home top banner

Health Tip

মুখ ফর্সা করার টিপস
26 June,13
View in English
Tagged In:  skin care  

যে রং নিয়ে আপনি জন্মেছেন, সেটা হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি না আপনি মাইকেল জ্যাকসনের মত পুরো ত্বক ট্রান্সপ্লান্ট না করে থাকেন। তবে ইচ্ছে করলে আপনি আপনার ত্বককে আরো উজ্জ্বল আর তরুন রাখতে পারেন। আর এরজন্য ঘরে বসে অনুসরন করুন কিছু প্রাকৃতিক হোম রেমেডি সম্মৃদ্ধ বিউটি টিপস। 

 

১। ত্বক উজ্জ্বল আর ফর্সা করার জন্য দরকার পর্যাপ্ত ভিটামিন সি গ্রহন করা। যেমন অরেঞ্জ জ্যুস বা মুসাম্বি জ্যুস অথবা সকালবেলা ১ চামচ লেবুর রস ও আধা চামচ মধুসহ এক কাপ পানি খালি পেটে পান করুন। দেখবেন কেমন তরতাজা থাকবেন।
 

২। ত্বকের উজ্জ্বলতা আর সজীব থাকার জন্য গুরুত্বপূর্ন আরেকটি উপাদান হল ভিটামিন এ। ত্বকের বাঁধন আর উজ্ব্বল কমপ্লেক্সনের জন্য আপনার খাবারে থাকা চাই নন-ফ্যাট মিল্ক, ডিমের কুসুম আর শেল ফিশ। এছাড়াও আপনার খাদ্য তালিকায় আরো যেসব খাবার থাকা প্রয়োজন তা হল গাঁজর, তরমুজ, পাকা পেঁপে – যেগুলো রঙ্গিন। এসব রঙ্গিন খাবার আর সবজী বিটা ক্যারোটিন সম্মৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্যে অপরিহার্য।
 
    

৩। যথাসম্ভব রোদ থেকে দূরে থাকতে হবে। প্রখর রোদে বাইরে বেরুনোর সময় অবশ্যই ক্যাপ অথবা হ্যাট পড়ুন, সম্ভব হলে ছাতা ব্যবহার করুন। রোদে বেরোনোর অন্ততঃ বিশ মিনিট আগে UVA and UVB Sunscreen  মেখে নিন।
 

৪। 
মধু আর চিনির মিক্সার মেখে প্রাকৃতিক মাজুনি দিয়ে সারা শরীর আস্তে আস্তে ঘষে পরিস্কার করুন। গুঁড়া বা চূর্ন করা চিনি দিয়ে আস্তে আস্তে ত্বকে ম্যাসাজ করুন যতক্ষন না গলে যায়। প্রতিদিন দীর্ঘসময় ধরে এক্সফোলিয়েশন করার প্রয়োজন নেই, ৩-৫ মিনিটই যথেষ্ট।

৫। যারা তেমন শারীরিক পরিশ্রমযুক্ত কাজের সাথে জড়িত নন যেমন গৃহবধু, তাদের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম খুবই জরুরী। আর যারা শারীরিকভাবে সক্রিয় থাকতে চান, তারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আঙ্গিনায়, পার্কে বা কোন ফাঁকা জায়গায় জগিং বা হাঁটাহাঁটি করতে পারেন।

৬। 
ত্বক ভাল রাখার আরেকটি অন্যতম উপায় হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। দৈনিক ৮-১০ গ্লাস পানি পানে ত্বক আর্দ্র আর টক্সিন ফ্রী থাকে।
 

৭। মাঝে মাঝে (মাসে অন্ততঃ একবার) কারো সাহায্য নিয়ে সারা শরীরে ক্যাস্টর অয়েল কিংবা অলিভ অয়েল সাথে ফ্যাট সুগার গ্রানিউলস মাখাতে পারেন।
 

৮। আপনি যদি ত্বকের নিবিড় পরিচর্চা চান, তাহলে মাসে অন্ততঃ একবার কোন নামকরা ক্লিনিকে গিয়ে মাইক্রোডার্মাব্রাসন পীল করিয়ে নিতে পারেন। এভাবে ৪-৬ বার করানোর পর বাসায় বসে আপনি নিজেই অন্যান্য নিয়মিত পরিচর্চার পাশাপাশি এই পদ্ধতি অনুসরন করতে পারেন। তবে খেয়াল রাখবেন, বিশেষজ্ঞ্ররা মাইক্রোডার্মাব্রাসন পীল করাকালীন ব্লীচিংটা বাদ দিতে বলেন। অতএব ব্লীচিংটা এড়িয়ে চলুন।
 

