home top banner

স্বাস্থ্য টিপ

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে পর্ব – ২
২৮ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  dental care  care of teeth  

২। ঠোঁট, জিহবা কিংবা চিবুকে রিং পড়া
মহিলাদের কান, নাক ফোঁড়ানো এবং অলংকার পড়া বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির হাজার হাজার বছরের ঐতিহ্য। তবে ইদানিংকালে অল্প বয়সিদের মাঝে কান, নাক ছাড়াও ঠোঁট, জিহবা কিংবা চিবুক ছিদ্র করে অলংকার পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। যা স্বাস্থ্য বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলেছে। তাদের মতে এতে সৌন্দর্য্য বর্ধনের পরিবর্তে সৌন্দর্য্যহানী ঘটতে পারে। দেখা দিতে পারে বিভিন্ন জটিলতা যেমন ঠোঁট বা জিহবার কিংবা এর আশেপাশের টিস্যুর ইনফেকশন, রক্তপাত, ফুলে যাওয়া ইত্যাদি। কানাডিয়ান ডেন্টাল এ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে ঠোঁট, জিহবা, চিবুকে ইত্যাদি অঞ্চলে অলংকার পড়ার ফলে এসব অঞ্চল সংলগ্ন দাঁত, মিউকোসা (ঠোঁট, জিহবা, চিবুক এর ভিতরের অংশ, স্বাদ গ্রন্থি) ইত্যাদি দীর্ঘমেয়াদী ইনজুরির শিকার হতে পারে, দাঁতে ফ্র্যাকচার হতে পারে, মাঁড়ির ক্ষয় শুরু হতে পারে – শেষ পর্যন্ত দাঁতই হারাতে হতে পারে। যারা একান্তই পড়তে ইচ্ছুক তাদের অবশ্যই কিছু অভ্যাস পাল্টাতে হবে যেমন রিং বা অলংকার কামড়ানো, ভারী অলংকার পড়া, নিয়মিত পরিস্কার না করা ইত্যাদি। প্রয়োজনে একজন দক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

৩। খেলাধুলার সময় ‘মাউথ গার্ড না পড়া
এথলেটিক, বক্সিং, হকি, ফুটবলসহ বেশ কিছু খেলায় আমরা দেখি পেশাদার খেলোয়াড়েরা মাউথ গার্ড পড়ে নেন। কিন্তু বিভিন্ন বয়সের অপেশাদার, সৌখিন খেলোয়াড়দেরও উচিত যথাযথ মাউথ গার্ড ব্যবহার করা। বিশেষজ্ঞরা বলেন, যে কোন খেলা, যাতে মুখে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে অবশ্যই মাউথ গার্ড পড়ে নেয়া উচিত। বাজারে বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের মাউথ গার্ড পাওয়া যায়।

৪। বরফের টুকরা চিবানো
কচকচ করে বরফ কিংবা আইসক্রিমের টুকরা চিবানো বেশ মজার হতে পারে, তবে এতে আপনার দাঁতের এনামেল এর মারাত্মক ক্ষতি হতে পারে, দাঁতের অগ্রভাগ ভেঙ্গে যেতে পারে। আর আপনার দাঁতে যদি আগে থেকে কোন ‘ফিলিং’ করিয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম অভ্যাসটি কিন্তু আরো ঝুকিপূর্ন হতে পারে। ফিলিং করা দাঁতটা হয়তো ভেঙ্গেই যেতে পারে।        

(শেষ পর্বে পড়ুন লজেন্স চোষা, দাঁত বেলচিং করা এবং এসিডিক খাবারের পরপর ব্রাশ করা)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভালো
Previous Health Tips: নখে সাদা ফোটা দাগগুলি কি?

আরও স্বাস্থ্য টিপ

সুস্থতার জন্য সাইকেল চালান

কেবল একটি পরিবেশবান্ধব যানবাহন হিসেবেই নয়, বাইসাইকেল চালানো একধরনের অ্যারোবিক ব্যায়াম যা স্বাস্থ্যরক্ষায় অনেক উপকারী ভূমিকা রাখতে পারে। সাইকেল চালানো শুরু করতে চাইলে কয়েকটি বিষয় খেয়াল রাখুন। প্রথমেই অনেক বেশি জোরে ও অনেক সময় ধরে সাইকেল চালাবেন না। অনভ্যস্ততা থাকলে... আরও দেখুন

পায়ের গোড়ালির ব্যথা

পামানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যার পা নেই সেই বুঝে পায়ের মর্মকথা। পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে প্লান্টারফ্যাসাইটিসই বেশি দায়ী। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে পায়ের তলায় স্পার বা কাঁটার মতো হাড় বৃদ্ধি হয়। তাকে ডাক্তারি ভাষায় ক্যালকেনিয়াল স্পার বলা হয়। তাছাড়া পায়ের হাড়... আরও দেখুন

Maintaining your balance at old age

Maintaining your balance means less risk of falling — an important goal for seniors. The Cleveland Clinic offers these suggestions to help prevent falls: • Make sure one hand is always free. Carry items in a backpack. • Never try to do something else, such as reading, as you... আরও দেখুন

জেনে রাখা ভাল

যখন কোনো মানুষের রক্তের ইওসিনেফিল-এর পরিমাণ বাড়তে থাকে তখন এমনিতেই ঠাণ্ডা, হাঁচি, সর্দি লেগে যায়। এক পর্যায়ে নাকের ভেতরের মাংস ও টনসিল বৃদ্ধি হয় এবং সব শৈ্লষ্মিক ঝিলি্লগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। নাকের মাঝে ও কপালের চামড়ার নিচে আটটি কুটুরি/স্তর থাকে। এ কুটুরিগুলোকে বলা হয়... আরও দেখুন

লিভার সুস্থ রাখবে যে ৭ টি অভ্যাস

আমাদের দেহ সুস্থ রাখতে প্রয়োজন আমাদের দেহের অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা। লিভার আমাদের দেহের সব চাইতে বড় একটি অঙ্গ। দেহের ইমিউন সিস্টেম, হজমশক্তি এবং পুষ্টিধারণ সহ লিভার আমাদের দেহের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভারের সুস্থতা আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরী। কিন্তু আমরা নিজের... আরও দেখুন

যকৃতেও ফোড়া হয়

যকৃতেও ফোড়া হয়শরীরের অন্য জায়গার মতো যকৃতেও ফোড়া হয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলে লিভার অ্যাবসেস। ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণে যকৃতের কোনো একটি এলাকা আক্রান্ত হয়ে সেখানে যদি পুঁজ জমে, তবেই তাকে অ্যাবসেস বলা হয়। আর আশ্চর্য হলেও সত্যি যে দুনিয়াজুড়ে এই যকৃতের ফোড়ার অন্যতম কারণ হলো পরজীবী বা কৃমি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')