home top banner

Health Tip

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে পর্ব – ২
28 September,13
View in English
Tagged In:  dental care  care of teeth  

২। ঠোঁট, জিহবা কিংবা চিবুকে রিং পড়া
মহিলাদের কান, নাক ফোঁড়ানো এবং অলংকার পড়া বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির হাজার হাজার বছরের ঐতিহ্য। তবে ইদানিংকালে অল্প বয়সিদের মাঝে কান, নাক ছাড়াও ঠোঁট, জিহবা কিংবা চিবুক ছিদ্র করে অলংকার পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। যা স্বাস্থ্য বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলেছে। তাদের মতে এতে সৌন্দর্য্য বর্ধনের পরিবর্তে সৌন্দর্য্যহানী ঘটতে পারে। দেখা দিতে পারে বিভিন্ন জটিলতা যেমন ঠোঁট বা জিহবার কিংবা এর আশেপাশের টিস্যুর ইনফেকশন, রক্তপাত, ফুলে যাওয়া ইত্যাদি। কানাডিয়ান ডেন্টাল এ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে ঠোঁট, জিহবা, চিবুকে ইত্যাদি অঞ্চলে অলংকার পড়ার ফলে এসব অঞ্চল সংলগ্ন দাঁত, মিউকোসা (ঠোঁট, জিহবা, চিবুক এর ভিতরের অংশ, স্বাদ গ্রন্থি) ইত্যাদি দীর্ঘমেয়াদী ইনজুরির শিকার হতে পারে, দাঁতে ফ্র্যাকচার হতে পারে, মাঁড়ির ক্ষয় শুরু হতে পারে – শেষ পর্যন্ত দাঁতই হারাতে হতে পারে। যারা একান্তই পড়তে ইচ্ছুক তাদের অবশ্যই কিছু অভ্যাস পাল্টাতে হবে যেমন রিং বা অলংকার কামড়ানো, ভারী অলংকার পড়া, নিয়মিত পরিস্কার না করা ইত্যাদি। প্রয়োজনে একজন দক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

৩। খেলাধুলার সময় ‘মাউথ গার্ড না পড়া
এথলেটিক, বক্সিং, হকি, ফুটবলসহ বেশ কিছু খেলায় আমরা দেখি পেশাদার খেলোয়াড়েরা মাউথ গার্ড পড়ে নেন। কিন্তু বিভিন্ন বয়সের অপেশাদার, সৌখিন খেলোয়াড়দেরও উচিত যথাযথ মাউথ গার্ড ব্যবহার করা। বিশেষজ্ঞরা বলেন, যে কোন খেলা, যাতে মুখে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে অবশ্যই মাউথ গার্ড পড়ে নেয়া উচিত। বাজারে বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের মাউথ গার্ড পাওয়া যায়।

৪। বরফের টুকরা চিবানো
কচকচ করে বরফ কিংবা আইসক্রিমের টুকরা চিবানো বেশ মজার হতে পারে, তবে এতে আপনার দাঁতের এনামেল এর মারাত্মক ক্ষতি হতে পারে, দাঁতের অগ্রভাগ ভেঙ্গে যেতে পারে। আর আপনার দাঁতে যদি আগে থেকে কোন ‘ফিলিং’ করিয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম অভ্যাসটি কিন্তু আরো ঝুকিপূর্ন হতে পারে। ফিলিং করা দাঁতটা হয়তো ভেঙ্গেই যেতে পারে।        

(শেষ পর্বে পড়ুন লজেন্স চোষা, দাঁত বেলচিং করা এবং এসিডিক খাবারের পরপর ব্রাশ করা)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভালো
Previous Health Tips: নখে সাদা ফোটা দাগগুলি কি?

More in Health Tip

Getting Pregnant Part - 7

Sex during pregnancy If you want to get pregnant, you have sex. No surprises there. But what about sex while you're pregnant? The answers aren't always as obvious. Here's what you need to know about sex during pregnancy. Is it OK to have sex during pregnancy? As long as your pregnancy... See details

10 Mysterious Pains You shouldn’t Ignore Part - 9

Pelvic Pain during Intercourse If you're a woman, you've no doubt seen the warning found on any box of tampons: leave a tampon in place too long, and complications may arise, including pelvic inflammatory disease (PID). One common symptom of PID is pain or discomfort in the pelvic... See details

বিয়ের আগে দাঁতের যত্ন

মুখাবয়বযত সুন্দরই হোক না কেন, হাসতে বা কথা বলতে গিয়ে যদি দেখা যায় বর-কনের ভাঙা দাঁত, ফাঁকা দাঁত, মুখে দুর্গন্ধ, কালো দাগ যুক্ত দাঁত তাহলে উভয়ের পছন্দের মাঝে ভাটা পড়তেই পারে। তাই বিয়ের আগে বর-কনের শারীরিক সুস্থতার পাশাপাশি মুখের স্বাস্থ্যও নিশ্চিত করতে হবে। বরের ক্ষেত্রে যে সমস্যা হতে পারে- *... See details

দাম্পত্য সম্পর্ক ফাটলের ৭ লক্ষণ

আপনার সুখী দাম্পত্য-জীবনে সমস্যা আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে কিনা সেটা কিভাবে বুঝবেন? কিংবা কখন বুঝবেন কোন একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় উপস্থিত? যে লক্ষণগুলো দাম্পত্য সম্পর্ক ফাটলের নির্দেশ দেয় সেগুলো হচ্ছে: ১) দুজনেই খুঁড়ে খুঁড়ে দুজনের অতীত বের করে আনা। কটুক্তি, অশোভন আচরণ, অশালীন... See details

কোন খাবার কখন

সকাল-বিকেল ফল খাচ্ছেন? ঘুম থেকে উঠেই গ্রিন-টি? ভাবছেন তো পারফেক্ট ডায়েটিং করছেন৷ কিন্তু সত্যিই কি তাই? স্বাস্থ্যকর খাবার খাওয়ারও নিদির্ষ্ট সময় আছে৷ না হলে কিন্তু নিট ফল শূন্য৷ কেক-পেস্ট্রি একেবারে ছেড়ে দিতে পারলেই ভালো হয়৷ অগত্যা না পারলে সকালে ঘুম থেকে উঠেই একটা কেক বা পেস্ট্রি খেতে পারেন৷... See details

Nutrients for Healthy Skin

What are the best foods for your skin and the best ways to get the vitamins and other nutrients your skin needs? By Jen Uscher Reviewed by Laura J. Martin, MD You know that you need to nourish your skin to keep it as healthy as possible. But are you getting enough of the right... See details

healthprior21 (one stop 'Portal Hospital')