৯। আপনি যদি রাসায়নিক পীল লাগাতে না চান, তবে ঘরে বসে ন্যাচারাল মাস্ক লাগাতে পারেন। যদি আপনার শরীরে মানিয়ে যায় তবে চাইলে আপনি ব্লীচও করতে পারেন। বাজারে বিভিন্নধরনের ব্লীচ প্রোডাক্ট পাওয়া যায়। বেছে নিন আপনার পছন্দেরটি।

উপরোক্ত মুখ ফর্সা করার টিপসগুলো নিশ্চিতভাবেই আপনার ত্বকের কমপ্লেক্সন আরো উজ্জ্বল করবে, আপনাকে করে তুলবে মোহনীয়।
      

(এরপর পড়ুন কমন ফেইস প্রবলেমস)
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Beauty tips for Common Face Problems
Previous Health Tips: কবজি ব্যথার সহজ সমাধান

More in Health Tip

অনিদ্রা দূর করার ৫টি টিপস

• কোন কিছু শেখার এবং মনে রাখার চেষ্টা করতে থাকুন বিছানায় শুয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করতে থাকলে, বিশেষ করে জীবনের কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে থাকলে ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই। এর পরিবর্তে কোনো কিছু শেখার অথবা মনে রাখার চেষ্টা করতে থাকুন। দেখবেন মস্তিষ্কে আলস্য ভর করা শুরু করেছে এবং ঘুমের... See details

কিভাবে শিশুদের ঘুমানোকে সহজতর করা যায়

১. প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়া যদিও ছোট্ট শিশুরা সময় বলতে পারে না, তাদের দেহ তা বলতে পারে। প্রতি রাতে একই সময়ে বিছানায় যাওয়া তাদেরকে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে একটা ঘুমের নিয়মের মধ্যে আসতে সাহায্য করে। যদিও এ শিডিউল সাপ্তাহিক ছুটির দিনে এবং গ্রীষ্মের সময় একটু এদিক সেদিক করা... See details

হাঁটতে হাঁটতে

একটা সময় ছিল, যখন মানুষ    মাইলের পর মাইল হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এখন ব্যস্ততা, অলসতা ও পর্যাপ্ত যানবাহনের কারণে আগের মতো হাঁটার অভ্যাস নেই। কিন্তু সুস্থ থাকতে হলে নিয়ম   করে যে হাঁটতেই হবে। গবেষণায়   দেখা গেছে, প্রতিদিন আপনি যত পা বেশি ফেলবেন, রোগ... See details

প্রতিদিন ৫০০ ক্যালোরি ক্ষয় করার অভিনব সব উপায়

ওজন কমাতে তো সবাই চায়। কিন্তু ওজন কমানোর জন্য কোনো প্রকারের কষ্ট কেউ করতে চায় না। দিনের একটি বিশেষ সময়ে মনস্থির করে এক দেড় ঘন্টা ব্যায়াম করতে সবারই খুব আলসেমি লাগে। আর তাই শরীরের ক্যালরি ক্ষয় করা হয় না সহজে কারো। ফলে মোটা হয়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া ও ডায়াবেটিস বৃদ্ধি মত সমস্যা গুলো দেখা... See details

ওজন বাড়ার অদ্ভুত ও অজানা কারণ

কম বা বাড়তি ওজন দুটোই দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দুটোর কারণেই দেহের ইমিউন সিস্টেম দুর্বল হয় পড়ে। কম ওজন থাকলে বিভিন্ন উপায়ে ওজন বাড়িয়ে ফেলা সম্ভব। কিন্তু ওজন বেশি হলে তা কমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া আরও কিছু অদ্ভুত কারণে প্রতিদিনই আমাদের দেহের ওজন বাড়ছে এবং এগুলো সম্পর্কে আমরা কেউই... See details

হঠাৎ মাথা ঝিমঝিম

হঠাৎ মাথা ঝিমঝিম করে উঠল। মনে হলো মাথার ভেতরটা হালকা বা শূন্য হয়ে গেছে। এরপর অনেকে মাথা ঘুরে বা ভারসাম্য হারিয়ে অচেতনও হয়ে যেতে পারেন। একে বলে ব্ল্যাক আউট। প্রায় ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবনে এক বা একাধিকবার এই সমস্যায় ভুগতে পারেন। এদের মধ্যে ৪০ শতাংশ অন্তঃকর্ণ, ১০... See details

healthprior21 (one stop 'Portal Hospital')