home top banner

স্বাস্থ্য টিপ

৫টি কারন আপনাকে যৌন সুখ থেকে বঞ্ছিত করতে পারে
১৭ অগাস্ট, ১৩
View in English
Tagged In:  about sex  sex life  

sexual-happinessকথায় বলে, “দেহের সবচেয়ে গুরুত্বপূর্ন যৌনাংগ হল ব্রেইন বা মস্তিষ্ক”। এ কথা যেন সত্যের চাইতেও বেশি কিছু। কার্যকরী যৌনাংগসমূহ, প্রয়োজনীয় ও যথার্থ হরমোন লেভেল, আর যৌন সংগমের সক্ষমতা পরিপূর্ন যৌন সুখের  নিশ্চয়তা দেয় না। যদি না আপনার মস্তিষ্ক এক্ষেত্রে পূর্ন সহযোগিতা না করে। কাজেই যৌন ক্রিয়ায় পরিপূর্ন সুখ পেতে মস্তিষ্ক আসলেই খুব গুরুত্বপূর্ন। যেসব কারনসমূহ আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে আপনাকে পরিপূর্ন যৌন সুখ লাভ থেকে বঞ্ছিত করতে পারে, সেরকম ৫টি কারন নিয়ে আমরা আলোচনা করবঃ


কারন যখন সম্পর্ক
স্নায়ুবিক চাপ বা উত্তেজনা আর আবেগের দুরত্ব কোন দম্পতির যৌন জীবনকে নিরানন্দময় করে তুলতে পারে। স্বামী-স্ত্রী’র যে কোন দ্বন্দ্ব – হতে পারে সেটা অর্থনৈতিক কোন বিষয়ে, কিংবা বাচ্চা-কাচ্চা দেখা-শুনা, বড় করে তোলা নিয়ে কোন বিষয়ে কিংবা অন্য কোন কারনে – যৌন জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। আর যৌন অপূর্নতা অনেক সময় স্বামী-স্ত্রীর একত্র বসবাসের অন্তরায় হয়ে দাঁড়ায়। যার অবশ্যম্ভাবি পরিনতি – পৃথক বসবাস, নয়তো ছাড়াছাড়ি।


পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা
কিছুমানুষ আছেন যারা যৌন সঙ্গমে তাদের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। এই দুশ্চিন্তা যৌন সঙ্গমকে আরো নিরানন্দময় করে তোলে। এমনকি অনেক সময় তাকে অক্ষম করে দিতে পারে। পঞ্চাষোর্ধ বয়সের নারী-পুরুষ উভয়ের মধ্যেই এধরনের পারফরমেন্স দুশ্চিন্তা দেখা দিতে পারে।


বডি ইমেজ আর আত্মমর্যাদা
কোন কোন ব্যক্তি তার নিজের সম্পর্কে উচ্চ ধারনা পোষন করেন, বয়সের তুলনায় নিজের ভিতরে গাম্ভীর্যভাব চলে আসে। এছাড়া বাচ্চা প্রসবজনিত সমস্যা, সুষম খাবার গ্রহণ না করা, মুটিয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া ইত্যাদি নানা কারনে যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। যৌনতাকে দমিয়ে দিতে পারে। এসব ভাবনা বা সচেতনতা যৌন সংগমে সাড়া দেওয়া থেকে তাকে বিরত রাখতে পারে।


প্রত্যাশা এবং পূর্ব অভিজ্ঞতা
যৌনতা একটা প্রাকৃতিক ব্যাপার – যা আমরা জন্মসূত্রেই পেয়ে থাকি। কিন্তুআমার যৌন প্রবৃত্তি কেমন হবে তার কাঠামো কেমন হবে – তা নির্ধারন হয় জন্মের পর পরিবার, সমাজ, আচরন-সংস্কৃতি,ধর্ম, বিভিন্ন মাধ্যম, আশেপাশের বন্ধু-বান্ধব ইত্যাদি নিয়ামক ফ্যাক্টরগুলোর উপর। যৌনতার প্রতি এগুলোর দৃষ্টভঙ্গির উপর। কারো কারো ক্ষেত্রে এসব ফ্যাক্টর তাদের যৌনতাকে করে তোলে অনাবিল আনন্দময়। আবার কারো কারো ক্ষেত্রে করে তোলে জটিল বিষময়।


