home top banner

স্বাস্থ্য টিপ

যন্ত্রণাদায়ক ব্যাধি এলার্জি
০৫ অক্টোবর, ১৩
Tagged In:  painful allergies  
  Viewed#:   423

এলার্জি মানুষের দেহের একটি যন্ত্রণাদায়ক ব্যাধি। খুব অল্পসংখ্যক লোকই পাওয়া যাবে এ রোগে আক্রান্ত নন। আর নাকের এলার্জি বাংলাদেশসহ বিশ্বের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এটি একটি জটিল রোগ যা মানুষের জীবনকে কষ্টদায়ক করে তোলে। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এলার্জির কারণে হাঁচির উদ্ভব হয় এবং একসময় তা শ্বাসকষ্টেও রূপ নিতে পারে। নাকের এলার্জিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'এলার্জিক রাইনাটিস' বলা হয়। যার অর্থ এলার্জিজনিত নাকে প্রদাহ। এলার্জি সৃষ্টিকারী উপাদানসমূহ মানুষের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শ্বাসনালীতে প্রবেশ করলে এলার্জির উদ্ভব হয়। এলার্জি সৃষ্টিকারী পদার্থকে এলার্জন বলা হয়।

কারণ : নানা ধরেনের এলার্জন যা সচরাচর বা ঋতু পরিবর্তনের কারণে বাইরে দেখা যায়। ঘরে বা অফিসে জমে থাকা পুরনো ধুলাবালি, পরাগ রেণু, পোষা প্রাণীর পশম বা চুল।

* নানা ধরনের ছত্রাক, ভাইরাস বা ব্যাকটেরিয়া ইত্যাদির কারণেও নাকে এলার্জি হয়।

* বংশগত কারণেও অনেক সময় এ রোগ হয়। কারও বাবা-মা বা ভাইবোনের এ রোগ থাকলে তার দেহেও এ রোগ সংক্রমিত হতে পারে।

* আবহাওয়া বা বাতাসের আদ্রতার তারতম্যের কারণেও এ রোগ হতে পারে।

* বিভিন্ন ধরনের এলার্জি জাতীয় খাদ্য যেমন : চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডিম, পাকাকলা, গরুর মাংস, বেগুন, দুধ, তামাক ইত্যাদি গ্রহণ করলেও এলার্জি হয়।

* মাইট হচ্ছে এলার্জির সবচেয়ে বড় শত্রু। এটি অতি ক্ষুদ্রাকৃতির। যা ঘরে জমে থাকা ধুলা, কার্পেট, বিছানা, বালিশ ইত্যাদিতে থাকে। নিঃশ্বাসের সময় ধুলার সঙ্গে যদি এটি শ্বাসনালীতে প্রবেশ করে তবে তা এলার্জি রোগীর জন্য মারাত্মক আকার ধারণ করে।

* নাকের পলিপ ডিএনএস বা অন্য কিছু নাকে আটকে থাকলে।

লক্ষণ : নাক বন্ধ হওয়া। সাধারণত এক নাক, কখনো কখনো দুই নাকই বন্ধ হয়ে যায়।

* নাক দিয়ে পানি বা পানিজাতীয় পদার্থ নিঃসৃত হওয়া।

* মাত্রাতিরিক্ত হাঁচি হওয়া। িনাকে চুলকানো বা নাকের ভেতর কিছু আছে এমন মনে হওয়া। িশ্বাসকষ্ট হওয়া।

* নাকের ঘ্রাণশক্তি কমে যাওয়া।

* মাথা ব্যথা ও ঘোরা অনুভব হওয়া।

* কাশির উপক্রম হওয়া।

* চোখ চুলকানো বা শরীরে অন্য কোনো স্থানে চুলকানি হওয়া।

চিকিৎসা : নাকের এলার্জির যেসব চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়, তা নিম্নরূপ-

* এসব রোগীর জন্য প্রথমে করণীয় হচ্ছে যেসব উপাদান এলার্জির প্রকোপ বৃদ্ধি করে তা থেকে যতটা সম্ভব দূরে থাকা।

* চিকিৎসকরা এ ধরনের রোগীদের এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ সোডিয়াম ক্রোমো গ্লাইকেট ও স্টেরয়েড ন্যাজাল স্প্র্রে দিয়ে থাকেন।

* নাকের বন্ধ ভাব অল্প সময়ের জন্য নিরাময়ের পদ্ধতি হিসাবে নাকের ড্রপ দেওয়া হয়ে থাকে রোগীদের। তবে হার্টের রোগীদের জন্য জাইলোমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ ব্যবহার উচিত নয়।

* এন্ট্রিহিস্টামিন শিশুদের এবং গর্ভবতী মহিলাদের জন্য সেবন ঠিক নয়। বহুল পরিচিত এবং নিরাপদ হলো-

* রোগীর অবস্থা খুব বেশি মারাত্মক হলে অর্থাৎ নাকের ভেতর বা ডিএনএস অথবা অন্য কিছু আটকে থাকলে বিশেষঞ্জের পরামর্শ নেওয়া উচিত।

সুত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে রাখা ভালো
Previous Health Tips: নীরব ঘাতক স্থূলতা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')