home top banner

স্বাস্থ্য টিপ

ওজন কমায় আপেল
২৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  weight loss  

প্রতিদিন ১টি করে আপেল আপনাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখবে। হ্যাঁ, আপেলের অনেক গুন। আপেলে ক্যালরি কম, ফ্যাট কম, সোডিয়ামের মাত্রা কম। অন্যদিকে ভিটামিন, খনিজ আর আঁশে ভরপুর। আর এই সবগুলিই বিভিন্নভাবে ওজন কমাতে সাহায্য করে। আঁশ অনেক্ষন পর্যন্ত পেটকে ক্ষুধামুক্ত রাখে। ফলে খুব সহজেই আপনাকে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখবে। যেহেতু আপেল কম সোডিয়াম সম্মৃদ্ধ, তাই এটি স্বাস্থ্যকর খাবারের একটি অংশ। সোডিয়াম কম থাকায় শরীরে অতিরিক্ত পানি ধরে রাখা প্রতিরোধ করে। আর ভিটামিনতো শরীরের প্রান শক্তি। তবে মনে রাখতে হবে শুধু আপেল খেলেই ওজন কমবে তা-ই নয়, সাথে অন্যান্য শারীরিক এ্যাক্টিভিটিও থাকা চাই। তাহলে ওজন কমানোর গতি ত্বরান্বিত হবে। এছাড়া আপেলে কিছু এনজাইম আছে যা অন্যান্য খাদ্য পরিপাকে কার্যকর ভূমিকা পালন করে।

যারা আজ থেকেই নিয়মিত আপেল খাওয়া শুরু করতে চান তাদের জন্য জানা ভাল যে,  আপেল ভিটামিন ‘সি’ এর ভাল উৎস – এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং গবেষণায় প্রমানিত যে এন্টি-অক্সিডেন্ট হৃদরোগ প্রতিরোধ করে। কিছু কিছু ক্যানসার এর প্রাথমিক গঠন প্রক্রিয়াও নস্যাৎ করে দেয়। আপেলে প্রচুর ‘পেকটিন’ থাকে যা রক্তের কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আপেলের আঁশ যখন পানিতে মিশে, তখন একধরনের আঁঠালো জেল এর মত পদার্থ তৈরী করে এবং পিত্ত এসিডের সাথে বন্ড গঠন করে রক্ত থেকে কোলেস্টেরলকে বের করে দেয়। দ্রবনীয় আঁশ এর আঁঠালো বৈশিষ্ট্য কার্বোহাইড্রেট বা শর্করার আত্তীকরনকে ধীরগতির করে দেয়, রক্তে সুগারের মাত্রা বাড়তে দেয় না বা স্থির রাখে। আপেলের আরো একটি গুন হল মুখের দূর্গন্ধ দূর করে আপনার হাসিকে করে সুন্দর মোহনীয়। আপেল মাড়ির সমস্যা দূর করে এবং লালার উৎপাদন বাড়ায়।

কিভাবে খাবেন

আপেল খাওয়ার আগে অবশ্যই ভাল করে ডলে ধুয়ে খাবেন। কারন বাজার থেকে যে আপেল আমরা কিনে খাই, তার উপরিভাগে অনেক সময় মোমের পাতলা আবরন থাকে যাতে পেস্টিসাইড বা কীটনাশক অনেকদিন পর্যন্ত থাকে এবং পচে না যায়।

অন্যদিকে খোসা ছাড়িয়ে খেলে খোসার সাথে প্রচুর আঁশ চলে যাবে। ফলে আপেল খাওয়ার আসল উদ্দেশ্য ব্যাহত হবে। আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলে বাদামী রঙ চলে আসে। তাই কাটার পর কাটা স্থানে একটু লেবুর রস ছিঁটিয়ে দিতে পারেন।

আপনার ক্ষুধার লাগামকে বেঁধে রাখতে হলে খাবারের পূর্বে আপেল খান। এটিকে অবশ্য নাস্তা হিসাবে গ্রহণ করতে পারেন, বিশেষ করে যখন আপনি ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করেন।

টাটকা আপেলের খাদ্য মান

একটি ছোট সাইজের আপেলে যা যা থাকেঃ

ক্যালরি             - ৫৫

ফ্যাট              - ১ গ্রাম

স্যাচ্যুরেটেড ফ্যাট      - ১ গ্রাম

কোলেস্টেরল              - ০ গ্রাম

কার্বোহাইড্রেট         - ১৫ গ্রাম

প্রোটিন             - ১ গ্রাম

ডায়েটারি ফাইবার      - ৩ গ্রাম

সোডিয়াম           - ১ গ্রাম

ভিটামিন ‘সি’        - ৫ গ্রাম

ক্যারোটিনয়েড        - ৭২ মাইক্রোগ্রাম

(ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে সংক্ষেপিত)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হঠাৎ পা মচকালে
Previous Health Tips: কৃমি প্রতিরোধে পরিচ্ছন্নতা জরুরি

