home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব - ৫
18 September,13
View in English
Tagged In:  burning sensations  pain problem  

হাত-পা জ্বালাপোড়া

হাত-পা শির শির করা বা ঝিঁ ঝিঁ ধরার অনুভুতি হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। হ্যাঁ, দুই হাত বা দুই পা দীর্ঘক্ষন ধরে ক্রস করে রাখলে কিংবা দীর্ঘক্ষন হাত অথবা পায়ের উপর ভর করে থাকলে ঐ স্থানে রক্ত প্রবাহ কমে আসে এবং ভর উঠিয়ে নিলে প্রবল বেগে রক্তের প্রবাহ শুরুর কারনে ঐ ধরনের অনুভূতির সৃষ্টি হয়। তবে এটা ক্ষনিকের জন্য।

অনেক সময় তীব্র ব্যাথার সাথে সুড়সুড়ি অনুভূতি লাগতে পারে। যদি কোন কারন তথা হাত-পা ক্রস করে না রাখা, ভর দিয়ে না রাখার পরও ব্যাথার সাথে সুড়সুড়ি লাগে, তাহলে সতর্ক থাকতে হবে। এটা হতে পারে স্নায়ুর কোন ক্ষতির কারনে। শির শির করা, কিংবা অনুভূতি শুন্য লাগা, এবং সাথে জ্বালাপোড়া হওয়াটা আসলে ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’র লক্ষণ।

এই ‘পেরিফেরাল নিউরোপ্যাথি’ অনেক কারনে হতে পারে। যার মধ্যে রয়েছে ডায়াবেটিস, এ্যালকোহল আসক্তি, ভিটামিন ‘বি-১২’ এর অভাব, অন্যান্য সমস্যা যেমন শিঙ্গলস ইত্যাদি। এছাড়া ইনজুরি, ইনফেকশন, বিষক্রিয়ার ফলেও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো চিকিৎসা ছাড়াই উপরোক্ত লক্ষনসমূহ সাময়িকভাবে দূর হয়ে যায়। এ্যাসপিরিন কিংবা ব্যাথানাশক ঔষধে অনেক সময় আরাম বোধ হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এন্টি-ডিপ্রেসেন্ট, এন্টি-সেইজ্যুর ঔষধ প্রয়োগ, ফিজিক্যাল থেরাপি কিংবা সার্জারীর প্রয়োজন হতে পারে।

অনেক সময় আপনা থেকেই লক্ষণ কমে যায় বা তীব্রতা কম পরিলক্ষিত হয়। আর এ সুযোগে অনেকেই এটাকে গুরুত্ব দেন না। কিন্তু এধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা করে দ্রুত চিকিৎসা না করালে আপনার হাত, পা অথবা শরীরের প্রান্তীয় এলাকাসমূহ ইনজুরির শিকার হতে পারে। অর্থাৎ নার্ভসমূহ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এসব ইনজুরি বড় ধরনের কোন জটিলতার দ্বার উন্মুক্ত করে দিতে পারে।

যদি আপনি ডায়াবেটিসের রোগী হন, তাহলে রক্তের সুগারের মাত্রা সব সময়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এতে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং পেরিফেরাল নিউরোপ্যাথি’র বিদ্যমান লক্ষণসমূহ আস্তে আস্তে কমে আসবে।             

(পরের পর্বে দেখুন অস্পষ্ট, যখন-তখন, ব্যাখ্যাতীত পেইন) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শরীরে লবণ কম-বেশি হলে
Previous Health Tips: What is Ringworm?

More in Health Tip

দারুচিনিতে কমবে ব্যথা

দারুচিনিকে সকলেই মশলা হিসেবেই চেনেন৷এটি মুলত গাছের ছাল৷ কিন্তু এই মশলা যে বিভিন্ন ব্যথার উপশমকারী উপাদান তা অনেকেই জানেন না৷ বিভিন্ন প্রকার ব্যথায় এটি ব্যবহার করলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ সে বিষয়েই আপনাদের জন্য রইল কিছু তথ্য৷ • আর্থরাইটিসের ব্যথা কমাতে এক কাপ গরম জলে মধ্যে দু... See details

সুগঠিত স্লিম শরীরের অধিকারীদের জন্য ১৩টি 'গোপন' অভ্যাস

বহু মানুষ মনে করেন সুন্দর, সুগঠিত ও স্লিম শরীরের কোনো গোপন রহস্য আছে। এ কারণে বহু সুগঠিত শরীরের মানুষকে এর ‘গোপন রহস্য’ সম্পর্কে নানা প্রশ্নের জবাব দিতে হয়। কিন্তু বাস্তবে এ নিয়মগুলো এতো সহজ ও স্বাভাবিক যে শোনার পর এগুলো অনেকেই বিশ্বাস করতে চায় না। এখানে এমন ধরনেরই কিছু বিষয় তুলে... See details

দাঁতের চিকিৎসা ও হেপাটাইটিস

ওটোক্লেভ ব্যয়বহুল হওয়ায় এর ব্যবহার ক্লিনিক গুলোতে নগণ্য। শুধু সিদ্ধ কিংবা অন্য কোনো চোখ ধাঁধানো জীবাণুনাশক পদ্ধতির বদলে এই ওটোক্লেভকে জনপ্রিয় করা না গেলে তা আমাদের সমাজে উত্তরোত্তর ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। শুধু দাঁতের স্কেলিং করতে গিয়েও একজন সুস্থ মানুষের শরীরে হেপাটাইটিসের মতো দুরারোগ্য রোগ... See details

FOODS TO HELP STOP A RUNNING NOSE

Garlic, asafoetida and ginger increase the body temperature and loosen the mucus from the lung to give you relief. Asafoetida additionally activates the cilia to sweep mucus out of the airways. Clove is effective in curing infections caused by the mucus. Hot, spicy food is really... See details

ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি

ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি সুন্দর দাগহীন মসৃণ একটি মুখ আর যারা আরও একটু সচেতন তারা মাঝে মাঝে হাত  পা বা গলারও একটু চর্চা করেন। কিন্তু পিঠের দিকে কি কেউ নজর দেই? অথচ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। পিঠের ত্বক রোদে পুড়ে কালো ছাপ পড়ে গেছে, অনেক ব্রণ আর সেরে... See details

ঘরোয়া দাওয়াই

দীর্ঘ সময় নাক সর্দিতে বন্ধ থাকলে বাচ্চাদের অনেক সময় কানে ব্যথা হয়। গরম কাপড় তাতিয়ে কানের নিচে গাল ও গলার মাঝখানের অংশে সেঁক দিন। আর নাকের ড্রপ দিন, যাতে নাকটা খুলে যায়। এতে নিঃশ্বাস নেওয়ার কষ্টও থাকবে না। কানের ব্যথাও চলে যাবে। িরাতে বাচ্চাদের অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। দু'চামচ... See details

healthprior21 (one stop 'Portal Hospital')