অশান্তি এবং জীবন-যাপনের পরিবর্তন
অশান্তি আর অবসাদ যৌন সক্ষমতাকে খুব দ্রুত দুর্বল করে দেয়। অশান্তি যেকোন ব্যাপারে হতে পারে। ছেলেমেয়ে মানুষ করা, টাকা-পয়সা নিয়ে দুশ্চিন্তা, বৃদ্ধ মা-বাবা নিয়ে ভাবনা, স্বাস্থ্যগত সমস্যা, পেশাগত ঝামেলা আরো কত কী! এছাড়া একের পর এক চাহিদার বোঝা তো রয়েছেই। এসব কিছুআপনার ও আপনার পার্টনারের মধ্যে দুরত্বের সৃষ্টি করতে পারে। দুরত্ব সৃষ্টি করতে পারে যৌন জীবনে – শেষ পর্যন্ত সম্পর্কেও।

হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে হেলথ বিট অবলম্বনে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মাড়ি থেকে রক্ত পড়া ও ঘা
Previous Health Tips: পুরুষত্বের সমস্যা সমাধানে...

আরও স্বাস্থ্য টিপ

জিহ্বা ব্যথা ও জ্বালাপোড়া

জিহ্বায় ব্যথাকে ডাক্তারি ভাষায় গ্লসোডাইনিয়া বলা হয়। গ্লসো বলতে বোঝায় জিহ্বা আর ডাইনিয়া অর্থ ব্যথা। জিহ্বার ব্যথার সঙ্গে জ্বালাপোড়া ভাব অনুভূত হতে পারে সেগুলো হলো_ দীর্ঘমেয়াদি মুখের প্রদাহ দাঁত তোলার সময় স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। শুষ্ক মুখের বিরূপ প্রতিক্রিয়া মুখে ছত্রাক... আরও দেখুন

এক কাপ কফিই বাড়াবে আপনার কর্মদক্ষতা!

কোনো কাজে যখন আমরা একান্তভাবে নিবিষ্ট হয়ে থাকি তখন আমাদের শরীর থেকে ক্যালোরি খরচ হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। অতিরিক্ত ক্যালোরি খরচ হয়ে যাওয়ার ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তখন আর মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। কফিতে উপস্থিত ক্যাফেইন তৎক্ষণাৎ মস্তিষ্ককে সতেজ করে তোলে। আসুন জেনে নিই কাজের আগে এক কাপ... আরও দেখুন

অ্যালার্জি যখন শিশুদের

শিশুদের অ্যাজমা এবং অ্যালার্জি শনাক্ত করতে হলে ডাক্তার এবং শিশুর অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বিশেষজ্ঞের কাছে রোগের ইতিহাস বলার পাশাপাশি পরিবারের কারও অ্যালার্জি বা অ্যাজমা আছে কিনা জানাতে হবে। পাঁচ বছরের নিচের শিশুর অ্যাজমাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে কিনা তা ধারণা করার নির্দিষ্ট... আরও দেখুন

শিশুযখন হঠা স্কুলবিমুখ

হঠা  করেই স্কুলবিমুখ হয়ে পড়েছে শিশু। স্কুলে যাওয়ার সময় হলে কাঁদতে শুরু করছে। পেটব্যথা বা নানা অজুহাত দেখাচ্ছে। প্রশ্ন করলে ভয় পাচ্ছে। এ ক্ষেত্রে আপনার শিশুটি হয়তো স্কুলে বুলিংয়ের শিকার। বুলিং কী: স্কুলে শিশুরা প্রায়ই অন্য শিশুকে অপদস্থ করে, ব্যঙ্গাত্মক নামে ডাকে, উপহাসও করে।... আরও দেখুন

জিংকের ছোঁয়ায় দেহের সৌন্দর্য

জিংক বা দস্তা ধাতু হিসেবে সুপরিচিত। সুপরিবাহী ধাতু হিসেবে বৈদ্যুতিক ও রাসায়নিক শিল্পে দস্তার রয়েছে বিশাল কদর। কিন্তু এ ধাতব বস্তুই মানুষের শরীরে স্বল্প পরিমাণে থেকেও স্বাস্থ্য গঠনে কী অপরিমেয় ভূমিকা পালন করে আসছে, তা আমরা হয়তো অনেকেই জানি না। চিকিৎসাবিজ্ঞানীদের অকান্ত গবেষণায় আজ আমরা জানতে... আরও দেখুন

টমেটোর উপকারিতা

সবজি হিসেবে টমেটোর জুড়ি মেলা ভার। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একই ভাবে রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সালাদে বা মুড়ি মাখানোর সময় টমেটো অতুলনীয়। টমেটো সসের তো কথাই নেই। শরীরকে সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। সর্বাধিক উপকার পেতে টমেটো কাঁচা খাওয়ার পরামর্শই দিচ্ছেন... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')