home top banner

স্বাস্থ্য টিপ

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-২
১৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  pain problem  back pain  

লোয়ার-ব্যাক পেইন
সবচেয়ে বেশি লোক লোয়ার-ব্যাক পেইন, কোমর ব্যাথায় ভোগেন আবার এটাই তারা বেশি উপেক্ষা করেন। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে আপনি পাবেন যিনি তার ব্যাক পেইন নিয়ে কথা বলছেন। বিশেষ করে যারা চাকুরীজীবী এবং দীর্ঘসময় ধরে বসে কিংবা দাঁড়িয়ে কাজ করতে হয়, তারাই ব্যাক পেইনে ভোগেন বেশি। জব-রিলেটেড ডিজ্যাবিলিটি’র অন্যতম কারন ব্যাক পেইন।

আমাদের পৃষ্ঠদেশটাই শরীরের মূল পিলার – যাতে আছে মেরুদন্ড, যার উপর ভর করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের পেশি, যার ভিতর দিয়ে চলে গেছে এক বান্ডিল নার্ভ, আছে বিভিন্ন ধরনের কশেরুকা। এই গঠন ছাড়া দেহটা আসলে একট জেলী ফিশের মত একতাল মাংসপিন্ড ছাড়া আর কিছুই হত না। কাজেই এই ব্যাক পেইনকে অবহেলা করা মোটেই উচিত নয়। 

মাঝে-মধ্যে লোয়ার ব্যাক-পেইন কিডনি’র সমস্যা নির্দেশ করে। হতে পারে এটা কিডনিতে পাথর জমার কারনে। আপনার কিডনিতে যদি প্রদাহ থাকে, কিংবা সংক্রমিত থাকে, ফুলে যেতে পারে আর লোয়ার ব্যাক-পেইনের কারন হতে পারে। কিডনিতে যদি টিউমার হয় এবং তা মোটামুটি বড় হয়ে যায়, সেক্ষেত্রেও লোয়ার ব্যাক-পেইন হতে পারে।

সুতরাং লোয়ার ব্যাক-পেইন হলে অবহেলা না করে চেক করে নেয়া ভাল যে কেন হচ্ছে। কারন অবহেলা করে সময় পার করলে একসময় বড় আকারে দীর্ঘস্থায়ী কোন সমস্যায় রুপান্তরিত হতে পারে। এক্ষেত্রে একটু সতর্ক হলে আপনি বাচাতে পারবেন আপনার কিডনি – আপনার মূল্যবান জীবন।   

 

(পরের পর্বে দেখুন সিভিয়ার এ্যাবডোমিনাল পেইন ) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Suicide Risk Factors
Previous Health Tips: পুরুষের একান্ত দুর্বলতা

আরও স্বাস্থ্য টিপ

কোমরব্যথা এড়াতে ১০ পরামর্শ

গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমরব্যথার শুরু৷ তাই এই কোমরব্যথা এড়াতে পাল্টে ফেলতে হবে কিছু অভ্যাস: ১. শক্ত ও সমান বিছানায়... আরও দেখুন

শিশুদের কিছু সাধারন রোগ বালাই

জ্বর জ্বরে আক্রান্ত হয়নি এমন শিশুর কোথাও পাওয়া যাবে না। শিশুদের মাঝে বিভিন্ন কারণে জ্বর আসা খুবই সাধারণ। জ্বর আসার নানা কারণ থাকতে পারে যেমন – সর্দি, ইনফেকশান, ঋতুর পরিবর্তন ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রে বাবা মারা শিশুর জ্বর হলে ঘরোয়া উপায় অবলম্বন করেন। কিন্তু বাবা মাদের এতা অবশ্যই... আরও দেখুন

বসে কাজ করেন কত ঘণ্টা?

অফিসে দীর্ঘ সময় অনেককে একই চেয়ারে বসে কাজ করে যেতে হয়। যানজটের কল্যাণে যানবাহনেও বসে থাকতে হয় আরও দু-এক ঘণ্টা। বাড়ি ফিরে হয়তো খাবারটা সেরে বসেন টিভির সামনে, বসেই থাকেন। কেউ বসে থাকেন কম্পিউটার টেবিলে। একবার হিসাব করে দেখুন, সারা দিনে কতটা সময় আপনি শুধু বসেই কাটালেন! বসে থাকা মানে... আরও দেখুন

Too little sleep linked to heart disease risk

People who tended to get less than six hours of sleep nightly were more likely to have high blood pressure, high cholesterol, diabetes and to be obese, according to a large U.S. study recently published in the journal Sleep Medicine. Migraines tied to raised risk of depression, suicidal... আরও দেখুন

প্যারাসিটামল থেকে সাবধান!!!

জ্বরের সব থেকে কার্যকর ও সুরক্ষিত ওষুধ হিসেবে সারা বিশ্বেই সমাদৃত প্যারাসিটামল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। এমনকি গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ ভূমিকা নিতে পারে প্যারাসিটামল। ভারতের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি... আরও দেখুন

মেসেজ থেরাপি’র বিভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-২

হেলথ প্রায়র ২১ এর সম্মানিত পাঠকদের সুবিধার্থে ওয়েবএমডি’র আর্টিকেল থেকে কিছু মেসেজ থেরাপি স্টাইল সম্পর্কে আলোচনা তুলে ধরা হলঃ সুইডিশ মেসেজ মেসেজ এর ধরনগুলোর মধ্যে সবচেয়ে কমন মেসেজ হল সুইডিশ মেসেজ পদ্ধতি। এই পদ্ধতিতে আছে পেশির উপরিভাগে কোমল হাতে দীর্ঘ সময় ধরে মালিশ, ছন্দময় ভঙ্গিতে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')