home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-২
১৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  pain problem  back pain  

লোয়ার-ব্যাক পেইন
সবচেয়ে বেশি লোক লোয়ার-ব্যাক পেইন, কোমর ব্যাথায় ভোগেন আবার এটাই তারা বেশি উপেক্ষা করেন। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে আপনি পাবেন যিনি তার ব্যাক পেইন নিয়ে কথা বলছেন। বিশেষ করে যারা চাকুরীজীবী এবং দীর্ঘসময় ধরে বসে কিংবা দাঁড়িয়ে কাজ করতে হয়, তারাই ব্যাক পেইনে ভোগেন বেশি। জব-রিলেটেড ডিজ্যাবিলিটি’র অন্যতম কারন ব্যাক পেইন।

আমাদের পৃষ্ঠদেশটাই শরীরের মূল পিলার – যাতে আছে মেরুদন্ড, যার উপর ভর করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের পেশি, যার ভিতর দিয়ে চলে গেছে এক বান্ডিল নার্ভ, আছে বিভিন্ন ধরনের কশেরুকা। এই গঠন ছাড়া দেহটা আসলে একট জেলী ফিশের মত একতাল মাংসপিন্ড ছাড়া আর কিছুই হত না। কাজেই এই ব্যাক পেইনকে অবহেলা করা মোটেই উচিত নয়। 

মাঝে-মধ্যে লোয়ার ব্যাক-পেইন কিডনি’র সমস্যা নির্দেশ করে। হতে পারে এটা কিডনিতে পাথর জমার কারনে। আপনার কিডনিতে যদি প্রদাহ থাকে, কিংবা সংক্রমিত থাকে, ফুলে যেতে পারে আর লোয়ার ব্যাক-পেইনের কারন হতে পারে। কিডনিতে যদি টিউমার হয় এবং তা মোটামুটি বড় হয়ে যায়, সেক্ষেত্রেও লোয়ার ব্যাক-পেইন হতে পারে।

সুতরাং লোয়ার ব্যাক-পেইন হলে অবহেলা না করে চেক করে নেয়া ভাল যে কেন হচ্ছে। কারন অবহেলা করে সময় পার করলে একসময় বড় আকারে দীর্ঘস্থায়ী কোন সমস্যায় রুপান্তরিত হতে পারে। এক্ষেত্রে একটু সতর্ক হলে আপনি বাচাতে পারবেন আপনার কিডনি – আপনার মূল্যবান জীবন।   

 

(পরের পর্বে দেখুন সিভিয়ার এ্যাবডোমিনাল পেইন ) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Suicide Risk Factors
Previous Health Tips: পুরুষের একান্ত দুর্বলতা

আরও স্বাস্থ্য টিপ

বয়স্কদের হাঁটুব্যথা

কয়েক দিন থেকে হাঁটুতে ব্যথা অনুভব করছিলেন চল্লিশোর্ধ্ব শফিক। বাড়ির সবার জোরাজুরিতে শেষ পর্যন্ত গেলেন চিকিৎসকের কাছে। জানা গেল, লিফট নেই বেশ কয়েক তলা উঁচু বাসায়। তাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে তাঁর এ অবস্থা। এমন ব্যথার কারণ বয়স্কদের মধ্যে হাঁটুব্যথার প্রধান কারণ হলো অস্টিওআর্থ্রাইটিস,... আরও দেখুন

ত্বক ও চুলের যত্নে আলুর ব্যবহার

প্রতিটি রান্নাঘরেই আলু সবচেয়ে বেশী ব্যবহৃত সবজি। আলুতে আছে প্রচুর পরিমাণে তন্তু ও ভিটামিন-এ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ত্বক ও চুলের জন্যও এটি অনেক উপকারী। ত্বকের ক্ষেত্রে এটি কালো দাগ,রোদে পোড়া দাগ, বলিরেখা, চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, মুখে ক্লান্তির ভাব, বয়সের ছাপ দূর করে। চুলের... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

23 Ways To Communicate With A Non-Verbal Child

“Just because a person can’t speak doesn’t mean they have nothing to say.” A very important reminder from a parent of a non-verbal child. Communication is a basic human need, allowing people to connect with others, make decisions that affect their lives, express... আরও দেখুন

আপনি কি “একতরফা” প্রেম করছেন? বুঝে নিন ৪ টি লক্ষণে

সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া খুনসুটি থাকা তেমন খারাপ কিছুই নয়। দুজন মানুষ একসাথে থাকলে একটু তো মতে অমিল হবেই। ভালোবাসার সম্পর্ক হোক কিংবা দাম্পত্য জীবনই হোক না কেন ছোটোখাটো অনেক ঝামেলাই সম্পর্কে আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সব চাইতে খারাপ যে কাজটি হতে পারে তা হলো এক তরফা ভালোবাসা।... আরও দেখুন

মাথার চুল ঘন করার একটি কার্যকরী সমাধান

মাথায় যাদের চুল কম (কিন্তু বংশগত টাক নন) , চুল ঘন করার জন্য ব্যবহার করতে পারেন ক্যাস্টর ওয়েল। ক্যাস্টর ওয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। এর মধ্যে রিসিনোলেইক এসিড নামে একটি উপাদান থাকে যা ...শুধু ক্যাস্টর অয়েল এবং এক জাতের ফাংগি তে পাওয়া যায়। নতুন চুল গজানোর ক্ষেত্রে এর কার্যকারীতা... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')