আরও স্বাস্থ্য টিপ

চুল পরা রোধে ২৪ টি উপদেশ

- গরম পানিতে গোসল ত্যাগ করা উচিত। - প্রচুর পানি পান করুন। - নিয়মিত ব্যায়াম করুন। - চুল ট্রিম করুন। - হেয়ার ম্যাসাজ করুন। - জেনেটিক, হরমোন পরিবর্তন বা মা হওয়ার পর চুল পড়লে চিকিৎসকের পরামর্শ নিন। ভেজা চুলে চিরুনি দেবেন না। - গোড়া শক্ত করে সব সময় চুল বাঁধবেন না। - চুল পড়তে থাকলে চুলে... আরও দেখুন

দাঁতের যত্নে লেবু

দাঁতে ময়লা জমে যাওয়া বা কালো দাগ পড়া বিস্ময়কর কোন ঘটনা নয়। কিন্তু এটি একজন ব্যক্তির ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে। অনেকে আছেন যারা দাঁতে ময়লা জমে থাকার কারণে মানুষের সামনে কথা বলতে লজ্জা পান। অনেক ভদ্রলোক দাঁত নিয়ে খুব চিন্তিত। তিনি কী করবেন। কোথায় যাবেন, কার কাছ থেকে পরামর্শ নেবেন। এসব চিন্তা... আরও দেখুন

সম্পর্কে ব্রেক আপ ঠেকানোর ১০ টি উপায়

ইদানিং সম্পর্কগুলো যেমন সহজে গড়ে ওঠে, তেমন খুব সহজে ভেঙ্গেও যায়। অনেক সময় অনেক ছোট ছোট বিষয়ই আমাদের একটুই অসতর্কতার কারনে বড় হয়ে ওঠে এবং যার পরিণতিতে একটি সুন্দর সম্পর্ক ভেঙ্গে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। কিন্তু ঝগড়া বা তর্ক হলেই যে তা ব্রেক আপের লক্ষণ তা কিন্তু নয়, তবে কিছু বিষয়ের ব্যাপারে আসলেই... আরও দেখুন

লবঙ্গের গুণাগুণ

লবঙ্গ... যা আমাদের খাবারের স্বাদ বাড়াতে গরম মসলা হিসাবে ব্যাবহ্নত হয়| এই ছোট মসলায় তেমনি রয়েছে অনেক গোণাগুণ| আসুন জেনে নেই এই লবঙ্গের গুণাগুণ সমূহ| ১.রুচি ও ক্ষিদে বাড়ায় ২.কফ ও কাশি দূর করে ৩.কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে ৪.শরীরের উদ্দীপক হিসাবে কাজ করে ৫.গলার সংরামক রোধখিসাবে কাজ... আরও দেখুন

শিশুর মাম্পস: কষ্টকর অনুভূতি

মাম্পস মূলত শিশুদেরই রোগ৷ আর এতে আক্রান্ত হলে শিশুরা সাধারণত অনেক অসুস্থ হয়ে পড়ে, হতে পারে কিছু জটিলতাও৷ জ্বর, দুদিক বা একদিকের চোয়ালের পাশে পেরোটিড গ্রন্থি ফুলে যাওয়া ও প্রচণ্ড ব্যথা হলে মাম্পস হয়েছে বলে ধরে নেওয়া যায়৷ এটি একটি ভাইরাসজনিত রোগ৷ সাধারণত পাঁচ থেকে নয় বছর বয়সের শিশুরা... আরও দেখুন

সুন্দর কোমল পায়ের জন্য

চাঁপা কলির মতো আঙুল মেলে দিয়ে পায়ের পাতায় নেচে নেচে হেঁটে বেড়ানোর সময় তো এখনই। এই গরমেই। শীতকালে তো ওদের দেখা মেলাই ভার। কিন্তু জ্যৈষ্ঠের দাবদাহে পায়ের ত্বক ঠিকঠাক আছে তো! এই গরমে পা সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল রাখতে মনোযোগী হন, পায়ের যত্ন নিন। আত্মবিশ্বাসী হয়ে হাঁটুন, ঘুরেফিরে বেড়ান সুন্দর... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')