেতে পারে।        

(শেষ পর্বে পড়ুন লজেন্স চোষা, দাঁত বেলচিং করা এবং এসিডিক খাবারের পরপর ব্রাশ করা)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভালো
Previous Health Tips: নখে সাদা ফোটা দাগগুলি কি?

More in Health Tip

দুঃসময় পাড়ি দিতে

দুঃসময় যাচ্ছে? জীবনে যখন দুঃসময় আসে তখন সবকিছুই যেন কঠিন দুর্বিষহ হয়ে ওঠে। কঠিন এ সময়ে ইতিবাচক থাকা চাই। দুঃসময়ে ইতিবাচক থাকতে যে পরামর্শগুলো কাজে লাগতে পারে তা নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চাই ইতিবাচক মানুষের সাহচর্য দুঃসময়ে আপনার পাশে ইতিবাচক মানুষ থাকা প্রয়োজন।... See details

কিডনি রোগ শনাক্ত আর প্রতিরোধ

কিডনি যখন নিজস্ব কোনো রোগে আক্রান্ত হয়, অথবা অন্য কোনো রোগে কিডনি আক্রান্ত হয়, যার ফলে কিডনির কার্যকারিতা তিন মাস বা ততধিক সময় পর্যন্ত লোপ পেয়ে থাকে, তখন তাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা হয়। তবে বিশেষ ক্ষেত্রে যদি কিডনি রোগ ছাড়াও কিডনির কার্যকারিতা লোপ পায়, তাহলেও তাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা... See details

জরায়ুমুখের ক্যানসার

খুব ধীরে ধীরে সৃষ্টি হওয়া এক রোগ। এক যুগের বেশি সময় ধরে জরায়ুমুখের স্বাভাবিক কোষ পরিবর্তিত হতে থাকে। একসময় তা ক্যানসারে রূপ নেয়। ক্যানসার কোষ দ্রুত বাড়তে থাকে, পিণ্ডের আকার বেড়ে যায়, জরায়ুমুখে ক্ষত সৃষ্টি করে। এতে রক্তক্ষরণ হয়, বিভিন্ন ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে।... See details

আসক্তি কি? কি কারণে আসক্তি হয়?

আসক্তি সম্পর্কে যা নতুন করে বলা হয়ে থাকে তা মস্তিস্কের reward center সমুহে পরিলক্ষিত বিভিন্ন কার্যক্রমের থেকে ভিন্ন কিছু নয়। কার্যক্রম, রীতিনীতি বা বস্তুর স্বাদের প্রতি আসক্তি প্রায় একই রকম ক্রিয়া দেখিয়ে থাকে। আচরণের আসক্তির সম্পর্কে না বলে ব্যাক্তির আসক্তির সম্পর্কে কথা বলার বেশী প্রবণতা দেখা... See details

গরমে চুল সুস্থ রাখতে যা করবেন

বইছে গ্রীষ্মের বৈরি হাওয়া। বাইরে বের হলে রেহাই নেই রোদের প্রখরতা থেকে। আর সূর্যের উত্তাপটা যেন ছড়ায় একেবারে শিরোদেশকে উদ্দেশ করেই। ঘেমে-নেয়ে চুলের চিটচিটে অবস্থা। এ থেকে মাথায় খুশকি, চুল নিষ্প্রাণ হয়ে যাওয়া, চুল পড়ার মতো সমস্যার সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এ সমস্যার সমাধান কী? উত্তর জানতে... See details

খুশকি রোধে লেবু:

• লেবুর রস খুশকি রোধে বেশ উপকারী। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথায় তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলে পরদিন শ্যাম্পু করুন।সপ্তাহে দুই বার করুন। খুশকি দূর হবেই। • শ্যাম্পু করার পর এক মগ পানিতে একটি লেবুর রস মিশিয়ে চুল... See details

healthprior21 (one stop 'Portal Hospital')